*1. What were the items Robinson Crusoe collected from the wrecked ship? [ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে রবিনসন ক্রুশো কী কী জিনিস সংগ্রহ করেছিলেন?]
Ans. From the wreck Robinson Crusoe rescued some wood, cable, string, a knife, nails, a gun, a hammock, some canvas, some paper and ink and some money. [জাহাজের ধ্বংসাবশেষ থেকে রবিনসন ক্রুশো উদ্ধার করেছিলেন কিছু কাঠ, মোটা তার, দড়ি, একটি ছুরি, পেরেক, বন্দুক, একটি দোলনশয্যা, কিছু ক্যানভাস কাপড়, কিছু কাগজ ও কালি এবং কিছু টাকা।]
*2. How did Crusoe keep track of the number of days he spent on the island? [ক্রুশো কীভাবে দ্বীপে কাটানো দিনগুলির হিসাব রাখতেন?]
Ans. Crusoe had cut with his knife upon a large post, the date of his landing. Thereafter he put a notch with his knife for every day. [ক্রুশো একটি বড়ো খুঁটিতে অবতরণের তারিখটা ছুরি দিয়ে কেটে লিখেছিলেন। তারপর থেকে প্রত্যেকদিনের জন্য তিনি ছুরি দিয়ে একটি করে দাগ কাটতেন।]
*3. In what way did Crusoe make himself a lamp? [কীভাবে ক্রুশো নিজের জন্য একটি প্রদীপ বানিয়েছিলেন?]
Ans. Crusoe collected a little tallow and a small clay dish. To this he added a wick. In this way he made himself a lamp. [ক্রুশো কিছুটা প্রাণীজ চর্বি এবং একটি ছোটো মাটির থালা জোগাড় করেছিলেন। এতে তিনি একটি সলতে যোগ করলেন। এইভাবে নিজের জন্য একটি প্রদীপ বানিয়েছিলেন।]
4. Describe how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. [বর্ণনা করো, জাহাজডুবির পরে, ক্রুশো কীভাবে নির্জন দ্বীপের তীরে পৌঁছালেন।]
Ans. With shipwreck, the rest of the people of Crusoe's ship's company were drowned. He himself was almost dead. But somehow he came on the shore of a dismal island. [জাহাজডুবির সঙ্গে সঙ্গে ক্রুশোর জাহাজের বাকি লোকজন ডুবে মারা গিয়েছিলেন। তিনি নিজেও প্রায় মরতে বসেছিলেন। কিন্তু কোনোভাবে তিনি ওই নির্জন দ্বীপের তীরে পৌঁছান।]
5. What happened to him on the first night? [প্রথম রাত্রিতে তাঁর সঙ্গে কী ঘটেছিল ?]
Ans. He had no knowledge about that unknown island. So when night fell, he slept on a tree for fear of wild creatures. It also rained all night. [সেই অজানা দ্বীপ সম্পর্কে তাঁর কোনো ধারণাই ছিল না। তাই বন্য জন্তুর ভয়ে সেই রাত্রে তিনি গাছের ওপর ঘুমিয়েছিলেন। সারা রাত্রি বৃষ্টিও হয়েছিল।]
6. Why was the money which the sailor found useless to him? [নাবিক যে টাকাপয়সা খুঁজে পেয়েছিলেন তা তাঁর কাছে নিরর্থক ছিল কেন?]
Ans. From the wreck, among other things, the sailor found some money. But it was useless because the island was without any human habitation. [জাহাজের ধ্বংসাবশেষ থেকে, অন্যান্য জিনিসের সঙ্গে, নাবিক কিছু টাকাপয়সাও খুঁজে পেয়েছিলেন। কিন্তু সেগুলি ছিল নিরর্থক কারণ দ্বীপটি ছিল মনুষ্যবসতিহীন।]
7. How did Robinson count days and months ? [রবিনসন কীভাবে দিন এবং মাস গণনা করতেন?]
Ans. Robinson counted days and months by putting a notch with his knife for everyday on a large post after 30.09.1659. [७০.০৯.১৬৫৯-এর পর প্রতিটি দিনের জন্য রবিনসন একটা বড়ো খুঁটির ওপর ছুরি দিয়ে দাগ কেটে দিন ও মাস গণনা করতেন।]
8. What did he find in the woody part of the island ? [দ্বীপের গাছপালায় ঢাকা অংশে তিনি কী দেখেছিলেন?]
Ans. In the woody part of the island, Crusoe found melons and grapes in great abundance. He also found cocoa, orange and lemon trees. [দ্বীপের গাছপালায় ঢাকা অংশে ক্রুশো প্রচুর পরিমাণে ফুটি এবং আঙুর দেখতে পেয়েছিলেন। তা ছাড়াও তিনি কোকো, কমলালেবু এবং লেবু গাছও দেখেছিলেন।]
9. What did Crusoe see at the time of a more particular survey of the island? [দ্বীপটিকে আরও বিশেষভাবে পরিদর্শন করার সময় ক্রুশো কী দেখেছিলেন?]
Ans. At the time of particular survey of the island, Crusoe found a brook with pleasant meadows by the bank, plain, smooth and covered by grass. [দ্বীপটি বিশেষভাবে পরিদর্শন করার সময় ক্রুশো একটি ছোটো নদী দেখতে পেলেন, তার তীরের পাশে এক মনোরম তৃণভূমি যা সমতল, মসৃণ এবং ঘাসে ঢাকা।]
10. Why did he not change his habitation to the valley of fruits? [কেন তিনি ওই ফলের উপত্যকায় তাঁর বাসস্থান পরিবর্তন করলেন না?]
Ans. No passing ship could find Crusoe in the valley of fruits. So, he wished to stay in view of the sea. Hence he did not change his habitation. [কোনো জাহাজ যেতে যেতে ক্রুশোকে ফলের উপত্যকায় খুঁজে পেত না। তাই তিনি সমুদ্র দৃষ্টিগোচর হয়, এমন জায়গায় থাকতে চেয়েছিলেন। এজন্য তিনি তাঁর বাসস্থান বদলাননি।]
