1. ‘খেয়া’ কবিতাটির কবির নাম—
ক) নজরুল ইসলাম
খ) বলেন্দ্রনাথ ঠাকুর
গ) নবীনচন্দ্র সেন
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
2. নদীস্রোতে পারাপার করে—
ক) জাহাজ
খ) ডিঙি
গ) খেয়ানৌকা
ঘ) খেয়া
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
3. খেয়ানৌকা পারাপার করে—
ক) সমুদ্রে
খ) নদীতে
গ) ঝিলে
ঘ) বিলে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
4. ‘খেয়ানৌকা’-র কাজ হল -
ক) মালপত্র বয়ে নিয়ে যাওয়া
খ) যাত্রী পারাপার করা
গ) সীমান্তে পাহারা দেওয়া
ঘ) মাছ ধরা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
5. ‘খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে’ –‘পারাপার’ শব্দটির অর্থ হল -
ক) লাফ-ঝাঁপ
খ) উড়ান
গ) এক তীর থেকে অন্য তীরে যাওয়া
ঘ) হাঁটাচলা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
6. খেয়ানৌকায় মানুষ পারাপার করে—
ক) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
খ) সকালে
গ) সন্ধ্যায়
ঘ) রাতে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
7. ‘কেহ যায়_____ কেহ আসে _____ হতে' (শূন্যস্থান পূরণ)
ক) ঘর, ঘরে
খ) ঘরে, ঘর
গ) ঘর, ঘর
ঘ) গৃহে, গেহ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
8. “কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে' – এখানে যে মূল ভাবনাটি প্রকাশ পেয়েছে তা হল -
ক) মানুষ ঘরে-বাইরে যাতায়াত করে
খ) মৃত্যুর মধ্য দিয়ে মানুষ চিরকালের আবাসভূমিতে প্রবেশ করে কিংবা সেখান থেকে পুনরায় জীবনে ফিরে আসে
গ) মানুষ ঘরে-বাইরে অনন্তকাল ধরে যাতায়াত করে
ঘ) কোনোটাই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
9. নদীর দুই তীরে আছে -
ক) নগর
খ) দুটি গ্রাম
গ) বাঁশবন
ঘ) আমবাগান
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
10. নদীর দুই তীরে দুটি গ্রামের সম্পর্ক হল—
ক) প্রতিহিংসার
খ) রেষারেষির
গ) জানাশোনার
ঘ) অপরিচয়ের
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
11. সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাগোনা করে চলে -
ক) খেয়া
খ) দু-পারের গ্রামবাসীরা
গ) জাহাজ
ঘ) হাটুরে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
12. 'আনাগোনা' শব্দটির অর্থ
ক) আসা
খ) যাওয়া
গ) আসা-যাওয়া
ঘ) ফেরা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
13. ‘পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ'—পৃথিবীতে এর দ্বন্দ্ব ও সর্বনাশ ঘটে চলার কারণ -
ক) ক্রয়-বিক্রয়
খ) সভ্যতার ধ্বংস ও সৃষ্টি
গ) প্রাকৃতিক নিয়ম
ঘ) কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
14. পৃথিবীতে বহু দ্বন্দ্ব ও সর্বনাশের মূল কারণ হল
ক) নতুনের খোঁজ
খ) ধ্বংসের নেশা
গ)সৃষ্টির আনন্দ
ঘ) সোনার মুকুটসম ক্ষমতা ও পদমর্যাদার লোভ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
15. 'নূতন নূতন কত গড়ে ইতিহাস'—পৃথিবীতে নানাবিধ নতুন ইতিহাস গড়ে—
ক) দ্বন্দ্ব ও সর্বনাশ
খ) নদীস্রোত
গ দুটি গ্রাম
ঘ) রাজপুরুষেরা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
16. ‘রক্তপ্রবাহের মাঝে _____ ওঠে (শূন্যস্থান পূরণ)
ক) উথলিয়া
খ) উছলিয়া
গ) ঘনাইয়া
ঘ) ফেনাইয়া
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
17. 'রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে' – এই পঙ্ক্তিতে কবি ফুটিয়ে তুলেছেন—
ক) মৃত্যুর ছবি
খ) বিশৃঙ্খলার ছবি
গ) সাম্রাজ্যের রক্তক্ষরণ ধ্বংসের ছবি
ঘ) বইয়ের ছবি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
18. ‘ফেনাইয়া উঠে'—এখানে কবি সচেতনভাবে ‘ফেনাইয়া’ শব্দটি ব্যবহার করেছেন -
ক) স্থায়িত্ব বোঝাতে
খ) অন্তঃসারশূন্য ক্ষণস্থায়িত্ব বোঝাতে
গ) জলস্রোতের বুদ্বুদ বোঝাতে
ঘ) কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
19. ‘সোনার মুকুট কত ফুটে আর টুটে'—পঙ্ক্তিটিতে বোঝানো হয়েছে -
ক) রাজার অহংকার ও পতনকে
খ) রাজত্বের গড়ে ওঠাকে
