1. জীবের বৈশিষ্ট্য হল—
বিপাক
উত্তেজিতা
বৃদ্ধি
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
2. জীবদেহের সব ধরনের রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বলে—
পরিপাক
বিপাক
আত্তীকরণ
শক্তি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
3. যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয়—
অপচিতি
সমচিতি
উপচিতি
কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
4. জীব শক্তি সংগ্রহ ও তা ব্যবহারে সক্ষম। জীবের এই মূল বৈশিষ্ট্যকে বলে—
সালোকসংশ্লেষ
রেচন
বিপাক
উত্তেজিতা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
5. উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কী বলে?
প্ৰজনন
বিপাক
উত্তেজিতা
বৃদ্ধি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
6. উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা নেই—
গাছের
প্রাণীদের
ব্যাকটেরিয়ার
পাথরের
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
7. জীব জড়ের থেকে কোন্ বিষয়ে আলাদা?
প্রজনন
উত্তেজনায় সাড়া দেওয়া
বিপাক
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
8. কোন্টি জীবনের বৈশিষ্ট্য নয়?
জনন
উত্তেজিতা
অভিযোজন
ক্ষয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
9. জীবের যে বৈশিষ্ট্য জড়েও দেখা যেতে পারে বা সৃষ্টি করা সম্ভব হতে পারে—
উত্তেজিতা
বৃদ্ধি ও গমন
শ্বসন
রেচন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
10. চিনির স্ফটিক আকারে বৃদ্ধি পায়, এটি একটি—
সজীব উপাদান
জড় উপাদান
সজীব ও জড় উপাদানের অন্তর্বর্তী বস্তু
কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
11. নীচের কোন্টি জড়ের বৈশিষ্ট্য নয়
জীবনচক্র
ছন্দবদ্ধতা
অভিব্যক্তি
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
12. পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল?
3.7 বিলিয়ন বছর আগে
4.7 বিলিয়ন বছর আগে
5 মিলিয়ন বছর আগে
6 মিলিয়ন বছর আগে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
13. পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে কোন্ বিজ্ঞানী প্রথম ধারণা দেন?
অ্যারিস্ট
ডারউইন
ওপারিন হ্যালডেন
ফক্স
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
14. কত বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল?
2.7 মিলিয়ন বছর
3.7 বিলিয়ন বছর
3.7 মিলিয়ন বছর
2.7 বিলিয়ন বছর
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
15. ' Origin of Life on Earth' পুস্তকের প্রণেতা হলেন
হ্যালডেন
ওপারিন
ডারউইন
সিডনি ফক্স
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
16. স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদ দেন—
আরহেনিয়াস
ওপারিন
হ্যালডেন
অ্যারিস্টট্ল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
17. ‘অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে’ এই মতবাদটিকে বলা হয়—
বিশ্ব সৃষ্টির মতবাদ
কসমোজোয়িক মতবাদ
স্বতঃস্ফূর্ত মতবাদ
রাসায়নিক উৎপত্তির মতবাদ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
18. গ্রহান্তরবাদ তত্ত্বের প্রণেতা হলেন—
ওপারিন ও হ্যালডেন
ব্লুজার
দানিকেন
স্ট্যানলি মিলার
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
19. পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা ছিল—
2000-3000 °C
5000-6000 °C
4000-5000°C
6000-7000°C
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
20. কসমোজোয়িক তত্ত্ব বা প্যাসপারমিয়া তত্ত্ব অনুযায়ী জীবন সৃষ্টির কারণ হল—
জৈবরাসায়নিক বিক্রিয়া
স্বতঃস্ফূর্ত সৃষ্টি
বহির্জাগতিক বস্তু, যেমন ধূমকেতু
জীব থেকে জীবের সৃষ্টি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
21. জীব সৃষ্টির সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল ছিল—
বিজারিত
জারিত
কিছুটা বিজারিত, কিছুটা জারিত
জারিত বা বিজারিত কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
22. বিশ্বের প্রথম বায়ুমণ্ডলের বেশির ভাগ যা দিয়ে গঠিত ছিল, তা হল—
নাইট্রোজেন
ক্লোরিন
অক্সিজেন
হাইড্রোজেন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
23. আদিম পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না
হাইড্রোজেন
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
24. মিলার ও উরে তাদের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহার করেননি—
CH₄
NH3
অক্সিজেন
হাইড্রোজেন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
25. মিলার ও উরের পরীক্ষায় যে উপাদানগুলি তৈরি হয়েছিল—
শর্করা
প্লুটামিক অ্যাসিড
গ্লাইসিন
B ও C দুটোই
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
26. মিলার ও উরে-র পরীক্ষা যে বিজ্ঞানী/বিজ্ঞানীদের তত্ত্বের সমর্থন করেছিল—
সিডনি ফক্স
হ্যালডেন ও ওপারিন
কার্ল সাগান
কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
27. পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল কোথায়?
