Class 9 Bengali Chapter 16 (চন্দ্রনাথ) MCQ সঠিক উত্তর নির্বাচন করো

1. 'চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম।'—বাড়ি ফিরছিলেন—  

ক) হীরু স্কুল থেকে 

খ) নরেশ সারকুলার রোডের সমাধিক্ষেত্র থেকে 

গ) নিশানাথবাবু বাড়ি থেকে 

ঘ) হেডমাস্টারমশাই বোর্ডিং থেকে


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



2. কথক যার কথা ভাবছিলেন, তিনি ছিলেন তাঁর -

গ) দাদা

ক) ভাইপো 

গ) সহপাঠী  

ঘ) সহকর্মী 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



3. রচনাংশের কথক চন্দ্রনাথকে তুলনা করেছেন— 

ক) লুব্ধকের সঙ্গে 

খ) সপ্তর্ষিমণ্ডলের সঙ্গে 

গ) শুকতারার সঙ্গে 

ঘ) কালপুরুষের সঙ্গে 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



4. কালপুরুষের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করলে কথকের আনন্দিত হওয়ার কারণ - 

ক) মাস্টারমশাই ক্লাসে এমন তুলনা করতেন 

খ) চন্দ্রনাথের খুব প্রিয় ছিল কালপুরুষ নক্ষত্রমণ্ডলী 

গ) কথকের মনে হত খড়্গধারী ভীমকায় কালপুরুষের সঙ্গে চন্দ্রনাথের সাদৃশ্য রয়েছে 

ঘ) চন্দ্রনাথের জন্ম কালপুরুষ নক্ষত্রে 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



5. ‘চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে।'—চন্দ্রনাথের সাদৃশ্য আছে— 

ক) কালপুরুষের খড়্গধারী ভীমকায় আকৃতির সঙ্গে 

খ) শক্তিশালী বলিষ্ঠ মানুষের সঙ্গে 

গ) নির্ভীক দৃষ্টির কিশোরের সঙ্গে 

ঘ) চঞ্চল বিক্ষুব্ধ এক মানুষের সঙ্গে 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



6. চন্দ্রনাথের প্রসঙ্গেই কথকের আর যার কথা মনে হয়েছে, সে হল -

ক) নিশানাথ 

খ) নরেশ 

গ) হীরু  

ঘ) মাস্টারমশাই


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



7. ‘আরও একজনকে মনে পড়িতেছে- -সে হল -

ক) নিশানাথ 

খ) নরেশ 

গ) হীরু 

ঘ) চন্দ্রনাথ


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



8. চন্দ্রনাথ, হীরু, আমি সহপাঠী।'—‘আমি’ হল— 

ক) নিশানাথ 

খ) চন্দ্রনাথের দাদা 

গ) স্কুলের সেক্রেটারির ভাইপো 

ঘ) নরেশ 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



9. ‘কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না,'—এই তিনের বাইরে একজন হলেন 

ক) চন্দ্রনাথ 

খ) হীরু 

গ) নিশানাথ 

ঘ) নরেশ পারি


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



10. আগ্নেয়গিরির গর্তের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে সমাবিষ্ট হয়—

