খাদ্য কাকে বলে ?
যেসব বস্তুকে আহার্য হিসেবে গ্রহণ করলে জীবদেহের পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও রােগ প্রতিরােধ ক্ষমতা গড়ে ওঠে, তাদের খাদ্য বলে।
একটি প্রাণীজ বিকল্প খাদ্যের উৎসের উদাহরণ দাও।
গঙ্গাফড়িং|
কোন্ পাতার শাঁস থেকে বিকল্প খাদ্য প্রস্তুত হয়?
ঘৃতকুমারী।
পৃথিবীতে দুটি খাদ্যের বিকল্প উৎসের উল্লেখ করাে।
সিঙ্গল সেল প্রােটিন ও শজনে।
SCP-এর পুরাে নাম লেখাে।
সিঙ্গেল সেল প্রােটিন (Single Cell Protein)।
খাদ্যযােগ্য দুটি মাশরুমের উদাহরণ দাও।
অ্যাগারিকাস ক্যামপেসট্রিস এবং স্নিউরােটাস সাজোর কাজু।
বিশ্বব্যাপী খাদ্যসংকটের একটি কারণ লেখাে।
বিশ্বব্যাপী খাদ্যসংকটের একটি কারণ হল জনসংখ্যা বৃদ্ধি
খাদ্য অনিরাপত্তা কাকে বলে ?
খাদ্যের জোগানহীনতা, খাদ্য কিনতে অসমর্থ হওয়া না খেয়ে থাকার ঘটনাকে সামগ্রিকভাবে খাদ্য অনিরাপান্তা বলে।
জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
খনিজ তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস।
দুটি বিকল্প শক্তির নাম বলাে।
সৌরশক্তি ও বায়ুশক্তি।
সৌরশক্তির একটি অসুবিধা লেখাে।
সৌরশক্তির একটি প্রধান অসুবিধা হল মেঘলা দিনে ও রাত্রিবেলায় সৌরশক্তি ব্যবহার করা যায় না।
বায়ুশক্তি কী?
বায়ুপ্রবাহের শক্তি দ্বারা টারবাইন চালিয়ে উৎপন্ন অচিরাচরিত শক্তিকে বায়ুশক্তি বলে।
প্রাত্যহিক জীবনে শক্তির অপচয় রােধের একটি সহজ উপায় লেখাে।
বাড়িতে সাধারণ বাল্বের বদলে LED বাল্ব ব্যবহার করা উচিত, এতে 2/3 বিদ্যুৎ খরচ ভাগ কমে যায়।
CFL-এর সম্পূর্ণ নাম লেখাে।
কমপ্যাক্ট ফ্লুরােসেন্ট ল্যাম্প (Compact Fluroscent Lamp)|
ভারতের দুটি পারমাণবিক কেন্দ্রের নাম লেখাে।
তারাপুর (মহারাষ্ট্র) ও কালপার্কাম (তামিলনাডু)।
LPG-এর পুরাে নাম লেখাে।
লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquefied Petroleum Gas)।
CNG-এর সম্পূর্ণ নাম কী?
কমপ্রেসূড় ন্যাচারাল গ্যাস (Compressed Natural Gas)I
CFL-এর ব্যবহারের সুবিধা লেখাে।
CFL আলােলুলি প্রচলিত ইনক্যানডসেন্ট আলাে (টিউবলাইট ও হলুদ আলাের বাল্ব) র তুলনার অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও এদের জীবনকাল (lifespan)-ও বেশি হয়।
