1. ‘তাহাদিগের অবস্থা পূর্বে ভাল ছিল'। অবস্থা ভালো ছিল -
ক) রুক্মিণীকুমারের
খ) রাধারাণীদের
গ) পদ্মলোচনের
ঘ) এদের কারও নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
2. রাধারাণী বালিকা হলেও, তার বয়স হয়েছিল -
ক) আট-নয় বছর
খ) দশ-এগারো বছর
গ) দশ বছর
ঘ) বারো বছর
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
3. রাধারাণীদের সম্পত্তির অর্থমূল্য ছিল—
ক) কুড়ি লক্ষ টাকা
খ) তিরিশ লক্ষ টাকা
গ) আট লক্ষ টাকা
ঘ) দশ লক্ষ টাকা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
4. রাধারাণীদের সাংসারিক দুরবস্থার কারণ—
ক) তার বাবার মৃত্যু
খ) তার মায়ের মৃত্যু
গ) বাবার ধার-দেনা
ঘ) এক আত্মীয়ের কাছে মামলায় হেরে তার মা সব হারিয়েছে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
5. রাধারাণীর বিধবা মা মামলা হেরেছিল
ক) হাইকোর্টে
খ) প্রিভি কাউন্সিলে
গ) লোয়ার কোর্টে
ঘ) সুপ্রিম কোর্টে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
6. রাধারাণীর মা এরপর আপিল করেছিল -
ক) প্রিভি কাউন্সিলে
খ) সুপ্রিম কোর্টে
গ) হাইকোর্টে
ঘ) লোয়ার কোর্টে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
7. রাধারাণীর বিধবা মা প্রিভি কাউন্সিলে আপিল করেছিল, কোনোক্রমে নিজের -
ক) জমিজমা বিক্রি করে
খ) অলংকার ইত্যাদি বিক্রি করে
গ) ঘর-বাড়ি বিক্রি করে
ঘ) এর কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
8. রাধারাণীর বিধবা মা তাকে নিয়ে কোনোরকমে দিনাতিপাত করত -
ক) ভিক্ষা করে
খ) শারীরিক পরিশ্রম করে
গ) ধার-দেনা করে
ঘ) পৈতৃক সম্পত্তি বেচে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
9. রাধারাণীর বিবাহ না হওয়ার কারণ -
ক) বয়স
খ) উদ্যমের অভাব
গ) দারিদ্র্য
ঘ) কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
10. রাধারাণীর মা পীড়িত হয়েছিলেন—
ক) রথের দিন
খ) রথের আগে
গ) রথের পরে
ঘ) রথের পনেরো দিন আগে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
11. রাধারাণীর মায়ের দৈহিক পরিশ্রম বন্ধ হওয়ার কারণ—
ক) বার্ধক্য
খ) আলস্য
গ) মৃত্যু
ঘ) গুরুতর অসুস্থতা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
12. রাধারাণীর উপবাসের কারণ—
ক) তার খাবার ইচ্ছা ছিল না
খ) অন্নের সংস্থান ছিল না
গ) অন্ন জোটেনি
ঘ) শরীর অসুস্থ ছিল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
13. ‘পথ্যের প্রয়োজন হইল'—পথ্যের প্রয়োজন হয়েছিল -
ক) রাধারাণীর অসুস্থ মায়ের
খ) রাধারাণীর
গ) রুক্মিণীকুমারের
ঘ) পদ্মলোচনের
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
14. রাধারাণী রথের মেলায় গিয়েছিল -
ক) বনফুলের মালা বিক্রয় করবে বলে
খ) বনফুলের মালা বিক্রি করে অসুস্থ মায়ের জন্য পথ্য আনবে বলে
গ) বেড়াতে
ঘ) রথ দেখতে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
15. ‘বড়ো বৃষ্টি আরম্ভ হইল,’—বড়ো বৃষ্টি আরম্ভ হয়েছিল—
ক) তখন সবে মেলা শুরু হয়েছে
খ) মেলা শেষের দিকে
গ) গভীর রাত্রে
ঘ) তখন রথ তার পথের অর্ধেকও অতিক্রম করেনি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
