Class 9 History (ইউরোপ ও আধুনিক যুগ) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Mark 2 Questions And Answers

প্রশ্ন: ডিক্টেটাস প্যাপি কী?

উত্তর: 1075 খ্রিস্টাব্দে পোপ সপ্তম গ্রেগরি এক ঘোষণায় বলেন যে, 1. রোমান চার্চ কেবলমাত্র ঈশ্বরের বিধানে গঠিত হয়েছে। 2. সম্রাট পোপের বিচার করার অধিকারী নন। পক্ষান্তরে পোপ সম্রাটদের সিংহাসনচ্যুত করার অধিকারী। এই ঘোষণা ‘ডিক্টেটাস প্যাপি' নামে পরিচিত।



প্রশ্ন: ইনভেস্টিচার সংগ্রাম কী?

উত্তর: পোপ সপ্তম গ্রেগরির ডিক্টেটাস প্যাপি’-তে আতঙ্কিত হয়ে জার্মান সম্রাট চতুর্থ হেনরি পোপ বিরোধী নীতি গ্রহণ করেন। এভাবে পোপ ও সম্রাটের মধ্যে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রশ্নে যে সংঘাত বেধেছিল তা 'ইনভেস্টিচার সংগ্রাম' নামে পরিচিত।



প্রশ্ন: তৃতীয় ইনোসেন্ট বিখ্যাত কেন?

উত্তর: তৃতীয় ইনোসেন্ট ছিলেন মধ্যযুগের ইউরোপে সবচেয়ে দাপুটে পোপ। তার আমলে (১১৯৮-১২১৬ খ্রি.) পোপতন্ত্রের মর্যাদা শিখরে উঠেছিল। বেশ কয়েকজন রাজার উপর তিনি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন।



প্রশ্ন: সামন্ততন্ত্র কী?

উত্তর: মধ্যযুগের ইউরোপে জমিকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থাকে ভিত্তি করে নতুন ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল, যা সামস্ততন্ত্র নামে পরিচিত। এই রাষ্ট্র কাঠামোর সর্বোচ্চে রাজার অধিষ্ঠান থাকলেও তাঁর ক্ষমতা সামন্তপ্রভূদের হস্তগত হয়েছিল। এই ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল কৃষক ও ভূমিদাস।



প্রশ্ন: ভূমিদাস প্রথা কী?

উত্তর: মধ্যযুগে সামন্ততান্ত্রিক পরিকাঠামোয় শেষ প্রান্তে অবস্থিত পরাধীন নিঃস্ব কৃষকরা ভূমিদাস নামে পরিচিত। এরা সামন্তপ্রভুর দাসত্বের বন্ধনে আবদ্ধ ছিল এবং প্রভুর জমিতে সপ্তাহের বেশির ভাগ সময় তাদের বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হত। সামন্ত প্রভুর ম্যানরে অবস্থিত জমিতেও এরা চাষ করতে বাধ্য হত।



প্রশ্ন: ভূমিদাস প্রথার অবসানের কারণগুলি কী?

উত্তর: ভূমিদার্স প্রথার অবসানের কারণগুলি ছিল - 1. ভূমিদাসের উপর সামন্তপ্রভুর অত্যাচার ও শোষণ।

2. ক্রুসেডে প্রচুর সংখ্যক ভূমিদাসের মৃত্যু।

3. অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য স্থানান্তর ও 4. ভূমিদাস বিদ্রোহ।



প্রশ্ন: লিওনার্দো দ্য ভিঞ্চি কে?

লিওনার্দো-দ্য-ভিঞি ছিলেন নবজাগরণের যুগের একজন বিখ্যাত চিত্রশিল্পী ও বহুমুখী প্রতিভার অধিকারী। তার অঙ্কিত চিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘মোনালিসা”, যিশুখ্রিস্টের ‘শেষ ভোজনের দৃশ্য’, ‘ভারজিন অফ দি রক্স’।



প্রশ্ন :  মিকেলেজেওলো বিখ্যাত কেন?

উত্তর : রেনেসাঁস যুগের ইটালির একজন বিখ্যাত প্রযুক্তিবিদ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি ও কবি ছিলেন মিকেলেজেওলো৷ তাঁর নির্মিত প্রতিকৃতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘বাক্কাস’, পিয়েতা।



প্রশ্ন:  মার্সিলিও ফিচিনো কে ছিলেন?

