Class 9 Life Science Chapter 5 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 1 Topic 3 (মানবকল্যাণে জীবাণুর ভূমিকা) Short Questions এক কথায় উত্তর দাও

একটি স্থলজ ও একটি জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ দাও।

একটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হল বনভূমির বাস্তুতন্ত্র ও একটি জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হল পুকুরের বাস্তুতন্ত্র।



একটি অ্যানথ্রোপােজেনিক বা মানবসৃষ্ট ইকোসিস্টেম-এর উদাহরণ দাও।

কৃষিজমির বাস্তুতন্ত্র।



বাস্তুতন্ত্রের দুটি অজীবীয় শর্তের নাম লেখাে।

জল ও তাপমাত্রা |



বাস্তুতন্ত্রে উৎপাদক কারা ?

সবুজ উদ্ভিদ।



আকারের ওপর নির্ভর করে খাদক কয় প্রকার ও কী কী?

আকারের ওপর নির্ভর করে খাদক দুই প্রকার, যথা ম্যাক্রোকনজিউমার ও মাইক্রোকনজিউমার।।



বাস্তুতন্ত্রে ম্যাক্রোকনজিউমার কারা?

বাস্তুতন্ত্রে ম্যাক্রোকনজিউমার হল শাকাশী (গােরু, ছাগল) ও মাংসাশী (বিড়াল, কুকুর, বাঘ, সিংহ) প্রাপীরা।



বাস্তুতন্ত্রে খাদক কারা?

বাস্তুতন্ত্রে খাদক হল সমস্ত প্রাণী।



বাস্তুতন্ত্রের দুটি প্রাথমিক খাদকের উদাহরণ দাও।

শামুক ও ছাগল।



বাস্তুতন্ত্রের দুটি সর্বোচ্চ খাদকের উদাহরণ দাও।

ময়ূর এবং বাজপাখি |



ডেট্রিটাস কী ?

মৃত জীবদেহ ও কঠিন বর্জ্য জৈব বস্তুকে ডেট্রিটাস বলে, যেমন—মৃত জীবদেহ বা তার অংশ, মল, ঝরাপাতা প্রভৃতি।



কয়েকটি বিয়ােজকের নাম উল্লেখ করাে।

ছত্রাক, ব্যাকটেরিয়া, পতঙ্গ ও শামুক।



রূপান্তরক বা ট্রান্সফরমার কাদের বলা হয় ?

যেসমন্ত আপুবীক্ষপিক জীব জটিল জৈব যৌগকে বিয়ােজিত করে সরল অজৈব যৌগে পরিণত করে.তাদের রূপান্তরক বা ট্রান্সফরমার বলে, যেমন—বিশেষ কিছু ব্যাকটেরিয়া।



দুটি রূপান্তরকের নাম করাে।

ব্যাকটেরিয়া ও ছত্রাক |



একটি লেনটিক বাস্তুতন্ত্রের উদাহরণ দাও।

পুকুর (স্থির জলের বাস্তুতন্ত্র)।



একটি জলজ বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক কারা?

ফাইটোপ্ল্যাঙ্কটন (যেমন—খুঁড়িপানা, সবুজ শ্যাওলা, ডায়াটম বা বাদামি শ্যাওলা প্রভৃতি)।



ফাইটোপ্ল্যাঙ্কটন কী?

জলে ভাসমান ক্ষুদ্র আপুবীক্ষপিক উদ্কিদদের ফাইটোপ্ল্যাঙকটন বলে।



জুপ্ল্যাঙ্কটন কী?

জলে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীদের জুপ্ল্যাঙ্কটন বলে|



ফাইটোপ্লাঙ্কটনের উদাহরণ দাও।

ক্ল্যামাইডােমােনাস, ভলভক্স।



জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও।

মশার লার্ভা, সাইক্লপস, ডাফনিয়া।



দুটি পেল্যাজিক প্রাণীর নাম লেখাে।

মশার লার্ভা, ডাফনিয়া



জলে স্বাধীনভাবে গমনক্ষম জীবদের কী বলে?

নেকটন।



 দুটি নেকটনের উদাহরণ দাও।

মাছ ও তিমি।



দুটি বেনথসের নাম লেখাে।

শামুক ও প্রবাল।