16. রথের মেলা ভেঙে যাওয়ার কারণ—
ক) প্রচণ্ড বৃষ্টি
খ) জিনিসপত্রের অভাব
গ) প্রচণ্ড ঝড়
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
17. বৃষ্টির ফলে -
ক) মেলা জমে উঠল
খ) মেলা ভেঙে গেল
গ) মারামারি শুরু হল
ঘ) কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
18. বৃষ্টি দেখে রাধারাণী ভেবেছিল—
ক) বাড়ি ফিরে যাবে
খ) মালার খদ্দের পাওয়া যাবে
গ) মালা বিক্রি হবে না
ঘ) বৃষ্টি থামলেই আবার ভিড় হবে এবং মালা বিক্রি হয়ে যাবে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
19. ‘রাধারাণী কাঁদিতে কাঁদিতে ফিরিল'। –কেননা -
ক) বৃষ্টিও থামল না এবং লোকও জমল না
খ) সে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছে
গ) মেলায় সে সর্বস্ব হারিয়েছে
ঘ) মেলার পথ বড়ো পিছল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
20. রাধারাণীর ফেরবার সময় পথঘাট ছিল -
ক) অন্ধকার এবং জনহীন
খ) অন্ধকার এবং জলমগ্ন
গ) পিচ্ছিল-কর্দমাক্ত এবং অন্ধকার
ঘ) পিচ্ছিল ও কর্দমাক্ত
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
21. 'রাধারাণীর চক্ষু বারিবর্ষণ করিতেছিল'—কারণ—
ক) তাদের খাদ্যাভাব
খ) অসুস্থ মায়ের অন্নাভাব
গ) মেলার ভিড় ও দুর্যোগ
ঘ) মেলা ভেঙে যাওয়া
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
22. শ্রাবণের মুষলধারে বৃষ্টিতে ভিজে রাধারাণী কাদায় পিছল পথে—
ক) আছাড় খেয়ে পড়েছিল
খ) দাঁড়িয়ে কাঁদছিল
গ) কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ছিল
ঘ) এর কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
23. ‘তথাপি রাধারাণী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল—ফেলে নাই।'—রাধারাণী বনফুলের মালাটি ফেলেনি, কারণ—
ক) মালাটি তার খুব প্রিয় ছিল
খ) মালাটি বাসি হয়ে গিয়েছিল
গ) মালাটি বিক্রি করার আশা সে ছাড়েনি
ঘ) মালাটি অত্যন্ত ভালো হয়েছিল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
24. ‘এক্ষণে উচ্চৈঃস্বরে কাঁদিল।' ‘উচ্চৈঃস্বরে' কেঁদে উঠেছিল—
ক) রাধারাণী
খ) রাধারাণীর মা
গ) হারিয়ে যাওয়া ছোট্ট শিশু
ঘ) পদ্মলোচন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
25. ‘এক্ষণে উচ্চৈঃস্বরে কাঁদিল'—রাধারাণীর ‘উচ্চৈঃস্বরে’ কেঁদে ওঠার কারণ -
ক) পথ হারানোর ভয়
খ) অন্ধকার পিচ্ছিল পথে সহসা একজন প্রায় ঘাড়ের উপর এসে পড়েছিল
গ) অপরিচিত ব্যক্তির পিছু নেওয়া
ঘ) এর কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
26. সে বলিল, ‘কে গা তুমি কাঁদ?’ –উদ্দিষ্ট ব্যক্তির নাম -
ক) পদ্মলোচন
খ) রুক্মিণীকুমার রায়
গ) কাপুড়ে মিনসে
ঘ) রাধারাণী
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
27. রাধারাণীর কান্না বন্ধ হয়েছিল—
ক) পুরুষের আওয়াজে
খ) মহিলার আওয়াজে
গ) পরিচিত গলার আওয়াজে
ঘ) দয়ালু কণ্ঠস্বরের স্পর্শে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
28. ‘রাধারাণীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল।'—সে বুঝতে পেরেছিল যে -