সমুদ্রে
মাটিতে
বায়ুতে
মহাকাশে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
28. ‘জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে'—এই সিদ্ধান্তটি বলেছেন—
মরগ্যান
লুই পাস্তুর
অ্যারিস্ট
ওপারিন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
29. জীবনের উদ্ভবের শক্তি পাওয়া যায় নীচের কোন্টি থেকে?
উচ্চ তাপমাত্রা
UV রশ্মি
তড়িৎ বিচ্ছুরণ
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
30. ওপারিন-হ্যালডেন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ দেন—
বিজ্ঞানী সিডনি ফক্স
মিলার-উরে
লুই পাস্তুর
অ্যারিস্টট্ল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
31. জীবনের উৎপত্তির প্রাথমিক পর্বে যেসব সরল জৈব যৌগ গঠিত হয়, তা হল—
বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড
ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল
গ্লুকোজ, ফ্রুক্টোজ-জাতীয় একক শর্করা
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
32. জীবনের উদ্ভবে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল—
অ্যামিনো অ্যাসিড
নিউক্লিওসাইড
নিউক্লিওটাইড
প্রোটন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
33. প্রোটিনয়েডের ধারণা দেন বিশিষ্ট বিজ্ঞানী
পাউলিং
মিলার
হ্যালডেন
ফক্স
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
34. প্রোটিনয়েডে ঠান্ডা জল মেশালে যে পর্দাবৃত গঠন সৃষ্টি হয় তা হল—
কোয়াসারডেট
মাইক্রোস্কিয়ার
প্রোটোসেল
নগ্ন RNA
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
35. 'Hot dilute soup' বা ‘তপ্ত লঘু ঝোল’ শব্দটি কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
হ্যালডেন
ওপারিন
মিলার
ফক্স
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
36. ‘হ্যালডেন স্যুপ’ হল-
প্রাচীন শান্ত সমুদ্র
বর্তমানের শান্ত সমুদ্র
প্রাচীন উত্তপ্ত সমুদ্র
কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
37. ‘হট ডাইলুট স্যুপ’ হল—
একপ্রকার পুষ্টিকর তরল
সবজিমিশ্রিত গরম স্যুপ
বিভিন্ন লবপমিশ্রিত তরল
সৃষ্টির প্রথম জৈব যৌগ মিশ্রিত তরল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
38. ‘কোয়াসারভেট’ শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন?
হ্যালডেন
ফক্স
ওপারিন
মিলার
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
39. কোয়াসারভেট হল
আদি শর্করা
মিথেনের আদি রস
কেবল প্রোটিন
উচ্চ আণবিক গুরুত্বসম্পন্ন শর্করা ও প্রোটিনের কোলয়েডধর্মী যৌগ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
40. মাইক্রোস্ফিয়ার কথাটি উল্লেখ করেন—
মিলার
হ্যালডেন
সিডনি ফক্স
ওপারিন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
41. মাইক্রোস্ফিয়ারের বৈশিষ্ট্য হল—
মাইক্রোস্কিয়ারের মধ্যে উৎসেচকের মতো ক্রিয়া দেখা যায়
মাইক্রোস্ফিয়ারগুলি বিভাজিত হতে পারে
মাইক্রোস্কিয়ারগুলি কোশপর্দার মতো দ্বিস্তর আবরণীযুক্ত
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
42. নীচের কোন্টি মাইক্রোস্ফিয়ারের বৈশিষ্ট্য হলেও কোয়াসারভেটে দেখা যায় না?
