Class 9 English Chapter 2 (All about a Dog) Mark 3 Questions And Answers

When did the author feel that trouble was coming up? [কখন লেখক বুঝতে পেরেছিলেন যে সমস্যা আসছে?] 

Ans. The conductor was collecting fares. At that time the Pekinese dog drew his attention. When the author saw this, he felt trouble was coming up. [কনডাক্টর ভাড়া সংগ্রহ করছিলেন। সেইসময় পিকিনিজ কুকুরটি তাঁর দৃষ্টি আকর্ষণ করে। যখন লেখক এটা দেখেছিলেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্যা আসছে।] 




Mention two demands made by the passengers when the bus stopped. [বাস যখন থেমে গিয়েছিল তখন যাত্রীরা যে দুটি দাবি করেছিলেন সেগুলি উল্লেখ করো।] 

Ans. First, the passengers demanded the conductor should give their fares back. Next, they demanded that he should not leave them there all night. [প্রথমে যাত্রীরা দাবি করেছিলেন যে কনডাক্টর অবশ্যই তাঁদের ভাড়া ফিরিয়ে দেবেন। পরে তাঁরা দাবি করেন যে তিনি তাঁদের সেখানে সারারাত ফেলে রাখতে পারেন না।] 




How are rules of guidance to be observed? [পথের নিয়মকানুন কীভাবে মান্য করতে হয়?] 

Ans. To observe the rules of guidance, common sense is to be applied. These kinds of rules are to be observed in the spirit, and not literally. [পথের নিয়মকানুন মানতে হলে সাধারণ জ্ঞান প্রয়োগ করতে হয়। এই ধরনের নিয়মগুলি তাদের নিহিত তাৎপর্য অনুযায়ী পালন করতে হয়, আক্ষরিক অর্থে নয়।]




Why was the conductor angry particularly? [কনডাক্টরটি বিশেষভাবে ক্রুদ্ধ হয়েছিলেন কেন?] 

Ans. The conductor was particularly angry with passengers because they came and sat in his bus while he shivered at the door. [কনডাক্টরটি যাত্রীদের ওপর বিশেষভাবে ক্রুদ্ধ হয়েছিলেন কারণ তারা এসে তাঁর বাসে আসন গ্রহণ করেছিল যখন তিনি নিজে দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছেন।] 




What was the particular grievance of the conductor as predicted by the narrator of the story? [গল্পের বক্তা বাসের কনডাক্টরের যে বিশেষ রাগ আন্দাজ করেছেন, সেটি কী?] 

Ans. The narrator predicted that the conductor had a grievance particularly against the passengers. They came and sat inside the bus while he shivered at the door. [বক্তা যাত্রীদের বিরুদ্ধে বাসের কনডাক্টরের বিশেষভাবে রাগার কারণ আন্দাজ করেছেন। তাঁরা আসতেন এবং বাসের আসনে বসে পড়তেন, যেখানে তিনি নিজে দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতেন।] 




Why was the young woman reluctant to go to the top of the bus? [কেন যুবতি মহিলাটি বাসের ওপরের তলায় উঠতে অনিচ্ছুক ছিলেন?] 

Ans. It was a bitterly cold night. The woman already had a cough. So, she was reluctant to go to the top of the bus. It might kill her. [সেটা ছিল প্রচণ্ড ঠান্ডার রাত। মহিলার ইতিমধ্যেই কাশি হয়েছিল। তাই তিনি বাসের ওপরের তলায় যেতে অনিচ্ছুক ছিলেন। এতে তাঁর মৃত্যুও হতে পারত।] 




What did the lady do taking advantage of the conductor's absence? [কনডাক্টরের অনুপস্থিতির সুযোগ নিয়ে ভদ্রমহিলা কী করলেন?] 

Ans. Taking advantage of the conductor's absence, the lady with the dog stole down the stairs and re entered the bus. [কনডাক্টরের অনুপস্থিতির সুযোগ নিয়ে কুকুরের সঙ্গে ভদ্রমহিলাটি চুপিসারে সিঁড়ি দিয়ে নেমে এলেন এবং বাসের মধ্যে পুনরায় প্রবেশ করলেন।] 




What is the 'gale' mentioned in the story? [গল্পে উল্লেখিত ‘গেইল’ কি?] 

Ans. The 'gale' mentioned in the story was the joint protest of the passengers and the commotion created by their voices. It was because the conductor stopped the bus pulling the bell. [গল্পে উল্লেখিত ‘গেইল' বা 'হইচই' হল যাত্রীদের সম্মিলিত প্রতিবাদ এবং তাঁদের সবার আওয়াজে তৈরি হট্টগোল। এর কারণ ছিল কনডাক্টর ঘণ্টী বাজিয়ে বাস থামিয়ে দিয়েছিলেন।]