উত্তর নবজাগরণের আদিপর্বের একজন বিখ্যাত মানবতাবাদী ছিলেন মার্সিলিও ফিচিনো। তিনি মানুষকে অনন্ত শক্তিধর বলে অভিহিত করেন।



প্রশ্ন:  মুদ্রণ বিপ্লব কী?

উত্তর: ১৪৫০-এর দশকে জার্মানির মেইনটজ শহরে জোহান গুটেনবার্গ এক উন্নত ধরনের পৃথক পৃথক টাইপযুক্ত মুদ্রণ ব্যবস্থার প্রবর্তন করেন। এর ফলে অল্প সময়ে অধিক পরিমাণ বই ছাপা সহজ হয়েছিল। এই ঘটনা ‘মুদ্রণ বিপ্লব’ নামে পরিচিত।



প্রশ্ন:  আধুনিক বিজ্ঞানের উদ্ভবের দুটি ভিত্তি কী ছিল?

উত্তর আধুনিক বিজ্ঞানের উদ্ভবের দুটি ভিত্তি ছিল—  1. মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলির পাঠক্রম, 2. চিন্তার জগৎ বা বৌদ্ধিক ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন ও নবজাগরণ এবং প্রকৃতি বা বিশ্বরহস্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি ও চর্চা।



প্রশ্ন: কোপারনিকাস বিখ্যাত কেন?

উত্তর কোপারনিকাস ছিলেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী। তিনি ইতিপূর্বের প্রচলিত পৃথিবীকেন্দ্রিক বিশ্বের ধারণার পরিবর্তন করে সৌরকেন্দ্রিক মহাবিশ্ব (পৃথিবী সূর্যের চারদিক প্রদক্ষিণ করে) ধারণার প্রবর্তন করেন।



প্রশ্ন : গ্যালিলিয়ো গ্যালিলেই কে ছিলেন? 

উত্তর : ইটালির একজন বিজ্ঞানী, গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী ছিলেন গ্যালিলিয়ো গ্যালিলেই। তিনি কোপারনিকাসের সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণার প্রমাণ করেন।



প্রশ্ন: ইংল্যান্ডে কীভাবে টিউডর রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল

উত্তর: ১৪৮৫ খ্রিস্টাব্দে রিচমন্ডের আর্ল হেনরি বসওয়ার্থের যুদ্ধে তৃতীয় রিচার্ডকে পরাজিত করেন। এরপর তিনি সপ্তম হেনরি উপাধি গ্রহণ করে ইংল্যান্ডে টিউডর রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।



প্রশ্ন: অষ্টম হেনরি কীভাবে ইংল্যান্ডে নব্য রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন?

উত্তর: অষ্টম হেনরি ইংল্যান্ডের পার্লামেন্টের সাহায্যে - 1. ইংল্যান্ডের চার্চকে জাতীয় চার্চে পরিণত করেন। 2. বিভিন্নধর্মী প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের সাহায্যে ইংল্যান্ডের জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন। এইভাবে তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র ‘নব্য রাজতন্ত্র’ নামে পরিচিত হয়।



প্রশ্ন: চতুর্থ হেনরি কীভাবে ফ্রান্সে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন?

উত্তর চতুর্থ হেনরি সিংহাসনে অধিষ্ঠিত হয়ে— 1. বিরোধীদের উৎকোচ প্রদান বা ভীতি প্রদর্শন করে বা শক্তি তাঁর প্রয়োগ করে নিজের পক্ষে নিয়ে আসেন। 2. অর্থনৈতিক ভিত্তিকেও সুদৃঢ় করার নীতি গ্রহণ করেন। এইভাবে তিনি ফ্রান্সে একটি শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।



প্রশ্ন: সপ্তদশ শতকে ইংল্যান্ডে নিরঙ্কুশ রাজতন্ত্রের সংকটের কারণ কী ছিল?