RNA-র উপস্থিতি
বৃদ্ধি
দ্বিপর্দাবৃত গঠন
সংখ্যা বৃদ্ধি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
43. গুরুত্বপূর্ণ প্রোটোবায়োন্ট হল—
প্রোটিনয়েড
কোয়াসারভেট
মাইক্রোস্ফিয়ার
B ও C
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
44. প্রোটোবায়োন্ট গঠিত হয় কীসের সংযুক্তির ফলে?
নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন
ফ্যাটি অ্যাসিড
হাইড্রোকার্বন ও অ্যামোনিয়া
পিউরিন ও পিরিমিডিন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
45. পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ছিল—
DNA
RNA
দুটিই
কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
46. পৃথিবীতে প্রথম আবির্ভূত হয়—
নগ্ন DNA
DNA-যুক্ত ভাইরাস
RNA-যুক্ত প্রোটোসেল
ব্যাকটেরিয়া
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
47. প্রোটিনবিহীন RNA যা প্রাথমিক কোশে জেনেটিক বস্তু ছিল তাকে বলে—
নগ্ন জিন
প্রোটিনয়েড
জিন
প্রোটোবায়োন্ট
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
48. সজীব আদিকোশের সৃষ্টির পূর্ববর্তী ধাপ হল—
ইউক্যারিওট
হেটেরোট্রফ
প্রোটোবায়োন্ট
প্রোক্যারিওট কোশ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
49. কোন্ বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে আখ্যা দেন?
ডারউইন
হাক্সলে
হ্যালডে
আরিস্টট্ল
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
50. জীবনের ভৌত ভিত্তি হল—
টোনোপ্লাজম
প্রোটোপ্লাজম
সাইটোপ্লাজম
নিউক্লিওপ্লাজম
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
51. প্রাথমিক কোশের জেনেটিক বস্তু কী?
DNA
প্রোটিন
RNA
শর্করা
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
52. পৃথিবীতে প্রথম উৎপন্ন জীবের জেনেটিক বস্তু RNA প্রকৃতির ছিল— এই ধারণাকে কী বলে?
RNA তত্ত্ব
প্রোটোভাইরাস ধারণা
RNA পৃথিবী প্রকল্প
কেমোজেনি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
53. জীবনের একটি আদি বৈশিষ্ট্য হল—
মাইক্রোস্ফিয়ার
হেটেরোট্রফ
কোয়াসারভেট
নগ্ন DNA
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
54. আদিকোশ বা প্রোটোসেল কোন্ গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয়?
RNA
ভাইরাস
কোয়াসারভেট
ব্যাকটেরিয়া
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
55. নীচের কোন্ অনুক্রমটি সঠিক?
- জটিল জৈব যৌগ → প্রথম জীবন (রাসায়নিক পরভোজী) স্বভোজী → কোয়াসারভেট
- জটিল জৈব যৌগ → কোয়াসারভেট প্রথম জীবন (রাসায়নিক পরভোজী) স্বভোজী
- স্বভোজী জটিল জৈব যৌগ → কোয়াসারভেট→ প্রথম জীবন (রাসায়নিক পরভোজী)
- কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
56. পৃথিবীতে আবির্ভূত প্রথম সালোকসংশ্লেষকারী জীব হল—
ডায়াটম
সবুজ শৈবাল
সায়ানোব্যাকটেরিয়া
ব্যাকটেরিয়া
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
57. (অ) রাসায়নিক স্বভোজী (আ) অবাত সালোক-স্বভোজী (ই) রাসায়নিক পরভোজী (ঈ) সবাত সালোকসংশ্লেষী ওপরের জীবগুলিকে বিবর্তনের ক্রমানুসারে সাজালে সঠিক ক্রমটি হবে—
ঈ অ আ ই
অ ই আ ঈ
ই অ আ ঈ
ই আ অ ঈ
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
58. পৃথিবীতে কবে O2 সৃষ্টি শুরু হয়েছিল ?