গ) কোনো দেশের রাজার রাজ্যাভিষেক ও ধ্বংসকে
ঘ) রাজতন্ত্রের উত্থানপতনকে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
20. সোনার মুকুটকে কবি ফুটে উঠতে দেখেছেন -
ক) নদীস্রোতে
খ) খেয়ানৌকায়
গ) রক্তপ্রবাহের মাঝে
ঘ) গ্রামীণ জীবনে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
21. 'সোনার _____ কত ফুটে আর টুটে'— (শূন্যস্থান পূরণ)
ক) কুন্তল
খ) কিরীট
গ) মুকুট
ঘ) দেউল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
22. ‘সোনার মুকুট’ কথাটির অর্থ হল -
ক) সোনার তরবারি
খ) রাজসিংহাসন
গ) স্বর্ণকুণ্ডল
ঘ) স্বর্ণনির্মিত রাজ শিরোস্ত্রাণ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
23. নব নব তৃয়া ও ক্ষুধায় পরিপূর্ণ হল -
ক) সভ্যতা
খ) নদীস্রোত
গ) গ্রামীণ জীবন
ঘ) দুটি গ্রাম
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
24. 'সভ্যতার নব নব কত তৃয়া ক্ষুধা'—এখানে বোঝানো হয়েছে -
ক) সভ্যতার ধ্বংস ও সৃষ্টির কথা
খ) সভ্যতার পারস্পরিক বিভিন্নতার কথা
গ) সভ্যতার নতুন নতুন ইচ্ছা - আকাঙ্ক্ষা -চাহিদা-প্রবণতার কথা
ঘ) সভ্যতার দ্বন্দ্ব-দুর্যোগের কথা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
25. নতুন নতুন সভ্যতার বিকাশ ও উন্মেষের ফলে পাওয়া যায়—
ক) হলাহল ও সুধা
খ) সুধা
গ) হলাহল
ঘ) তৃষ্ণা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
26. 'উঠে কত হলাহল, উঠে কত সুধা'-এখানে 'হলাহল' ও ‘সুধা’-র প্রকৃত স্বরূপটি হল—
ক) বিষ ও অমৃত
খ) উত্থানপতন
গ) দ্বন্দ্ব-সর্বনাশ
ঘ) সভ্যতার কুফল ও সুফল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
27. 'উঠে কত হলাহল'—এখানে 'হলাহল' শব্দের অর্থ হল -
ক) অমৃত
খ) সুধা
গ) সমুদ্র
ঘ) গরল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
28. '‘হলাহল' উঠে আসে -
ক) সভ্যতার ক্ষুধা-তৃষ্নর পরিণাম হিসেবে
খ) শরীর থেকে
গ) পৃথিবী থেকে
ঘ) ইতিহাস থেকে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
29. 'উঠে কত সুধা'—এখানে 'সুধা' বলতে বোঝায়—
ক) সমুদ্র
খ) গরল
গ) অমৃত
ঘ) শিরোভূষণ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
30. 'কেবা জানে নাম,' - বলতে কবি বুঝিয়েছেন—
ক) মানুষের নাম জানা যায় না
খ) গ্রাম দুটির নাম অজানা
গ) নদীটির নাম অজানা
ঘ) সভ্যতার নাম অজানা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
31. 'দোঁহা-পানে চেয়ে আছে' –এখানে ‘দোঁহা' শব্দটি যে মূল শব্দের পদরূপ, তা হল
ক) দুঁহু
খ) দহ
গ) দুহিতা
ঘ) দোহার
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
32. 'দোঁহা-পানে চেয়ে আছে' —দোঁহা কারা?
ক) দুইখানি খেয়া
খ) দুইখানি নৌকা
গ) দুইখানি তীর
ঘ) দুইখানি গ্রাম
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
33. ‘এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে—' এখানে ‘নদীস্রোত' বলতে আসলে কবি বুঝিয়েছেন—
ক) নদীর জলস্রোত
খ) জীবনপ্রবাহ
গ) পৃথিবী
ঘ) কালস্রোত
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
উত্তর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- খেয়ানৌকা
- নদীতে
- যাত্রী পারাপার করা
- এক তীর থেকে অন্য তীরে যাওয়া
- সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
- ঘরে, ঘর
- মৃত্যুর মধ্য দিয়ে মানুষ চিরকালের আবাসভূমিতে প্রবেশ করে কিংবা সেখান থেকে পুনরায় জীবনে ফিরে আসে
- দুটি গ্রাম
- জানাশোনার
- দু-পারের গ্রামবাসীরা
- আসা-যাওয়া
- সভ্যতার ধ্বংস ও সৃষ্টি
- নতুনের খোঁজ
- দ্বন্দ্ব ও সর্বনাশ
- ফেনাইয়া
- সাম্রাজ্যের রক্তক্ষরণ ধ্বংসের ছবি
- জলস্রোতের বুদ্বুদ বোঝাতে
- রাজতন্ত্রের উত্থানপতনকে
- রক্তপ্রবাহের মাঝে
- মুকুট
- স্বর্ণনির্মিত রাজ শিরোস্ত্রাণ
- সভ্যতা
- সভ্যতার নতুন নতুন ইচ্ছা - আকাঙ্ক্ষা -চাহিদা-প্রবণতার কথা
- হলাহল ও সুধা
- সভ্যতার কুফল ও সুফল
- গরল
- সভ্যতার ক্ষুধা-তৃষ্নর পরিণাম হিসেবে
- অমৃত
- গ্রাম দুটির নাম অজানা
- দুঁহু
- দুইখানি গ্রাম
- কালস্রোত
