Class 9 English Chapter 3 (Autumn) Mark 3 Questions And Answers

Where does the acorn fall and what happens then? [ওকগাছের ফল কোথায় পড়ে এবং তারপরে কী হয়?] 

Ans. The acorns near the old crow's nest fall pattering down the tree. Then the grunting pigs scramble and hurry towards those acorns. [বুড়ো কাকের বাসার কাছে গাছ থেকে টুপটাপ করে ওকবীজ নীচে ঝরে পড়ে। তারপরে ঘোঁতঘোঁত করতে থাকা শুয়োরের দল হুড়োহুড়ি করে তাড়াতাড়ি এগিয়ে যায় ওই ওকবীজের দিকে।] 




Name the birds and their cries mentioned in the poem 'Autumn'. ['আটাম' কবিতায় উল্লেখিত পাখি এবং পাখির ডাকের নাম লেখো।] 

Ans. The birds mentioned in 'Autumn' are the sparrow, the pigeon, the cock, the raven and the crow. The sparrow chirps and the cock crows. ['আটাম'-এ উল্লেখিত পাখিগুলি হল চড়ুই, পায়রা, মোরগ, দাঁড়কাক এবং কাক। চড়ুইপাখি কিচিরমিচির করে এবং মোরগ কোঁকর কোঁ করে ডাকে।] 




How many times is the word 'Autumn' mentioned in John Clare's poem ? Name the seasons mentioned here. [‘আটাম' শব্দটি কতবার জন ক্লেয়ারের কবিতায় উল্লিখিত হয়েছে? এখানে উল্লিখিত ঋতুগুলির নাম লেখো।] 

Ans. The word 'Autumn' is mentioned in the title of the poem only and nowhere else. ['আটাম' শব্দটি শুধু কবিতাটির শিরোনামে উল্লিখিত হয়েছে, অন্য কোথাও নয়।] 

• Only spring and summer are mentioned here. [শুধু বসন্ত এবং গ্রীষ্ম এখানে উল্লিখিত হয়েছে।] 




Mention onomatopoeic sounds mentioned in the poem, 'Autumn'. [‘অ্যটাম' কবিতায় উল্লেখিত অনুকার শব্দগুলি উল্লেখ করো।] 

Ans. In 'Autumn' the sparrow chirps, the cock crows and the acorns fall from the tree making pattering sound. Besides, the pigs grunt. ['আটাম' কবিতায় চড়ুই কিচিরমিচির করে, মোরগ কোঁকর কোঁ করে এবং ওকগাছের বীজগুলি গাছ থেকে টুপটাপ শব্দ করে পড়ে। এ ছাড়া শুয়োরেরা ঘোঁতঘোঁত করে।] 




What is the effect of the sparrow's chirp on the poet's mind? [কবির মনে চড়ুইয়ের কিচিরমিচিরের প্রভাব কী?] 

Ans. The sparrow's chirp creates a make-believe situation in the poet's mind. It reminds him the warm colorful days of summer and spring in autumn. [চড়ুইপাখির কিচিরমিচির কবির মনে একটি কল্পজগতের পরিস্থিতি তৈরি করে। এটি শরৎ-হেমন্তকালে তাঁকে গ্রীষ্ম ও বসন্তের উয় রঙিন দিনগুলির কথা মনে করিয়ে দেয়।] 




What is meant by the 'stubble lea' mentioned in the poem? [কবিতায় উল্লিখিত ‘স্টাবল লি' দ্বারা কী বোঝানো হয়েছে?] 

Ans. A lea is a meadow, a stretch of open grassland. Here the lea is full of the stumps of corn left after harvest. [‘লি’ হল তৃণক্ষেত্র, এক টুকরো উন্মুক্ত ঘাসজমি। এখানে ‘লি’ ফসল কাটার পর শস্যের নাড়ায় পরিপূর্ণ।]  




Describe the activities of the pigs in autumn, after John Clare. [জন ক্লেয়ারের অনুসরণে শরৎ-হেমন্তকালে শুয়োরদের কাজকর্মগুলির বর্ণনা দাও।] 

Ans. In autumn the pigs wait for the acorns to fall. When they fall, the pigs scramble and hurry to get them. At that time they grunt. [শরৎ-হেমন্তকালে শুয়োরেরা ওকগাছের বীজ পড়ার অপেক্ষায় থাকে। যখন সেগুলি পড়ে, শুয়োরেরা সেগুলি পাওয়ার জন্য হুড়োহুড়ি করে এবং ব্যস্ত হয়ে ওঠে। সেই সময় তারা ঘোঁতঘোঁত করে।]  




How is the chirp of the sparrow in the season of autumn ? [শরৎ-হেমন্তকালে চড়ুইপাখির কিচিরমিচির কেমন?] 

Ans. The chirp of the sparrow in autumn is lively and full of warmth. It reminds the poet about the seasons, spring and summer. [শরৎ-হেমন্তকালে চড়ুই পাখির কিচিরমিচির হল প্রাণবন্ত এবং উষ্ণতায় পূর্ণ। এটি কবিকে বসন্ত ও গ্রীষ্মকালের কথা মনে করিয়ে দেয়।]