1. ‘আবহমান' কবিতাটির কবি—
ক) শঙ্খ ঘোষ
খ) অমিয় চক্রবর্তী
গ) জয় গোস্বামী
ঘ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
2. ‘আবহমান’ কবিতাটির স্তবকসংখ্যা—
ক) ৫
খ) ৬
গ) ৭
ঘ) ৮
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
3. ‘যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া’? —এখানে যে ভাবনাটি ব্যক্ত হয়েছে, তা হল -
ক) বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে
খ) জীবনের উঠোনে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে
গ) শৈশবের স্মৃতিভূমিতে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
4. লাউমাচাটি আছে—
ক) উঠোনে
খ) বেড়ার পাশে
গ) ঘরের কোণে
ঘ) রাস্তার পাশে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
5. ‘লাউমাচাটার পাশে’—লাউ গাছের জন্য মাচা বাঁধতে হয়, কারণ এটি একটি—
ক) বড়ো গাছ
খ) লতানে গাছ
গ) ছোটো গাছ
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
6. কবি দাঁড়ানোর কথা বলেছেন—
ক) চালতা গাছের পাশে
খ) কুমড়ো মাচার পাশে
গ) লাউমাচাটার পাশে
ঘ) পদ্ম বিলের পাশে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
7. 'ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে'—এখানে যে ভাবনাটি ব্যক্ত হয়েছে, তা হল -
ক) সান্ধ্য বাতাসে ফুল দুলছে
খ) ফেলে আসা শৈশবের স্মৃতি হাতছানি দিচ্ছে
গ) সন্ধ্যার বাতাস জীবনকে আন্দোলিত করছে
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
8. ফুল দোলার কারণ -
ক) ভোরের বাতাস
খ) সন্ধ্যার বাতাস
গ) মধ্যাহ্নের বাতাস
ঘ) রাতের বাতাস
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
9. “কে এইখানে এসেছিল _____ বছর আগে'—(শূন্যস্থান পূরণ)
ক) দুয়েক
খ) কয়েক
গ) দশেক
ঘ) অনেক
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
10. ‘কে এইখানে ঘর বেঁধেছে _____ অনুরাগে'। (শূন্যস্থান পুরণ)
ক) নিবিড়
খ) গভীর
গ) গাঢ়
ঘ) দারুণ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
11. ‘কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে' - তাদের এই ফিরে আসার কারণ -
ক) মাটিকে ভালোবাসা
খ) মাটি আর হাওয়াকে ভালোবাসা
গ) জলকে ভালোবাসা
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
12. ‘এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে'—এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) বৃহত্তর জীবনের আহ্বানে মানুষকে তার শৈশবের বাসভূমি ছেড়ে চলে যেতে হলেও তাকে আবার সেখানে ফিরে আসতে হয়
খ) মাটি ও হাওয়াকে নতুন করে ভালোবাসে
গ) এই মাটি ও হাওয়াকে ভালোবাসাই জীবনের ধর্ম
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
13. ‘ফুরয় না তার কিছুই ফুরয় না'—এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) পুরনো দিনের গল্প ফুরোয় না
খ) নটে গাছের গল্প ফুরোয় না
গ) বর্তমানের কঠিন বাস্তবতার মধ্যেও হৃদয়ে বেঁচে থাকে শৈশবের নানা সুখস্মৃতি
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
14. 'নটে গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না'।—এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) নটে গাছটা বুড়ো হলেও তার পাতা ঝরে যায় না
খ) মানুষের বয়স বাড়ে, কিন্তু মনের আকুলতা কমে না
গ) জীবনে স্মৃতিসুখ বলে কিছু নেই
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
15. ‘নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু’—
ক) ফুরয় না
খ) জড়য় না
গ) মুড়য় না
ঘ) বিকোয় না
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
16. বুড়িয়ে ওঠে -
ক) কাঁটা গাছ
খ) সাঁড়া গাছ
গ) সজনে গাছ
ঘ) নটে গাছ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
17. 'ফুরয় না তার যাওয়া এবং ফুরয় না তার আসা'—এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) মানুষের আসা-যাওয়ার শেষ নেই
খ) জীবনকে ভালোবাসে বলেই বারবার গিয়েও ফিরে আসে
গ) মানুষ তার শৈশবকে ভুলতে পারে না বলেই, স্মৃতিভূমিতে বারবার ফিরে আসে
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
18. কখনোই ফুরিয়ে যায় না -
ক) যাওয়া-আসা
খ) যাওয়া
গ) আসা
ঘ) ফেরা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
19. দুরন্ত পিপাসা ফুরোয় না -
ক দস্যি ছেলেটার
খ) জেদি ছেলেটার
গ) একগুঁয়ে ছেলেটার
ঘ) দুষ্টু ছেলেটার
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
20. একগুঁয়েটার যা কিছুতেই ফুরোয় না, তা হল
