পপুলেশনের চরিত্র ও প্রকৃতি নির্ধারক বিপরীত শর্ত দুটি কী কী?
1. অভিবাসন বা ইমিগ্রেশন—এটি পপুলেশনের আকার বৃদ্ধি করে,
2. প্রবাসন বা এমিগ্রেশন—এটি পপুলেশনের আকার হ্রাস করে।
পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রক দুটি শর্তের নাম লেখাে।
জন্মহার ও মৃত্যুহার।
পপুলেশনের জীবসংখ্যার বৃদ্ধি হয় কোন্ শর্তের জন্য?
জন্মহার ও অভিবাসন।
পপুলেশনের জীবসংখ্যা হ্রাস পায় কোন্ শর্তের জন্য?
মৃত্যুহার ও প্রবাসন।
ন্যাটালিটি কাকে বলে?
একক সময়ে কোনাে নির্দিষ্ট ভৌগােলিক অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয়, তাকে জন্মহার বা ন্যাটালিটি বলে।
প্রকৃত জন্মহার কাকে বলে?
প্রকৃতিতে একটি পপুলেশনে প্রকৃতপক্ষে যে হারে নতুন জীবের জন্ম হয়, তাকে বাস্তুগত বা প্রকৃত জন্মহার বলে।
সার্বিক ন্যাটালিটি কী?
আদর্শ প্রকৃতিগত অবস্থায়, অর্থাৎ প্রতিযােগিতাবিহীন, সম্পদ (জল ও খাদ্য) পূর্ণ পরিবেশে জীব পপুলেশনের জন্মহার সর্বাধিক হয়, একে অ্যাবসলিউট বা সার্বিক ন্যাটালিটি বলে |
মর্টালিটি কাকে বলে?
একক সময়ে কোনাে নির্দিষ্ট ভৌগােলিক অঞ্চল থেকে যে সংখ্যায় কোনাে নির্দিষ্ট প্রজাতির পপুলেশনে জীবের মৃত্যু হয়, তাকে মৃত্যুহার বা গ্যালিটি বলে।
প্রকৃত মৃত্যুহার কাকে বলে?
প্রকৃতিতে উপস্থিত একটি পপুলেশনে প্রকৃতপক্ষে যে হারে জীবের মৃত্যু হয় তাকে বাস্তুগত মৃত্যুহার বা প্রকৃত মৃত্যুহার বলে।
সার্বিক ন্যাটালিটি কী?
তাত্ত্বিকভাবে একটি পপুলেশনে যে সর্বনিম্ন এবং স্থির হারে জীবের মৃত্যু ঘটে থাকে তাকে সর্বনিম্ন মৃত্যুহার বা সার্বিক ন্যাটালিটি বলা হয়।
পরিবেশে সর্বোচ্চ জন্মহার দেখা যায় না কেন?
পরিবেশে সর্বোচ্চ জন্মহার দেখা যায় না পরিবেশগত প্রতিবন্ধকতার জন্য।
পরিযান হলে পপুলেশনের আকার বাড়ে না কমে?
পরিষান দুই প্রকার প্রবাসী ও অভিবাসন প্রবাসনের ফলে পপুলেশনের আকার হ্রাস পায়, পক্ষান্তরে অভিবাসনের ফলে পপুলেশনের আকার বৃদ্ধি পায়।
অভিবাসন ও প্রবাসন কোনটির মাধ্যমে পপুলেশনে সদস্য সংখ্যা বাড়ে?
অভিবাসনে এক স্কুলের জীবগােষ্ঠীতে অন্য অঞ্ছলের জীবের আগমন ঘটে বলে পপুলেশনে সদস্য সংখ্যা বাড়ে।
ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী?
অধিক জন্মহার।
কমিউনিটির একটি জৈবিক গঠনগত উপাদানের নাম লেখাে।
পপুলেশন।
বাস্তুবিদ্যার কোন স্তরে বিভিন্ন পপুলেশনের আন্তঃক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয়?
কমিউনিটি ভরে।
কমিউনিটিতে শিকার কী প্রকার সন্নিবেশ ?
(+ -) সন্নিবেশ।
প্রতিযােগিতায় ঋণাত্মক-ঋণাত্মক সন্নিবেশ হয় কেন?
সম্পদ নির্দিষ্ট বলে দুটি প্রজাতির জীব প্রতিযােগিতার সম্মুখীন হয় ও সরাসরি সম্পদ ব্যবহারে বাধা পায়, তাই ঋণাত্বক-ঋণাত্মক সন্নিবেশ হয়।
কমিউনিটিতে দুটি ধনাত্মক-ধনাত্মক সন্নিবেশের উদাহরণ দাও।
মিউচুয়ালিজম ও প্রোেট্টোকোপারেশন।
কমেনসালিজমে দুটি প্রজাতির আন্তঃক্রিয়া কীরূপ হয় ?
কমেনসালিজমে একটি প্রজাতির লাভ হয় এবং অপর প্রজাতির লাভ বা ক্ষতি কোনােটিই হয় না।
পরাগযােগ ও তাদের বীজের বিস্তারণ কোন প্রকার আন্তঃক্রিয়া ?
মিউচুয়ানিজম বা সিমবায়ােসিস।
কালাে গণ্ডারের ত্বক থেকে পােকা খেয়ে প্রােটোকোঅপারেশন আন্তঃক্রিয়া দেখায় কোন পাখি?
লাল ঠোট অন্স পেকার ও হলদে ঠোট অন্স পেকার।