ক) ধাতু ও খনিজ 

খ) প্রলয়ংকর দাহ্যবস্তু

গ) লাভাস্রোত  

ঘ) প্রস্তররাশি 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



11. ‘এও হয়তো সেই বিচিত্র সমাবেশ।'—এখানে ‘বিচিত্র সমাবেশ' বলতে বোঝানো হয়েছে— 

ক) আগ্নেয়গিরির গর্তে প্রলয়ংকর দাহ্যবস্তুর সমাবেশ 

খ) মাস্টারমশাই, নরেশ ও হীরুর সমাবেশ 

গ) নিশানাথ, চন্দ্রনাথ ও হীরুর সমাবেশ 

ঘ) একই গ্রামে নরেশ, হীরু ও চন্দ্রনাথের সমাবেশ


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



12. কথকের ঘরটি আলোকিত হয়ে উঠেছিল -

ক) মোমবাতির আলোয় 

খ) টিউব লাইটের আলোয় 

গ) টেবিল-ল্যাম্পের আলোয় 

ঘ) প্রদীপের আলোয় 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



13. ‘আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে।'—যে বসে আছে, সে হল 

ক) মাস্টারমশাই 

খ) চন্দ্রনাথ 

গ) আয়নায় প্রতিফলিত নরেশের প্রতিবিম্ব 

ঘ) হীরু 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



14. ‘আলোটা নিভাইয়া দিলাম।'—এভাবে আলো নিভিয়ে দেওয়ার কারণ 

ক) টেবিল-ল্যাম্পের আলোর অনুজ্জ্বলতা

খ) ইলেকট্রিকের অপচয় 

গ) আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চিন্তা বাধাপ্রাপ্ত হওয়া 

ঘ) নিদ্রার আয়োজন 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



15. 'অতীতের রূপ এই _______' (শূন্যস্থান পূরণ)

ক) আলোকময়তা 

খ) অন্ধকার 

গ) সজলতা 

ঘ) মায়াময়তা 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



16. 'সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না।'—প্রত্যক্ষে ফেরে না -

ক) আলোকিত দিবস 

খ) অতীতের অন্ধকার

গ) বিগত দিন  

ঘ) চন্দ্ৰনাথ 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



17. তাই অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি।'—কথক অন্ধকারের মধ্যে খুঁজছেন - 

ক) নিজেকে 

খ) হীরুকে 

গ) চন্দ্রনাথকে 

ঘ) অতীতের দিনগুলিকে 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



18. 'সে দেখা দিল।'—এখানে সে বলতে বোঝানো হয়েছে -  

ক) নরেশকে 

খ) চন্দ্রনাথকে 

গ) মাস্টারমশাইকে 

ঘ) হীরুকে 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



19. কথকের কাছে অসাধারণ ছিল চন্দ্রনাথের -  

ক) মুখাকৃতি 

খ) বলিষ্ঠতা 

গ) গাত্রবর্ণ 

ঘ) চওড়া কপাল 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



20. চন্দ্রনাথের চেহারায় যা সবচেয়ে প্রথমে নজর কাড়ে, তা হল -

ক) কপাল 

খ) কপালে শিরার চিহ্ন 

গ) অদ্ভুত মোটা নাক 

ঘ) ত্রিশূল চিহ্ন 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



21. কিশোর বয়সেই চন্দ্রনাথের কপালের মাঝখানে দেখা যেত— 

ক) দিব্যজ্যোতি 

খ) ক্ষতচিহ্ন 

গ) আঁচিল 

ঘ) শিরার ত্রিশূল চিহ্ন 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



22. কথকের হেডমাস্টারমশাই ছিলেন— 

ক) শীর্ণ শান্ত প্রকৃতির মানুষ 

খ) শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষ 

গ) শান্ত দীর্ঘকায় স্থূল প্রকৃতির মানুষ 

ঘ) শীর্ণ শান্তকায় দীর্ঘ প্রকৃতির মানুষ 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



23. হেডমাস্টারমশাইয়ের হাতে ধরা থাকত 

ক) গড়গড়া 

খ) হুঁকা 

গ) বেত 

ঘ) লাঠি 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



24. রচনাংশের কথকের ডাক নাম ছিল - 

ক) নুরু 

খ) নরেশ

গ) নুরুল 

ঘ) নরু 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



25. দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে চঞ্চল ও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল -

