Class 9 Geography Chapter 2 (পৃথিবী কী গোল ?) Topic 2 (পৃথিবীর পরিক্রমণ গতি) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Mark 3 Questions And Answers

প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিনের হয় কেন? অথবা, অধিবর্ষ বলতে কী বোঝ?

সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড । এই সময়কালকে বলে এক সৌরবছর। তবে, হিসাবের সুবিধার জন্য সূর্যের চারিদিকে পৃথিবীর একবার সম্পূর্ণ পরিক্রমণের সময়কালকে 365 দিন ধরা হয়। এর ফলে, প্রত্যেক বছর যে প্রায় 6 ঘণ্টা (5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড) সময় কম ধরা হয়, তা প্রতি চতুর্থ বছরে ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন (6 × 4 = 24 ঘণ্টা বা 1 দিন) বাড়িয়ে পূরণ করা হয় | তাই প্রতি চতুর্থ বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনের এবং বছরটি 366 দিনের হয়। যে বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনের হয়, সেই বিশেষ বছরটিকে বলা লিপইয়ার বা অধিবর্ষ | সাধারণভাবে রেজি বছরগুলিকে 4 দ্বারা এবং শতাব্দীগুলিকে 400 দ্বারা ভাগ করে যদি মিলে যায় তবে ওই বছর বা শতাব্দীগুলি অধিবর্ষ হবে। যেমন—2000, 2004, 2008, 2012 প্রভৃতি।



সূর্যের আপাত দৈনিক গতি ও আপাত বার্ষিক গতি কী?

উত্তর: পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে করতে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে | তাই আপাতভাবে সূর্যকে পূর্বদিকে উদিত হতে এবং পশ্চিমদিকে অস্ত যেতে দেখা যায়। সূর্যের এই পূর্ব থেকে পশ্চিমে চলনকে সূর্যের আপাত দৈনিক গতি বলে। অন্যদিকে দেখা যায় সূর্য সারাবছর ধরে কর্কটক্রান্তিরেখা (23½° উ:) এবং মকরক্রান্তিরেখার (23½° দ:) মধ্যে ঘোরাফেরা করে, একেই বলা হয় সূর্যের আপাত বার্ষিক গতি । সূর্যের আপাত বার্ষিক গতির পথকে রবিমার্গ বলা হয়।



নিরক্ষীয় অঞ্চলে ঋতুপরিবর্তন অনুভূত হয় না কেন?

উত্তর: নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ নিরক্ষরেখার (0° অক্ষাংশ) পার্শ্ববর্তী অঞ্চলে ঋতুপরিবর্তন অনুভূত হয় না, কারণ—

1) দিনরাত্রির দৈর্ঘ্য সমান: ছায়াবৃত্ত নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করায় সারাবছরই নিরক্ষরেখা সন্নিহিত অংশে দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান হয়। অর্থাৎ, দিনরাত্রির হ্রাসবৃদ্ধি ঘটে না।

2) লম্বভাবে সূর্যরশ্মির পতন: নিরক্ষরেখা বরাবর সারাবছরই সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে। ফলে, এই অঞ্চলে বছরের সবসময়ই অধিক উয়তা বিরাজমান থাকে।

3) বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি বলে বছরের বেশিরভাগ সময়ই পরিচলন বৃষ্টিপাত ঘটে।



উত্তর গোলার্ধে শীতকালে দিনের সংখ্যা কম হয় কেন?

উত্তর: 3 জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি)। এই সময়কে অনুসূর অবস্থা বলে। এই অবস্থায় পৃথিবীর পরিক্রমণ বেগ কিছুটা বেড়ে যায়। ফলে পৃথিবী অপেক্ষাকৃত দ্রুতবেগে তার কক্ষপথে এগিয়ে যায়। এই সময় উত্তর গোলার্ধে শীতকালে এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে। পৃথিবীর দ্রুত পরিব্রমণের এই সময় উত্তর গোলার্ধে শীতকালে দিনের সংখ্যা কম হয়।



নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়োদিন পালন করা হয় কেন?

উত্তর: নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়োদিন পালন করা হয় তার কারণ হল নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের দেশ। সূর্যকে পরিক্রমণ করার সময়, নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাস পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে, এইসময় দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে | তাই, নভেম্বর থেকে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে শীতকাল হয় এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় | যেহেতু বড়োদিন পালন করা হয় 25 ডিসেম্বর, তাই তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল থাকে। সেইজন্য নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে বড়োদিন পালন করা হয়।



বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকা অভিযানে যান কেন?

উত্তর: বিজ্ঞানীদের ডিসেম্বর মাসে অ্যান্টার্কটিকা অভিযানের কারণ - 

1) দিবাভাগের পরিমাণ বেশি হয়: ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকায় দক্ষিণ গোলার্ধে দিন বড়ো ও রাত্রি ছোটো হয়। দিনের আলো বেশিক্ষণ থাকায় পরীক্ষানিরীক্ষা ও গবেষণার সুবিধা হয় |

2) উয়তা বৃদ্ধি : ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে| অ্যান্টার্কটিকার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে উন্নতা হিমাঙ্কের ওপরে ওঠে, ফলে শীতের তীব্রতা কমে।

3) যাতায়াতের সুবিধা: গ্রীষ্মে বরফ গলে যাওয়ার ফলে মহাদেশের প্রান্তসীমানা হ্রাস পায়। এর ফলে বিজ্ঞানীরা মহাদেশের অভ্যন্তরে অনেকটা জলপথে প্রবেশ করতে পারেন।