Give any two points of difference between the journey of the third ship and the other two ships. [তৃতীয় জাহাজ এবং অন্য দুটি জাহাজের যাত্রার মধ্যে যে-কোনো দুটি পার্থক্য উল্লেখ করো।]
Ans. Unlike the other two ships, the third one did not get a breath of wind, favourable or unfavourable. Only in its case a fire spilling star was noticed. [অন্য দুটি জাহাজের মতো তৃতীয় জাহাজটি প্রতিকূল বা অনুকূল কোনো বাতাসই পায়নি। শুধু এটির ক্ষেত্রেই আগুনঝরা উল্কা দেখা দিয়েছিল।]
Describe the sea when the three ships were sailing. [যখন তিনটি জাহাজ যাত্রা করছিল, তখনকার সমুদ্রের বর্ণনা দাও।]
Ans. When the three ships were sailing, the sea was turbulent, described by the poet as 'lifting sea' and then wind was blowing strongly. [তিনটি জাহাজ যখন যাত্রা করছিল, সমুদ্র ছিল উত্তাল, কবি যেটি বর্ণনা করেছেন ‘ফুলে ওঠা সমুদ্র' বলে, এবং তখন তীব্র বাতাস বইছিল।]
What was the wind's behavior towards the third ship? [তৃতীয় জাহাজের প্রতি বাতাসের আচরণ কেমন ছিল?]
Ans. As the third ship started its journey towards north, no breath of wind came forth. The sky was getting dark and the weather was frosty. [যখন তৃতীয় জাহাজ উত্তরের দিকে যাত্রা শুরু করে, মৃদু বাতাসেরও দেখা পাওয়া যায়নি। আকাশ অন্ধকার হয়ে আসছিল এবং আবহাওয়া ছিল তুহিনশীতল।]
Why has the sea been called 'proud' and 'unfruitful'? [কেন সমুদ্রকে ‘উদ্ধত' এবং 'নিষ্ফল' বলা হয়েছে?]
Ans. For the third ship, the sea was arrogantly unfriendly. So, it was 'proud. It helped the ship in no way to reach its destination. Hence it was unfruitful. [তৃতীয় জাহাজটির জন্য সমুদ্র ছিল ঔদ্ধত্যপূর্ণ ও প্রতিকূল। তাই, এটি ছিল ‘উদ্ধত’। এটি জাহাজটিকে সেটির গন্তব্যে পৌঁছোতে কোনোভাবেই সাহায্য করেনি। তাই এটি 'নিষ্ফল'।]
Where were the ships going? [জাহাজগুলি কোথায় যাচ্ছিল?]
Ans. The three ships were going in three different directions the first one towards west, the second towards east and the third towards north. [তিনটি জাহাজ তিনটি আলাদা দিকে যাত্রা করছিল—প্রথমটি পশ্চিম দিকে, দ্বিতীয়টি পূর্বে এবং তৃতীয়টি উত্তর দিকে।]
What role did a fire spilling star play? [‘আগুন-ঝরা উল্কা কী ভূমিকা পালন করেছিল?]
Ans. A fire-spilling star was an omen. Its appearance in the sky indicated turbulence. But the third ship went on voyaging despite this obstacle. [আগুন-ঝরা উল্কা ছিল অশুভ লক্ষণ। আকাশে এটির আবির্ভাব বিপদের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু তৃতীয় জাহাজটি এই বাধা সত্ত্বেও সমুদ্রযাত্রা চালিয়ে গিয়েছিল।]
Describe, after Philip Larkin, the return of the three ships. [ফিলিপ লার্কিনের অনুসরণে তিনটি জাহাজের প্রত্যাবর্তন বর্ণনা করো।]
Ans. The first two ships returned from the east and the west respectively, happily or unhappily. The third ship, however, never came back and went on in its journey. [প্রথম দুটি জাহাজ যথাক্রমে পূর্ব ও পশ্চিম দিক থেকে আনন্দের সঙ্গে হোক বা অখুশিভাবে হোক ফিরে এসেছিল। তৃতীয় জাহাজটি কিন্তু ফিরে আসেনি এবং তার যাত্রা চালিয়ে গিয়েছিল।]
What do the three ships stand for? [তিনটি জাহাজ কীসের প্রতীক?]
Ans. The first ship symbolizes a smooth-sailing life. The second ship depicts an unhappy life. The third one represents a life full of perils. [প্রথম জাহাজটি একটি মসৃণ জীবনের প্রতীক। দ্বিতীয় জাহাজটি ফুটিয়ে তোলে একটি অসুখী জীবন। তৃতীয়টি সেই জীবনের প্রতিনিধিত্ব করে যা বিপদপূর্ণ।]
What is meant by 'running sea? [‘ছুটন্ত সমুদ্র' বলতে কী বোঝানো হয়েছে?]
Ans. Here 'running sea' means the sea favorable for journey with the blowing of favorable wind. [এখানে ‘ছুটন্ত সমুদ্র' বলতে বোঝানো হয়েছে যাত্রার পক্ষে অনুকূল সমুদ্রকে যেখানে অনুকূল বাতাস বইছে।]
What is the difference between 'the running sea' and 'the quaking sea'? ['ছুটন্ত সমুদ্র' আর ‘উত্তাল সমুদ্রে’র মধ্যে পার্থক্য কী?]
Ans. The running sea ensures an uninterrupted voyage. A ship finds no problem to reach its destination there. A quaking sea, however, poses hindrance to a sailing ship. [ছুটন্ত সমুদ্র বিঘ্নবিহীন সমুদ্রযাত্রাকে নিশ্চিত করে। সেখানে একটি জাহাজ তার গন্তব্যে পৌঁছোতে কোনো সমস্যায় পড়ে না। উত্তাল সমুদ্র কিন্তু ভাসমান জাহাজের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে।]
