Class 9 Life Science Chapter 5 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 2 Topic 1 (প্রাকৃতিক সম্পদ এবং তাদের স্থিতিশীল ব্যবহার) Short Questions এক কথায় উত্তর দাও

প্রাকৃতিক সম্পদ কয় প্রকার ও কী কী?

প্রাকৃতিক সম্পদ দুই প্রকার, যথা—

1. পুনর্নবীকরণযােগ্য বা পুনঃস্খাপনযােগ্য প্রাকৃতিক সম্পদ ও 

2.  অনবীকরণযােগ্য বা পুনঃস্থাপন অযােগ্য প্রাকৃতিক সম্পদ।



দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও।

বনসম্পদ ও জলসম্পদ।



পুনঃস্থাপনযােগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখাে। 

বনসম্পদ ও সমুদ্রের মাছ।



দুটি পুনঃস্থাপন অযােগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখাে।

কয়লা ও খনিজ তেল।



বিশ্ব পরিবেশ দিবস আমরা কবে পালন করি?

5 জুন।



কোনাে দেশে বনভূমির পরিমাণ মােট ভূমির শতকরা কত ভাগ থাকা উচিত?

কোনাে দেশে বনভূমির পরিমাণ মােট ভূমির শতকরা 33 ভাগ থাকা উচিত।



বনের একটি উৎপাদনমূলক উপাদানের নাম লেখাে। 

ভেষজ উদ্ভিদ থেকে প্রাপ্ত ভেষজ ওষুধ হল বনের একটি উৎপাদনমূলক উপাদান।



বন ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ লেখাে।

দাবানল।



বনসৃজন কী?

মানুষ গাছ লাগিয়ে অরণ্য সৃষ্টি করলে, তাকে বনসৃজন বলে।



পৃথিবীর সমগ্র জলের কত শতাংশ পানযােগ্য স্বাদুজল ?

পৃথিবীর সমগ্র জলের 1 শতাংশ পানযােগ্য স্বাদুজল।



পৃথিবীতে মােট কত মানুষ জলসংকটের সম্মুখীন?

প্রায় 2.8 বিলিয়ন মানুষ।



পৃথিবীর কত মানুষ পানীয় জলের অভাবে বিপন্ন?

1.2 বিলিয়ন মানুষ।



পশ্চিমবঙ্গের কোন্ কোন্ অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ করা অধিক প্রয়ােজন?

পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল, সমুদ্রের নিকটবর্তী লােনা অঞ্চল ও আর্সেনিক দূষণযুক্ত অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণ করা অধিক প্রয়ােজন।



UNICEF -এর সম্পূর্ণ নাম লেখাে।

» ইউনাইটেড নেশা চিলড্রেন্স ফান্ড (United Nations Children's Fund) |



UNEP-এর সম্পূর্ণ নাম লেখাে। 

 ইউনাইটেড নেশা এনভায়রনমেন্ট প্রােগ্রাম (United Nations Environment Programme)|



ডিফরেস্টেশন কী? 

গাছ কাটা ও তার অতিব্যবহারে বনসম্পদ শূন্য হয়ে যাওয়াকে ডিফরেস্টেশন বলে।