Class 9 Life Science Chapter 5 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 1 Topic 1 (মানবকল্যাণে জীবাণুর ভূমিকা) Short Questions এক কথায় উত্তর দাও

কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইকোলজি শব্দটি প্রণয়ন করেন?

বিজ্ঞানী আর্নস্ট হেকেল।



ইকোলজি শব্দটি কোথা থেকে এসেছে?

গ্রিক উইকস' শব্দের অর্থ বাড়ি বা পরিবেশ, "লজিয়া শব্দের অর্থ অধ্যয়ন, অর্থাৎ পরিবেশ বিষয়ক অধ্যয়ন হল ইকোলজি।



জীববিদ্যার কোন শাখায় জীব ও জড়ের আন্তঃসম্পর্ক সম্বন্ধে আলােচনা ও অধ্যয়ন করা হয়?

বাস্তুবিদ্যা বা ইকোলজি।



কোনটি বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে ছােটো স্তর?

একক জীবন্তর।



কোনটি বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে বড়াে স্তর?

বাস্তুতান্ত্রিক স্তর।



উদ্ভিদের ওপর আলাের প্রভাবের একটি উদাহরণ দাও।

দীর্ঘ দিবা উদ্ভিদ (সরষে, মুলাে ইত্যাদি)-এর ক্ষেত্রে 12 ঘণ্টার বেশি আলাে থাকলে তবে ফুল ফোটে।



যেসব উদ্ভিদ আলােতে জন্মায় তাদের কী বলে?

হেলিওফাইট।



প্রাণীর ওপর আলাের প্রভাবের একটি উদাহরণ দাও।

পুকুরের জুপ্ল্যাঙ্কটন সূর্যালােকের প্রভাবে জলের উপরিতলে চলে আসে।



উদ্ভিদের ওপর আর্দ্রতার প্রভাবের একটি উদাহরণ দাও।

বাতাসের জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পেলে উদ্ভিদের বাষ্পমােচন হার হ্রাস পায়।



প্রাণীর ওপর আর্দ্রতার প্রভাবের একটি উদাহরণ দাও।

দেহের আর্দ্রতা বজায় রাখার জন্য মরু অঞ্চুলের স্তন্যপায়ীদের ত্বকে ঘর্মগ্রন্থির সংখ্যা কম থাকে, ফলে দেহ থেকে জল নির্গমন কম হয়।



মােলক হরিডাস-এর একটি অভিযােজন লেখাে।

জল সংরক্ষণের জন্য মরু সরীসৃপ মােলক হরিডাস-এর ত্বক ব্লটিং পেপারের মতাে হয়, যা সামান্য জলও শােষণ করতে পারে।



উদ্ভিদের ওপর তাপমাত্রার প্রভাবের উদাহরণ দাও।

তাপমাত্রা হ্রাস পেলে টিউলিপ, ক্রকাশ প্রভৃতি ফুলগুলির পাপড়ি বন্ধ হয়ে যায়।



প্রাণীর ওপর তাপমাত্রার প্রভাবের একটি উদাহরণ দাও।

মেরু অঞ্চলের তাপমাত্রা কম থাকার কারণে মেরু ভল্লুক সাধারণ ভল্লুক অপেক্ষা আকারে বড়াে হয়।



অ্যালেনের সূত্রের উদাহরণ দাও।

আর্কটিক ফক্স-এর কানের দৈর্ঘ্য মরু অস্থলের ডেসার্টি ফক্সের তুলনায় অনেক ছােটো হয়ে থাকে।



মরুজ উদ্ভিদের উদাহরণ দাও।

ফণীমনসা, ব্যারেল ক্যাকটাস, অরগ্যান পাইপ ক্যাকটাস, মরু গাদা, মরু, লিলি প্রভৃতি।



জেরােফাইট বা জাঙ্গল উদ্ভিদ কাকে বলে ? 

যে সমস্ত উদ্ভিদ শুভ মরু পরিবেশে অভিযােজিত তাদের জেরােফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলে। যেমন—ফণীমনসা, ত্রিশিরা।



হ্যালােফাইট কাকে বলে ?

যে সমস্ত উদ্ভিদ সমুদ্র-তীরবর্তী লবণাক্ত মাটিতে অভিযােজিত হয় তাদের হ্যালােফাইট বলে | যেমন—সুন্দরী, গরান |



হাইড্রোফাইট কাকে বলে?

যেসব উদ্ভিদ জলে বসবাস করে তাদের হাইড্রোফাইট বলে | যেমন ঋঝি, পদ্ম।



ম্যাক্রোফাইট কাকে বলে ?

যে সমস্ত বৃহৎ উদ্ভিদ জলাশয়ে নিমজ্জিত বা অর্ধনিমজ্জিত হয়ে বিন্যস্ত থাকে তাদের ম্যাক্রোফহিট বলে। যেমন- ভালিসনেরিয়া।



জীবের বাসযােগ্য তাপমাত্রা কত? 

0°C-100°C [জল যেহেতু এই তাপমাত্রায় তরল থাকে, তাই ওই তাপমাত্রা বিস্তারকে বাসযােগ্য তাপমাত্রা বলা হয়]। 



মরুদেশে থাকার জন্য উটের পায়ের অভিযােজনগত বৈশিষ্ট্য লেখাে।

1. মরুদেশে থাকার জন্য উটের পায়ের অভিযােজনগুলি হল উটের লম্বা পা বড়াে পদক্ষেপ ফেলতে সাহায্য করে এবং দেহকে উত্তপ্ত বালু থেকে দূরে রাখে। 

2.  এ ছাড়াও এদের ক্ষুর চওড়া, স্থূল চম্মের গ্যাড যুক্ত হয়, ফলে উট তপ্ত বালিতে হাঁটতে পারে।



সারকাডিয়ান পর্যাবৃত্তি বলতে কী বােঝ?

জীবের শারীরবৃত্তীয় পদ্ধতি বা আচরপের 24 ঘণ্টায় চক্রাকার পর্যাবৃত্তিকে সারকাডিয়ান পর্যাবৃত্তি বলে। যেমন- সকালবেলায় জুপ্ল্যাঙ্কটন জলের ওপরের তলে চলে আসে। 



গ্লগারের নিয়ম কাকে বলে ? 

গ্লগারের নিয়মটি হল— শীতল ও শুষ্ক আবহাওয়ার প্রাণীদের অপেক্ষা উষ্ণ ও আদ্র আবহাওয়ায় থাকা প্রাণীদের দেহে রঙগকের পরিমাণ বেশি হওয়ায় দেহের বর্ণ গাঢ় হয়।