উত্তর : সপ্তদশ শতকে ইংল্যান্ডে স্টুয়ার্ট রাজারা পার্লামেন্টের সঙ্গে বিভিন্ন কারণে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। এই দ্বন্দ্বের বিষয় ছিল রাজার দৈব স্বত্বাধিকার নীতি, শুল্ক ব্যবস্থা ও ধর্মীয় নীতি। এগুলিই ছিল নিরঙ্কুশ রাজতন্ত্রের সংকটের অন্যতম কারণ।



প্রশ্ন : জন মিলটন (১৬০৮-১৬৭৪)-এর রাজনৈতিক চিন্তা কী ছিল?

উত্তর: ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় কবি মিলটন রাজতন্ত্রের বিরুদ্ধে ও প্রজাতন্ত্রের স্বপক্ষে মত ব্যক্ত করেন।



প্রশ্ন:  ইংল্যান্ডে এগারো বছরের স্বৈরাচার কী?

উত্তর: ইংল্যান্ডে স্টুয়ার্ট রাজা প্রথম চার্লস তার শাসনকালে ১৬২৯-১৬৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন আহ্বান না করে রাজার বিশেষ অধিকারের সাহায্যে শাসনকার্য পরিচালনা করেন। এই শাসনকার্য এগারো বছরের স্বৈরাচার নামে পরিচিত।



প্রশ্ন: ম্যাকিয়াভেলি বিখ্যাত কেন?

উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি ছিলেন ইটালির ফ্লোরেন্সের একজন উল্লেখযোগ্য রাষ্ট্রচিন্তাবিদ। তার দুটি বিখ্যাত গ্রন্থ হল The Discourses' এবং 'The Prince'। শেষোক্ত গ্রন্থটিতে তিনি রাষ্ট্রক্ষমতা অর্জন ও তা সংরক্ষণের সুনির্দিষ্ট নীতি চিহ্নিত করেন।



প্রশ্ন: জন লক বিখ্যাত কেন? 

উত্তর : জন লক ছিলেন ইংল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ। 1. তার মতে, রাষ্ট্রের সার্বভৌমত্ব হল জনগণের সার্বভৌমত্ব। এ ছাড়া তিনি 2. রাজার দৈব স্বত্বাধিকারকে চ্যালেঞ্জ করে প্রজাতান্ত্রিক মতাদর্শ উপস্থাপন করেন।



প্রশ্ন : কৃষিক্ষেত্রে নয়া পদ্ধতির উদ্ভাবন কীভাবে হয়েছিল?

পনেরো শতকে লোহা গলানোর চুল্লিতে লোহা গলানো শুরু হয় এবং এর ফলে লোহার তৈরি লাঙলের ফলা, কোদাল, খুরপি, কাস্তে প্রভৃতি যন্ত্রপাতির উদ্ভব ঘটে। এগুলিকে কৃষিক্ষেত্রে ব্যবহারের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়।



প্রশ্ন:  নতুন ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্ভব কীভাবে হয়েছিল?

উত্তর: পনেরো-ষোড়শ শতকে ভৌগোলিক আবিষ্কার ও প্রাচ্যের সঙ্গে যোগাযোগের নতুন জলপথ আবিষ্কারের ফলে কৃষি ও অকৃষিজাত পণ্যের ব্যাবসাবাণিজ্য বৃদ্ধি পায়। এর ফলে ইউরোপে নতুন বণিক সম্প্রদায়ের উদ্ভব ঘটে।



প্রশ্ন: মধ্যযুগের শেষে ইউরোপে বাণিজ্য অর্থনীতির প্রসারের ফলে গড়ে ওঠা বাণিজ্য ও শহরকেন্দ্রগুলির নাম লেখো।

মধ্যযুগের শেষে ইউরোপে বাণিজ্য অর্থনীতির প্রসারের ফলে বাণিজ্য কেন্দ্র হিসেবে শহরের সংখ্যা বৃদ্ধি পায়। এইসব শহরের মধ্যে উল্লেখযোগ্য ছিল—ইটালির ভেনিস, জেনোয়া ও পিসা; ফ্রান্সের ভার্সাই ও বর্দো; ইংল্যান্ডের লিভারপুল প্রভৃতি।



প্রশ্ন: নবজাগরণ বলতে কী বোঝ?

