What did the tiger do after Bhola Grandpa had climbed up the banyan tree? [ভোলাদাদু বটগাছে উঠে পড়ার পর বাঘটি কী করল?]
Ans: The tiger roared and circled the tree about a hundred times after Bhola Grandpa had climbed it. Then the tiger settled down under a bush and kept him watching. [ভোলাদাদু গাছটিতে উঠে পড়ার পর বাঘটি গর্জন করল এবং গাছটিকে ঘিরে প্রায় একশোবার পাক খেল। তারপর বাঘটি একটি ঝোপের তলায় স্থির হয়ে বসে পড়ে তাঁর দিকে নজর রাখল।]
What was the reason of Bhola Grandpa's death according to his wife? [তাঁর স্ত্রীর মত অনুসারে ভোলাদাদুর মৃত্যুর কারণ কী ছিল?]
Ans. Bhola Grandpa's wife held her husband's forgetfulness responsible for his death. She said that Bhola Grandpa must have forgotten to breathe. So, he died. [ভোলাদাদুর স্ত্রী তাঁর স্বামীর ভুলোমনা স্বভাবকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, ভোলাদাদু নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। তাই তিনি মারা গিয়েছিলেন।]
What did the people usually do to protect themselves from Royal Bengal tigers ? [নিজেদেরকে রয়্যাল বেঙ্গল বাঘের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য সাধারণত লোকে কী করত?]
Ans. To protect themselves from Royal Bengal tigers, the people took care to move about only in groups, particularly after sundown. [নিজেদেরকে রয়্যাল বেঙ্গল বাঘের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য লোকেরা সতর্কভাবে কেবল দলবেঁধে যাতায়াত করত, বিশেষত সূর্যাস্তের পরে।]
Why was the man on the mound bewildered much? [কেন ঢিবির ওপর থাকা লোকটি প্রচণ্ড বিস্মিত হয়েছিল?]
Ans. The man on the mound noticed the hungry tiger. He also saw Bhola Grandpa walking past the tiger but it did nothing. So, he was much bewildered. [ঢিবির ওপর থাকা লোকটি ক্ষুধার্ত বাঘটিকে খেয়াল করেছিল। সে এটাও দেখেছিল ভোলাদাদু বাঘের পাশ দিয়ে হেঁটে চলে আসলেন অথচ সেটি কিছু করল না। তাই সে প্রচণ্ড বিস্মিত হয়েছিল।]
How was the narrator returning from the festival? [কথক কীভাবে উৎসব থেকে ফিরছিলেন?]
Ans. As the path was long and foggy, the narrator was riding on the village chowkidar's shoulders while coming back from the festival. [যেহেতু পথ ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন, তাই কথক গ্রামের চৌকিদারের কাঁধে চেপে উৎসব থেকে ফিরছিলেন।]
What did Bhola Grandpa dream in the midday nap? [দিবানিদ্রায় ভোলাদাদু কী স্বপ্ন দেখেছিলেন?]
Ans. In the midday nap Bhola Grandpa dreamt of a gang of pirates who were burying a large box under one of the sand dunes on the seashore by their village. [দিবানিদ্রায় ভোলাদাদু একদল জলদস্যুর স্বপ্ন দেখেছিলেন যারা গ্রামের পাশের সমুদ্রতীরে বালিয়াড়ির মধ্যে একটি বড়ো বাক্স পুঁতে রাখছিল।]
How in those days did people use to move in Sunderbans? [তখনকার দিনে সুন্দরবনে লোকজন সাধারণত কীভাবে যাতায়াত করত?]
Ans. In those days Royal Bengal tigers roamed freely in the dense forest of the Sunderbans. So, people used to move only in groups, particularly after sunset. [তখনকার দিনে সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল বাঘ অবাধে ঘুরে বেড়াত। তাই লোকজন শুধু দল বেঁধে যাতায়াত করত, বিশেষত সূর্যাস্তের পর।]
Mention at least two incidents to show that Bhola Grandpa was a simple but not trustworthy fellow. [অন্তত দুটি ঘটনার উল্লেখ করে দেখাও যে ভোলাদাদু সরল ছিলেন বটে তবে বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন না।]
Ans. Bhola Grandpa did not notice when and how his grandson was lost. He misguided the narrator's father and his friends by telling them about a fictitious treasure hidden in the seashore. [নাতি কখন কীভাবে হারিয়ে গিয়েছিল ভোলাদাদু তা খেয়াল করেননি। তিনি কথকের বাবা ও তাঁর বন্ধুদের সমুদ্রতীরে লুকিয়ে রাখা গুপ্তধনের কথা বলে ভুল পথে চালিত করেছিলেন।]
How was Bhola Grandpa's grandson found? [কীভাবে ভোলাদাদুর নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল?]
Ans. Two sharp-eyed men were selected by the narrator's father. They went back to the festival with Bhola Grandpa. There the grandson was discovered under a cow's belly. [বক্তার বাবা দুজন প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিকে বেছে নিয়েছিলেন। তারা ভোলাদাদুর সঙ্গে উৎসবের জায়গায় ফিরে গিয়েছিল। সেখানে নাতিটিকে খুঁজে পাওয়া যায় একটি গোরুর পেটের নীচে।]
Bhola Grandpa casually walked past the Royal Bengal tiger, but almost fainted when he looked at it. Why? [ভোলাদাদু রয়্যাল বেঙ্গল বাঘের পাশ দিয়ে অবলীলায় হেঁটে চলে এসেছিলেন, অথচ এটির দিকে তাকিয়ে তিনি প্রায় জ্ঞান হারাতে বসেছিলেন। কেন?]