ক) সমস্ত গ্রাম 

খ) গোটা এলাকা 

গ) সমস্ত স্কুল

ঘ) গোটা ক্লাসঘর


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



26. প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে চিঠি দিয়েছিল 

ক) নরেশ 

খ) হিরু

গ) নিশানাথ 

ঘ) চন্দ্রনাথ


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



27. কথক বর্ণিত চন্দ্রনাথের ঘরখানা ছিল 

ক) দারিদ্র্যা-জীর্ণ স্বপ্নালোকিত 

খ) স্বপ্নালোকিত 

গ) দারিদ্র্য-জীর্ণ 

ঘ) উজ্জ্বল ও পরিচ্ছন্ন 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



28. চন্দ্রনাথ মনোযোগ সহকারে যা লিখছিল - 

ক) চিঠি 

খ) এগজামিনের রেজাল্ট 

গ) দরপত্র 

ঘ) উত্তর 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



29. চন্দ্রনাথের সূত্রানুসারে সে পাঁচশো-পঁচিশের কম পেলে, কথক পাস করবে -

ক) ফার্স্ট ডিভিশনে 

খ) থার্ড ডিভিশনে 

গ) সেকেন্ড ডিভিশনে 

ঘ) কোনোটিই নয় 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



30. চন্দ্রনাথের হিসাবে যাদের ফেল করার সম্ভাবনা ছিল, তারা হল -

ক) নরেশ ও শ্যামা 

খ) নরেশ ও অমিয়

গ) শ্যামা ও অমিয়  

ঘ) অমিয় ও হীরু 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



31. চন্দ্রনাথের অনুপাতের আঙ্কিক নিয়মে সে পাঁচশো-পঁচিশের কম পেলে, গোটা স্কুলে ফেল করবে  

ক) দশ জন 

খ) দু'জন

গ) সাত জন 

ঘ) আট জন 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



32. 'এ কামনাও বোধ হয় করিয়াছিলাম'। - নরেশ কামনা করেছিল— 

ক) চন্দ্ৰনাথ যেন ভালো রেজাল্ট করে 

খ) দাম্ভিকটা যেন ফেল করে 

গ) স্কুলের সবাই যেন পাস করে 

ঘ) তার যেন সাড়ে পাঁচশো কী তার বেশি ওঠে 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



33. 'দিস ইজ ম্যাথম্যাটিকস'। এখানে ম্যাথম্যাটিক্সটা -

ক) একটা বিষয় 

খ) বিজ্ঞানের বিশেষ অধ্যায় 

গ) অনুপাতের আঙ্কিক নিয়ম 

ঘ) একের মূল্য কমলে, সকলের কমবে 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



34. নিশানাথের হাতে ছিল - 

ক) রেজাল্ট 

খ) একখানা পত্র 

গ) মিষ্টির হাঁড়ি 

ঘ) স্কুলের শংসাপত্র 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



35. চন্দ্রনাথের সেকেন্ড প্রাইজ রিফিউজ করার কারণ হল, সে মনে করে -

ক) সেকেন্ড হওয়া অপরাধ 

খ) শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে সে প্রতিবাদ জানাতে চায়

গ এই ঘটনা তাঁর আত্মমর্যাদার পক্ষে হানিকর 

ঘ) স্কুল কর্তৃপক্ষ তাই চান 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



36. 'চন্দ্রনাথের নাসিকাপ্রান্ত স্ফীত হইয়া উঠিল', - চন্দ্রনাথের নাসিকাপ্রান্ত স্ফীত হয়ে উঠেছিল কারণ—

ক) হেডমাস্টারমশাই তাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন 

খ)  হীরুর কাকার স্পেশাল প্রাইজের প্রস্তাব নিয়ে হীরু এসেছিল 

গ) দাদা তাঁকে পৃথক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন 

ঘ) দাদা তাঁকে সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যানের কারণ জিজ্ঞেস করেছিলেন 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



37. ‘একে তুমি ডিগ্‌নিটি বল?'—উদ্ধৃতিটির বক্তা— 

ক) নিশানাথ 

খ) চন্দ্রনাথ

গ) নরেশ  

ঘ) হীরু 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



38. ‘তোমার অক্ষমতার অপরাধ'! —বক্তা চন্দ্রনাথের যে অক্ষমতার প্রতি দিক্‌নির্দেশ করেছেন, তা হল 