প্রোটোবায়োন্ট সৃষ্টির পর
কোয়াসারভেট সৃষ্টির পর
সায়ানোব্যাকটর সৃষ্টির পর
সবুজ শৈবাল সৃষ্টির পর
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
59. পৃথিবীতে বর্তমানে জীবিত প্রজাতির সংখ্যা হল—
1 মিলিয়ন
3 মিলিয়ন
300 মিলিয়ন
30 মিলিয়ন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
60. জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন—
ওয়াল্টার রোজেন (1985)
ক্যাসিমির ফাঙ্ক (1980)
জে বি হ্যালডেন ( 1924)
কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
61. জীবের বৈচিত্র্যের উৎস হল—
জনন
অভিযোজন
বিবর্তন
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
62. জীববৈচিত্র্যের উৎস নয় কোন্টি?
ক্রসিং ওভার
স্বাধীন-সঞ্চারণ
জনন কোশের যদৃচ্ছ মিলন
অঙ্গজ জনন
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
63. বিশ্ব জীববৈচিত্র্য দিবস হল—
5 জুন
6 জুন
22 এপ্রিল
22 মে
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
64. একটি Megadiversity country বা অতিবৈচিত্র্যশালী দেশ হল—
ব্রাজিল
অস্ট্রেলিয়া
ভারত
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
65. কোন্টি প্রকরণ সৃষ্টির কারণ বিশেষ?
ক্রসিং ওভার
মাইটোসিস
অঙ্গজজনন
সবগুলি
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
66. নতুন প্রজাতির উৎপত্তি ঘটে যে কারণে—
অভিযোজন
প্রজনন
অভিব্যক্তি
কোনোটিই নয়
উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন
উত্তর
- সবগুলি
- বিপাক
- উপচিতি
- বিপাক
- উত্তেজিতা
- পাথরের
- সবগুলি
- ক্ষয়
- বৃদ্ধি ও গমন
- জড় উপাদান
- সবগুলি
- 4.7 বিলিয়ন বছর আগে
- ওপারিন হ্যালডেন
- 3.7 বিলিয়ন বছর
- ওপারিন
- অ্যারিস্টট্ল
- রাসায়নিক উৎপত্তির মতবাদ
- দানিকেন
- 5000-6000 °C
- বহির্জাগতিক বস্তু, যেমন ধূমকেতু
- বিজারিত
- হাইড্রোজেন
- অক্সিজেন
- অক্সিজেন
- B ও C দুটোই
- হ্যালডেন ও ওপারিন
- সমুদ্রে
- লুই পাস্তুর
- সবগুলি
- মিলার-উরে
- সবগুলি
- নিউক্লিওটাইড
- ফক্স
- মাইক্রোস্কিয়ার
- হ্যালডেন
- প্রাচীন উত্তপ্ত সমুদ্র
- সৃষ্টির প্রথম জৈব যৌগ মিশ্রিত তরল
- ওপারিন
- উচ্চ আণবিক গুরুত্বসম্পন্ন শর্করা ও প্রোটিনের কোলয়েডধর্মী যৌগ
- সিডনি ফক্স
- সবগুলি
- দ্বিপর্দাবৃত গঠন
- B ও C
- নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন
- RNA
- RNA-যুক্ত প্রোটোসেল
- নগ্ন জিন
- প্রোটোবায়োন্ট
- হাক্সলে
- প্রোটোপ্লাজম
- RNA
- RNA পৃথিবী প্রকল্প
- হেটেরোট্রফ
- কোয়াসারভেট
- কোনোটিই নয়
- সায়ানোব্যাকটেরিয়া
- ই অ আ ঈ
- সায়ানোব্যাকটর সৃষ্টির পর
- 30 মিলিয়ন
- ওয়াল্টার রোজেন (1985)
- সবগুলি
- অঙ্গজ জনন
- 22 মে
- সবগুলি
- ক্রসিং ওভার
- অভিব্যক্তি