Ans. When Bhola Grandpa walked past the tiger, he had forgotten its existence. But when he saw it, he almost fainted out of fear. [যখন ভোলাদাদু বাঘটির পাশ দিয়ে হেঁটে এসেছিলেন, তখন তিনি এটির অস্তিত্বের কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি একে দেখেন, ভয়ের চোটে তিনি প্রায় মূৰ্চ্ছা গিয়েছিলেন।]
What light does the loss of the grandson throw on Bhola Grandpa's character? [নাতির হারিয়ে যাওয়াটা ভোলাদাদুর চরিত্রের ওপর কী আলোকপাত করে?]
Ans. Bhola Grandpa lost his grandson because of his forgetfulness and irresponsibility. He could not feel when and how two little fingers slipped out of his tightly held grip. [ভোলাদাদু তাঁর নাতিকে হারিয়ে ফেলেছিলেন তাঁর ভুলোমনা প্রবৃত্তি এবং দায়িত্বজ্ঞানহীনতার জন্য। তিনি অনুভব করতে পারেননি কখন এবং কীভাবে ছোটো ছোটো দুটো আঙুল তাঁর শক্ত মুঠি ফসকে বেরিয়ে গিয়েছিল।]
What light does the tale of pirates throw on Bhola Grandpa's nature ? [জলদস্যুদের গল্পটি ভোলাদাদুর প্রকৃতি সম্পর্কে কী আলোকসম্পাত করে?]
Ans. Bhola Grandpa was a man of fanciful imagination. He could not remember whether he saw the pirates in dream or in reality. [ভোলাদাদু ছিলেন অদ্ভুত অদ্ভুত কল্পনার মানুষ। তিনি মনে করতে পারেননি জলদস্যুদের তিনি স্বপ্নে দেখেছিলেন না কি বাস্তবে।]
When and why did Bhola Grandpa climb up a banyan tree? When did he come down? [কখন এবং কেন ভোলাদাদু বটগাছে চড়েছিলেন? কখন তিনি নেমেছিলেন?]
Ans. Bhola Grandpa saw a Royal Bengal tiger only about five yards away. So, he climbed up a banyan tree to save his life. [ভোলাদাদু মাত্র গজ পাঁচেক দূরত্বে একটি রয়্যাল বেঙ্গল বাঘকে দেখেছিলেন। তাই নিজের প্রাণ বাঁচাতে তিনি বটগাছে চড়েছিলেন।]
● The next dawn he came down. [পরদিন ভোরে তিনি নেমে এসেছিলেন।]
How did Bhola Grandpa's wife judge her husband's nature ? [ভোলাদাদুর স্ত্রী কীভাবে তাঁর স্বামীর প্রকৃতির মূল্যায়ন করেছিলেন?]
Ans. Bhola Grandpa was infamous for his forgetfulness. So, his wife thought he must have forgotten to breathe His forgetfulness killed him. [ভোলাদাদু তাঁর ভুলোমনা স্বভাবের জন্য কুখ্যাত ছিলেন। তাই তাঁর স্ত্রী ভেবেছিলেন তিনি নিশ্চই শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। তাঁর ভুলোমনা স্বভাবই তাঁকে মেরে ফেলেছিল।]
"The old man must have forgotten to breathe."-What does Bhola Grandpa's wife mean to say here? [এখানে ভোলাদাদুর স্ত্রী কী বলতে চেয়েছেন?]
Ans. Bhola Grandpa's wife means to say that Bhola Grandpa was so forgetful about everything that even in case of breathing he might have been forgetful. So, he died. [ভোলাদাদুর স্ত্রী বলতে চেয়েছিলেন যে ভোলাদাদু সমস্ত বিষয়ে এতটাই ভুলোমনা ছিলেন যে শ্বাস নেওয়ার ক্ষেত্রেও তিনি হয়তো ভুলোমনা হয়ে থাকবেন। সেইজন্যই তিনি মারা গিয়েছিলেন।]
What did Bhola Grandpa tell the narrator's father in a rainy afternoon? [একটি বৃষ্টিভেজা বিকালে ভোলাদাদু কথকের বাবাকে কী বলেছিলেন?]
Ans. Bhola Grandpa told the narrator's father that he had seen a gang of pirates hiding a large box under a sand dune. [ভোলাদাদু কথকের বাবাকে বলেছিলেন যে তিনি একদল জলদস্যুকে বালিয়াড়ির নীচে একটি বড়ো বাক্স লুকোতে দেখেছেন।]
Which incident shows that Bhola Grandpa was extremely imaginative in nature ? [কোন্ ঘটনায় বোঝা যাচ্ছে যে ভোলাদাদু খুবই কল্পনাপ্রবণ প্রকৃতির ব্যক্তি ছিলেন?]
Ans. Bhola Grandpa's extremely imaginative nature is evident from the way he presented the dream about the pirates. [ভোলাদাদু যেভাবে জলদস্যু সম্পর্কিত স্বপ্নটিকে পেশ করেছিলেন তাতেই তাঁর তীব্র কল্পনাপ্রবণ প্রকৃতি স্পষ্ট।]