ক) বিদ্যালয়ের সকলের সঙ্গে অসদ্ভাব 

খ) পরীক্ষায় প্রথম স্থান না পাওয়া 

গ) বন্ধুদের সঙ্গে মনোমালিন্য 

ঘ) এর কোনোটিই নয় 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



39. 'তুমি জান না দাদা।'—চন্দ্রনাথের দাদা যা জানতেন না -

ক) হীরুর কাকা স্কুল সেক্রেটারির প্রভাব 

খ) পরীক্ষার প্রশ্নপত্র জেনে যাওয়া 

গ) স্কুলের শিক্ষকদের নির্লজ্জ পক্ষপাতিত্ব 

ঘ) এর সবকয়টিই 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



40. চন্দ্রনাথের সাহায্যে পরীক্ষায় প্রথম হয়েছিল— 

ক) নরেশ 

খ) হীরু 

গ) নিশানাথ 

ঘ) অমিয় 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



41. হীরুর কাছে প্রশ্নপত্র গোপন রাখেননি - 

ক) স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার 

খ) স্কুলের সেক্রেটারি 

গ) প্রাইভেট মাস্টার 

ঘ) প্রাইভেট মাস্টার অ্যাসিস্ট্যান্ট টিচার 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



42. 'চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতেছিল না'। কারণ - 

ক) তিনি নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ 

খ) তিনি বিস্ময়ে অভিভূত হয়েছিলেন 

গ) তাঁর কণ্ঠস্বর কাঁপিতেছিল 

ঘ) একটা কষ্ট তাঁকে তাড়া করে বেড়াচ্ছিল 


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



43. হীরু যে গর্হিত কাজ করে প্রথম হয়েছিল, সেটি হল 

ক) চন্দ্রনাথের খাতা থেকে তিনটি অঙ্ক টুকেছিল 

খ) বই থেকে তিনটি অঙ্ক টুকেছিল 

গ) খাতা থেকে তিনটি অঙ্ক টুকেছিল 

ঘ) ঘরে বসে পরীক্ষা দিয়েছিল


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



উত্তর


  1. নরেশ সারকুলার রোডের সমাধিক্ষেত্র থেকে
  2. সহপাঠী
  3. কালপুরুষের সঙ্গে 
  4. কথকের মনে হত খড়্গধারী ভীমকায় কালপুরুষের সঙ্গে চন্দ্রনাথের সাদৃশ্য রয়েছে 
  5. কালপুরুষের খড়্গধারী ভীমকায় আকৃতির সঙ্গে 
  6. হীরু
  7. নিশানাথ
  8. নরেশ
  9. নিশানাথ
  10. প্রলয়ংকর দাহ্যবস্তু
  11. একই গ্রামে নরেশ, হীরু ও চন্দ্রনাথের সমাবেশ
  12. টেবিল-ল্যাম্পের আলোয় 
  13. আয়নায় প্রতিফলিত নরেশের প্রতিবিম্ব 
  14. আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চিন্তা বাধাপ্রাপ্ত হওয়া 
  15. অন্ধকার
  16. আলোকিত দিবস 
  17. চন্দ্রনাথকে
  18. চন্দ্রনাথকে
  19. মুখাকৃতি
  20. অদ্ভুত মোটা নাক 
  21. শিরার ত্রিশূল চিহ্ন 
  22. শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষ 
  23. হুঁকা
  24. নরু
  25. সমস্ত স্কুল
  26. চন্দ্রনাথ
  27. দারিদ্র্যা-জীর্ণ স্বপ্নালোকিত 
  28. এগজামিনের রেজাল্ট 
  29. থার্ড ডিভিশনে 
  30. শ্যামা ও অমিয়  
  31. দশ জন 
  32. দাম্ভিকটা যেন ফেল করে 
  33. অনুপাতের আঙ্কিক নিয়ম 
  34. একখানা পত্র 
  35. এই ঘটনা তাঁর আত্মমর্যাদার পক্ষে হানিকর 
  36. দাদা তাঁকে সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যানের কারণ জিজ্ঞেস করেছিলেন 
  37. নিশানাথ
  38. পরীক্ষায় প্রথম স্থান না পাওয়া 
  39. এর সবকয়টিই 
  40. হীরু
  41. প্রাইভেট মাস্টার অ্যাসিস্ট্যান্ট টিচার 
  42. তিনি নির্বিরোধী শান্ত প্রকৃতির মানুষ
  43. চন্দ্রনাথের খাতা থেকে তিনটি অঙ্ক টুকেছিল