ক) দুরন্তপনা
খ) দুরন্ত দুষ্টুমি
গ) দুরন্ত দৌড়
ঘ) দুরন্ত পিপাসা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
21. 'আপনমনে ঘাসের গন্ধ মাখে'—এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) সারাদিন ঘাসের উপর নিজের খেয়ালে গড়াগড়ি খায়
খ) সারাদিন নিজের খেয়ালে শৈশবের স্মৃতিভূমিতে বিচরণ করে
গ) সারাদিন ঘাসের গন্ধ প্রাণভরে নেয়।
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
22. মানুষটি সারাটা দিন আপন মনে মাখে—
ক) ঘাসের গন্ধ
খ) ফুলের গন্ধ
গ) রৌদ্রের গন্ধ
ঘ) ফলের গন্ধ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
23. সারাটা রাত তারায় তারায় এঁকে চলে -
ক) ছবি
খ) তৈলচিত্র
গ) স্বপ্ন
ঘ) চিত্র
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
24. ‘সারাটা রাত _____ স্বপ্ন এঁকে রাখে।' (শূন্যস্থান পূরণ)
ক) আলোয় আলোয়
খ) ঘাসে ঘাসে
গ) তারায় তারায়
ঘ) মেঘে মেঘে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
25. ‘নেভে না-' তার যা নেভে না, তা হল -
ক) কষ্ট
খ) দুঃখ
গ) বেদনা
ঘ) যন্ত্রণা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
26. যা কখনো বাসি হয় না, তা হল
ক) দুঃখ
খ) সুখ
গ) আনন্দ
ঘ) যন্ত্রণা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
27. 'দুঃখ হয় না বাসি'—এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) মানুষের জীবন দুঃখময়
খ) দুঃখ মানুষের জীবনে সবসময় বর্তমান থাকে
গ) শৈশব থেকে বিচ্যুত হওয়ায় মানুষের মনে যে দুঃখের অনুভূতি জন্মায়, তা চিরকালই মানুষের মনে জেগে থাকে
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
28. ‘হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি'—এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) বাগানে ফুটে থাকা কুন্দফুল ঝরে পড়ে না
খ) মানুষ যতই কঠিন বর্তমানের মুখোমুখি হোক তার স্মৃতিপট থেকে কখনোই শৈশবের আনন্দময় দিনগুলি মুছে যায় না
গ) বাগানে কুন্দফুল সব সময় ফুটে থাকে
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
29. ‘হারায় না তার বাগান থেকে_____হাসি।' (শূন্যস্থান পূরণ)
ক) বকুল ফুলের
খ) শিউলি ফুলের
গ) কুন্দ ফুলের
ঘ) চাঁপা ফুলের
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
30. ‘তেমনি করে______ ওঠে' (শূন্যস্থান পূরণ)
ক) চন্দ্ৰ
খ) সূর্য
গ) গ্রহ
ঘ) তারা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
31. ‘আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া'—এখানে যে ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) সন্ধ্যাকালে নদীর খোলা বাতাস মাঝে মাঝে ছুটে আসে
খ) সন্ধ্যাকালে নদীর ছুটে আসা হাওয়ায় শরীর হয় শীতল
গ) সান্ধ্যকালে নদীর স্নিগ্ধ বাতাসের মতোই বর্তমান জীবনের কঠিন বাস্তবতার মুহূর্তে শৈশবের নানা সুখানুভূতি আমাদের তৃপ্তি দেয়
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
32. সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে—
ক) সূর্য উঠলে
খ) ছায়া নামলে
গ) কুন্দ ফুল ফুটলে
ঘ) বৃষ্টি হলে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
উত্তর
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী
- ৭
- শৈশবের স্মৃতিভূমিতে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে
- উঠোনে
- লতানে গাছ
- লাউমাচাটার পাশে
- ফেলে আসা শৈশবের স্মৃতি হাতছানি দিচ্ছে
- সন্ধ্যার বাতাস
- অনেক
- নিবিড়
- মাটি আর হাওয়াকে ভালোবাসা
- বৃহত্তর জীবনের আহ্বানে মানুষকে তার শৈশবের বাসভূমি ছেড়ে চলে যেতে হলেও তাকে আবার সেখানে ফিরে আসতে হয়
- বর্তমানের কঠিন বাস্তবতার মধ্যেও হৃদয়ে বেঁচে থাকে শৈশবের নানা সুখস্মৃতি
- মানুষের বয়স বাড়ে, কিন্তু মনের আকুলতা কমে না
- মুড়য় না
- নটে গাছ
- মানুষ তার শৈশবকে ভুলতে পারে না বলেই, স্মৃতিভূমিতে বারবার ফিরে আসে
- যাওয়া-আসা
- একগুঁয়ে ছেলেটার
- দুরন্ত দুষ্টুমি
- সারাদিন নিজের খেয়ালে শৈশবের স্মৃতিভূমিতে বিচরণ করে
- ঘাসের গন্ধ
- স্বপ্ন
- মেঘে মেঘে
- বেদনা
- দুঃখ
- শৈশব থেকে বিচ্যুত হওয়ায় মানুষের মনে যে দুঃখের অনুভূতি জন্মায়, তা চিরকালই মানুষের মনে জেগে থাকে
- মানুষ যতই কঠিন বর্তমানের মুখোমুখি হোক তার স্মৃতিপট থেকে কখনোই শৈশবের আনন্দময় দিনগুলি মুছে যায় না
- কুন্দ ফুলের
- সূর্য
- সান্ধ্যকালে নদীর স্নিগ্ধ বাতাসের মতোই বর্তমান জীবনের কঠিন বাস্তবতার মুহূর্তে শৈশবের নানা সুখানুভূতি আমাদের তৃপ্তি দেয়
- ছায়া নামলে
