Class 9 English Chapter 7 (Tom Loses a Tooth) Mark 3 Questions And Answers

1. What did Tom remember hearing from a doctor? [ডাক্তারের কাছে শোনা কোন্ কথা টমের মনে পড়েছিল?] 

Ans. A certain ailment could lay up a patient for three days and make him lose a finger. Tom heard this from a doctor. He remembered it. [একটি বিশেষ অসুখ একজন রোগীকে তিন দিন শয্যাশায়ী করে রাখতে পারে এবং তাকে আঙুল খোয়াতে হতে পারে। টম একথা একজন ডাক্তারের থেকে শুনেছিল। এটাই তার মনে পড়েছিল।] 




2. How did Aunt Polly react to the news that Tom was dying? [টম মারা যাচ্ছে একথা শুনে পলি কাকিমার প্রতিক্রিয়া কী ছিল?] 

Ans. Hearing the news that Tom was dying, Aunt Polly initially became upset. She flew upstairs with Sid and Mary. Her face grew pale and her lips trembled. [টম মারা যাচ্ছে একথা শুনে, পলি কাকিমা শুরুতে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি সিড ও মেরিকে নিয়ে দ্রুত ওপরের তলায় উঠে আসেন। তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল এবং ঠোঁট দুটো কাঁপছিল।] 




3. How was Tom's loose tooth taken out? [টমের নড়বড়ে দাঁত কীভাবে তোলা হয়েছিল?] 

Ans. Aunt Polly fastened one end of a silk thread to Tom's loose tooth and the other end to the bed-post. Then she took out the tooth by pulling the thread. [পলি কাকিমা সিল্কের সুতোর একপ্রান্ত টমের নড়বড়ে দাঁতের সঙ্গে বাঁধলেন এবং অন্য প্রান্ত বিছানার মশারির খুঁটির সঙ্গে বাঁধলেন। তারপর সুতোয় টান মেরে তিনি দাঁতটা বের করে আনলেন।] 




4. Why did Tom feel himself lucky? [টম নিজেকে সৌভাগ্যবান ভেবেছিল কেন?] 

Ans. On Monday, Tom started to find some ailment to avoid school. He found that one of his upper front teeth was loose. So, he felt lucky. [সোমবারে, স্কুল এড়ানোর জন্য টম কোনো একটা অসুস্থতার খোঁজ করছিল। সে দেখল যে তার সামনের, ওপরের পাটির একটি দাঁত নড়ছে। তাই সে নিজেকে সৌভাগ্যবান ভেবেছিল।] 




5. Lying on the bed what were the symptoms of different ailments Tom found? [বিছানায় শুয়ে বিভিন্ন রোগের কোন্ কোন্ লক্ষণ টম খুঁজে পেয়েছিল?] 

Ans. Lying on the bed, Tom investigated his body. First he found symptoms of stomach trouble. Then he found a loose tooth and thereafter a sore toe. [বিছানায় শুয়ে টম গোটা শরীর খুঁটিয়ে দেখেছিল। প্রথমে সে পেটের সমস্যার লক্ষণ খুঁজে পেল। তারপরে সে খুঁজে পেল একটি নড়বড়ে দাঁত এবং তারপর ক্ষতযুক্ত পায়ের আঙুল।]




6. Why did Tom's excuse of having toe pain not work? [টমের পায়ের আঙুলে ব্যথার অজুহাত কেন খাটেনি ?] 

Ans. Aunt Polly gave little importance to the toe pain. She found no reason of groaning severely just for that. So, that excuse did not serve Tom's purpose. [পলি কাকিমা পায়ের আঙুলে ব্যথার প্রায় কোনো গুরুত্বই দিতে চাননি। তিনি কেবল ওটার জন্য তীব্রভাবে গোঙানির কোনও কারণ খুঁজে পাননি। তাই ওই অজুহাত টমের উদ্দেশ্য পূরণ করতে পারেনি।] 




7. When did Tom's groans gather a genuine tone? [টমের আর্তনাদ কখন আসল বলে মনে হতে লাগল?]

Ans. Tom wanted to draw the attention of Sid with his groaning. Waking up Sid became anxious and rushed to call help. Then Tom's groans gathered a genuine tone. [আর্তনাদ করে টম সিডের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিল। জেগে উঠে সিড উদবিগ্ন হয়ে পড়ল এবং সাহায্যের জন্য ছুটল। তখন টমের আর্তনাদ আসল বলে মনে হতে লাগল।] 




8. How did Tom look after his tooth had been pulled out by Aunt Polly? [পলি কাকিমা তার দাঁতটা টেনে তুলে ফেলার পর টমকে কেমন দেখাচ্ছিল?] 

Ans. Then Tom had a gap in his upper row of teeth. It gave his smile a new and admirable look. [তারপর টমের ওপরের পাটির দাঁতে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়। এটা তার হাসিকে একটা নতুন এবং চমৎকার রূপ দিয়েছিল।] 




9. How did Tom try to convince Aunt Polly with his ailments? [কীভাবে টম পলি কাকিমার কাছে তার রোগটাকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছিল?] 

Ans. At first Tom pretended that he had a severe toe pain. When it did not work, he told Aunt Polly of his toothache. [প্রথমে টম এমন ভান করেছিল যেন তার পায়ের আঙুলে তীব্র ব্যথা হচ্ছে। যখন এটা কাজে দিল না, তখন সে পলি কাকিমাকে তার দাঁতের ব্যথার কথা জানিয়েছিল।] 




10. How was Tom caught in his own trap? [টম কীভাবে নিজের ফাঁদে নিজেই ধরা পড়েছিল?] 

Ans. Tom tried to avoid school on the pretext of toothache. So, Aunt Polly initiated to remove the tooth. At this Tom confessed his plan and was caught. [টম স্কুল এড়াতে চেয়েছিল দাঁতে ব্যথার ছুতোয়। তাই পলি কাকিমা দাঁতটা তুলতে উদ্যোগী হন। এতে টম তার পরিকল্পনার কথা স্বীকার করে ফেলে এবং ধরা পড়ে যায়।]