ক) অপরিচিত ভদ্রলোক অত্যন্ত বিনয়ী
খ) অপরিচিত ভদ্রলোক অত্যন্ত দয়ালু
গ) অপরিচিত ভদ্রলোক অত্যন্ত সাহসী
ঘ) অপরিচিত ভদ্রলোক অত্যন্ত দরিদ্র
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
29. অপরিচিত ভদ্রলোক রাধারাণীর বয়স অনুমান করতে পারেননি, কারণ—
ক) মেলার ভিড়
খ) রাধারাণীর ছদ্মবেশ
গ) অন্ধকার
ঘ) মুষলধারে বৃষ্টি ও অন্ধকার
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
30. 'এক্ষণেও বালিকার হৃদয়মধ্যে লুকায়িত আছে'। —‘বালিকার হৃদয়মধ্যে’ লুক্কায়িত ছিল—
ক) পয়সা
খ) বুনোফুলের মালা
গ) কাগজের নোট
ঘ) গজা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
31. অপরিচিত ব্যক্তির কথামতো, সে রথের মেলায় খুঁজছিল—
ক) জগন্নাথের রথ
খ) একছড়া মালা
গ) বনফুল
ঘ) বন্ধু
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
32. অপরিচিত ব্যক্তির কথামতো, তার মালা কারণ খোঁজার
ক) বনফুলের প্রতি ভালোবাসা
খ) বাড়ির ঠাকুরকে পরাবে
গ) এমনিই কিনবে
ঘ) কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
33. রাধারাণীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে, - রাধারাণী মনে যা ভেবেছিল -
ক) এ পয়সা নয় টাকাই হবে
খ) মালার দাম চার পয়সা
গ) যে এত যত্ন করে অন্ধকারে হাত ধরে বাড়ি পৌঁছে দিচ্ছে, তার কাছে সে দাম নেবে কী করে
ঘ) সে দাতা ওরা গ্রহীতা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
34. 'রাধারাণী, মালা সমভিব্যাহারীকে দিল'—এর কারণ হল -
ক) কৃতজ্ঞতা
খ) মায়ের অন্নাভাবের জন্য সে মালা বিক্রি করে পয়সা নেবে বলে ঠিক করেছে
গ) রাধারাণীর অজ্ঞতা
ঘ) কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
35. অপরিচিত ব্যক্তিটি রাধারাণীর মালার দাম নির্ধারণ করেছিল -
ক) এক পয়সা
খ) চার পয়সা
গ) দুই পয়সা
ঘ) তিন পয়সা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
উত্তর
- রাধারাণীদের
- দশ-এগারো বছর
- দশ লক্ষ টাকা
- এক আত্মীয়ের কাছে মামলায় হেরে তার মা সব হারিয়েছে
- হাইকোর্টে
- প্রিভি কাউন্সিলে
- অলংকার ইত্যাদি বিক্রি করে
- পৈতৃক সম্পত্তি বেচে
- দারিদ্র্য
- রথের দিন
- গুরুতর অসুস্থতা
- অন্নের সংস্থান ছিল না
- রাধারাণীর অসুস্থ মায়ের
- বনফুলের মালা বিক্রি করে অসুস্থ মায়ের জন্য পথ্য আনবে বলে
- তখন রথ তার পথের অর্ধেকও অতিক্রম করেনি
- প্রচণ্ড বৃষ্টি
- মেলা ভেঙে গেল
- বৃষ্টি থামলেই আবার ভিড় হবে এবং মালা বিক্রি হয়ে যাবে
- বৃষ্টিও থামল না এবং লোকও জমল না
- পিচ্ছিল-কর্দমাক্ত এবং অন্ধকার
- অসুস্থ মায়ের অন্নাভাব
- কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে পড়ছিল
- মালাটি বিক্রি করার আশা সে ছাড়েনি
- রাধারাণী
- অন্ধকার পিচ্ছিল পথে সহসা একজন প্রায় ঘাড়ের উপর এসে পড়েছিল
- রুক্মিণীকুমার রায়
- দয়ালু কণ্ঠস্বরের স্পর্শে
- অপরিচিত ভদ্রলোক অত্যন্ত দয়ালু
- রাধারাণীর ছদ্মবেশ
- বুনোফুলের মালা
- একছড়া মালা
- এমনিই কিনবে
- মালার দাম চার পয়সা
- মায়ের অন্নাভাবের জন্য সে মালা বিক্রি করে পয়সা নেবে বলে ঠিক করেছে
- এক পয়সা
