মাটিতে মুক্তভাবে বসবাসকারী দুটি ব্যাকটেরিয়ার নাম কী?
অ্যাজোটোব্যাকটর ক্লকুক্কাম এবং বেইজারিনকিয়া ইন্ডিকা।
একটি মুক্তজীবী N, সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লেখাে যা অণুজীবসাররূপে ব্যবহৃত হয়।
ব্যাসিলাস পলিমিক্সা।
নাইট্রোজেন সংবন্ধনে অংশগ্রহণকারী একটি মুক্তজীবী ব্যাকটেরিয়ার নাম লেখাে।
অ্যাজোটোব্যাকটর |
একটি N, সংবন্ধনকারী মিথােজীবী ব্যাকটেরিয়ার নাম লেখাে যেটি অণুজীবসারে ব্যবহৃত হয়।
রাইজোবিয়াম।
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম্বগােত্রীয় উদ্ভিদের কোন্অংশে বসবাস করে?
মূলের অর্বুদে।
কোন্ নীলাভ-সবুজ শৈবাল মিথােজীবীরূপে বাস করে?
অ্যানাবিনা অ্যাজোলি।
একটি মুক্তজীবী নাইট্রোজেন, সংবন্ধনকারী সায়ানােব্যাকটেরিয়ার নাম লেখাে যা ধানখেতে অণুজীবসাররূপে ব্যবহৃত হয়।
অলােসিরা ফাটিলিসিমা।
অ্যাজোলা-এর একটি গুরুত্ব লেখাে।
অ্যাজোলা প্রতি বছর প্রতি হেক্টর জমিতে প্রায় 80 কেজি নাইট্রোজেন আবদ্ধ করতে পারে।
কোন অণুজীবসারের অপর নাম মশক-ফার্ন বা জল-ভেলভেট?
অ্যাজোলা পিনাটা।
অণুজীবসার হিসেবে ব্যবহৃত একটি নীলাভ-সবুজ শৈবালের নাম লেখাে।
নস্টক।
নীলাভ-সবুজ শৈবাল নাইট্রোজেন সংবন্ধন ছাড়া মাটিতে আর কী কী নিঃসৃত করে?
নীলাভ-সবুজ শৈবাল নাইট্রোজেন সংবন্ধন ছাড়া মাটিতে অক্সিন, অ্যাসকরবিক অ্যাসিড ও ভিটামিন B নিঃসৃত করে।
VAM পুরাে নাম লেখাে ও এটি কী তা বলাে।
VAM-এর পুরাে কথাটি হল ভেসিকুলার অরবাসকুলার মাইকোরাইজা (Vesicular Arbuscular Mycorrhiza) এরা একপ্রকার বায়ােফাটিলাইজার।
VAM-এর কয়েকটি ছত্রাকের উদাহরণ দাও।
গ্লোমাস, গিগাস্পােরা, এন্ট্রোফসফোরা, আ্যাকাউলােস্পােরাইত্যাদি।
কোন উদ্ভিদে এক্টোমাইকোরাইজা দেখা যায়?
পাইন ও ওক উদ্ভিদে।
কোন্ উদ্ভিদে এন্ডােমাইকোরাইজা দেখা যায়?
অর্কিড ও সপুষ্পক ছােটো উদ্ভিদে।
এক্টেন্ডােমাইকোরাইজার দুটি উদাহরণ দাও।
এক্টেন্ডােমাইকোরাইজার উদাহরণ- ক্ল্যাভারিয়া, এন্ডোগন।
VAM কীভাবে অণুজীবসাররূপে কাজ করে ?
VAM ফসলের মূল থেকে ফসফরাস, সালফার, তামা ইত্যাদি শোষণে সাহায্য করে।
কোন কোন উদ্ভিদ চাষে অ্যাজোটোব্যাকটর ব্যবহৃত হয় ?
গম, ভুট্টা, সরষে, তুলো, আলু প্রভৃতি।
কোন কোন উদ্ভিদের পাতা ও কাণ্ডকে সবুজ সার হিসেবে চাষের জমিতে ব্যবহার করা হয় ?
শন, ধৈ, করমচা প্রভৃতি উদ্ভিদের পাতা ও কাঙকে সবুজ সাররূপে চাষের জমিতে ব্যবহার করা হয়।
সয়াবিন শস্য উৎপাদন বৃদ্ধিতে কোন্ অণুজীব ব্যবহৃত হয়?
অ্যানাবিনা।