উত্তর: ১৪৫৩ খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতনের পর গ্রিক ও রোমান সংস্কৃতির চর্চাকারী পণ্ডিতগণ ইটালিতে আশ্রয় নেন। ইটালির বিভিন্ন শহরের শাসক ও ধনী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতায় গ্রিক ও রোমান সংস্কৃতির চর্চা শুরু হয় এবং এর ফলে প্রথমে ইটালিতে ও পরে ইউরোপে যে বুদ্ধিগত ও সংস্কৃতিগত পুনরুজ্জীবন হয়েছিল তা ‘নবজাগরণ' নামে পরিচিত।



প্রশ্ন:  ইটালিতে নবজাগরণের কয়েকটি কেন্দ্রের নাম লেখো।

উত্তর: ইটালিতে নবজাগরণের কয়েকটি কেন্দ্রের নাম হল ফ্লোরেন্স, মিলান, রোম, জেনোয়া, তুরিন প্রভৃতি।



প্রশ্ন: ইউরোপে নবজাগরণের যুগের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো।

উত্তর : ইউরোপে নবজাগরণের যুগের কয়েকজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম হল মিকেলেজেওলো, লিওনার্দো দ্য-ভিঞি, রাফায়েল, বত্তিচেল্লি।



প্রশ্ন: সমুদ্রযাত্রার সহায়ক উপাদানগুলি কী ছিল?  

উত্তর: সমুদ্রযাত্রার সহায়ক উপাদানগুলি ছিল ‘ম্যারিনার্স কম্পাস’, ‘অ্যাস্ট্রোলেব’ যন্ত্র, মানচিত্র, নকশা, সমুদ্রের পথনির্দেশ তালিকা। এগুলির সাহায্যে সমুদ্রযাত্রা পূর্বাপেক্ষা সহজ ও নিরাপদ হয়েছিল।



প্রশ্ন: ভাস্কো-ডা-গামা বিখ্যাত কেন?

উত্তর: ভাস্কো-ডা-গামা ছিলেন একজন পোর্তুগিজ নাবিক, তিনি উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান (১৪৯৮ খ্রি.)। এভাবে ভারত তথা প্রাচ্যে আসার জলপথ আবিষ্কারের ফলে পাশ্চাত্যের সঙ্গে ব্যাবসাবাণিজ্য বৃদ্ধি পায়।



প্রশ্ন:  ক্রিস্টোফার কলম্বাস কে ছিলেন? তিনি বিখ্যাত কেন?

উত্তর: ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন ইতালীয় নাবিক। তিনি স্পেনের রাজা ও রানির পৃষ্ঠপোষকতায় সমুদ্রযাত্রার মাধ্যমে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।



প্রশ্ন: ভৌগোলিক আবিষ্কারের পশ্চাতে কয়েকটি কারণ লেখো।

উত্তর: ভৌগোলিক আবিষ্কারের কয়েকটি উল্লেখযোগ্য কারণ হল- 1. নবজাগরণের প্রভাবে অজানাকে জানার ইচ্ছা, 2. প্রাচ্যে আসার জলপথ অনুসন্ধান, 3. ব্যাবসাবাণিজ্যের প্রসার, 4. খ্রিস্টধর্মের প্রচার। 



প্রশ্ন: ভৌগোলিক আবিষ্কার বা নতুন ভূখণ্ড আবিষ্কারের দুটি ফলাফল লেখো।

উড়র: ভৌগোলিক আবিষ্কার বা নতুন ভূখণ্ড আবিষ্কারের দুটি ফলাফল ছিল- ভৌগোলিক পরিধি ও জ্ঞানের বিস্তার এবং নতুন নতুন সমুদ্র বাণিজ্যপথের আবিষ্কারের সঙ্গে ব্যাবসাবাণিজ্যের বিস্তার ঘটে।



প্রশ্ন: নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে কী বোঝায়?

উড়র: পঞ্চদশ-ষোড়শ শতকে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনে এক ধরনের শক্তিশালী রাজতন্ত্রের উদ্ভব হয়েছিল। এই ধরনের রাজতন্ত্রে রাজার হাতে ছিল চূড়ান্ত রাষ্ট্রকর্তৃত্ব। বিচারালয়, সেনাবাহিনী, কেন্দ্রীয় শাসনব্যবস্থা ও সামস্তশ্রেণির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছিল এই ধরনের রাজতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য।