Class 9 Life Science Chapter 1.1 (জীবনের প্রধান বৈচিত্র্য) Short Questions এক কথায় উত্তর দাও

জীবনের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো।

জীবনের দুটি প্রধান বৈশিষ্ট্য হল প্রজনন ও বিপাক।


জীব থেকে জীব সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?

জনন।


জীবের কোন্ ধর্ম বংশবিস্তারে সাহায্য করে?

জনন।


কোন্ জীবনক্রিয়া দেহের ক্ষয়পূরণে সাহায্য করে?

বৃদ্ধি।


কোন্ জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে শক্তি উৎপন্ন হয়?

শ্বসন।



বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ কীভাবে দেহ থেকে অপসারিত হয়?

বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ রেচনের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়।



উদ্দীপক কাকে বলে?

পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তাকে উদ্দীপক বলে।



সাড়া কাকে বলে?

উদ্দীপকের ক্রিয়ার প্রভাবে জীবদেহে যে প্রতিক্রিয়া বা পরিবর্তন দেখা দেয়, তাকে সাড়া বলে ।



উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কী বলে?

উত্তেজিতা।



স্পর্শে কেন্নো গুটিয়ে যায়। এটি জীবের কোন্ ধর্মকে নির্দেশ করে? 

 এটি জীবের উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিতা ধর্মকে নির্দেশ করে।



জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কে কী বলে?

স্থিতিকাল/জীবনকাল



সজীব বস্তুর প্রধান উপাদানটির নাম কী?

প্রোটোপ্লাজম।


 

কত বছর আগে জড় বস্তু থেকে রাসায়নিক উপায়ে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল?

প্রায় 3.7 বিলিয়ন বছর আগে রাসায়নিক উপায়ে প্রাণের আবির্ভাব ঘটেছিল।



রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি কী ? 

 অজৈব যৌগ থেকে প্রাণ সৃষ্টির প্রয়োজনীয় জৈব অণু সৃষ্টির ধারাবাহিক পদ্ধতিকে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলে।



পচনশীল বস্তু থেকে প্রাণের উৎপত্তির তত্ত্বের নাম কী?

স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব।



জীবনের উৎপত্তির ঘটনাকে কী বলা হয় ?

প্রোটোবায়োজেনেসিস।



‘প্রাইমরডিয়াল স্যুপ' কীসের অপর নাম?

 বিজ্ঞানী হ্যালডেন বর্ণিত ‘তপ্ত লঘু স্যুপ'-কে 'প্রহিমরডিয়াল স্যুপ" বলা হয়।



হট ডাইলিউট স্যুপ-এর গুরুত্ব কী?

পৃথিবী সৃষ্টির প্রাচীনকালে জৈব উপাদানপূর্ণ তপ্ত সমুদ্রের জল বা হট ডাইলিউট স্যুপে প্রাণের প্রথম উৎপত্তি হয়েছিল বলে হ্যালডেন ও ওপারিন বর্ণনা করেন।



কোয়াসারভেট কথার অর্থ কী?

 ল্যাটিন শব্দ 'Coacervare' থেকে Coacervate শব্দটির উৎপত্তি, এর অর্থ একত্রিত হওয়া বা গুচ্ছ।



কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে?

ওপারিন।



বিজ্ঞানী সিডনি ফক্স পরীক্ষার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড থেকে ক্রমপর্যায়ে কোন্ দুটি উপাদান তৈরিতে সক্ষম হয়েছিলেন?

প্রোটিনয়েড ও মাইক্রোস্কিয়ার।



প্রোটিনয়েডগুলি কী জাতীয় বস্তু?

প্রোটিনয়েডগুলি প্রোটিন ন্যায়, যা অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত বস্তু।



মাইক্রোস্ফিয়ার  মডেল কে প্রবর্তন করেন?

সিডনি ফক্স।



মাইক্রোস্ফিয়ার কাকে বলে?

প্রোটিনয়েড অণু জলীয় মাধ্যমে সংযুক্ত হয়ে যে ক্ষুদ্র দ্বিলিপিড পর্দাবৃত ক্ষুদ্র গঠন তৈরি করে তাকে মাইক্রোস্ক্রিয়ার বলে।



প্রোটোবায়োন্ট কী?

নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত পর্দাবৃত কপা যা প্রোটোসেলের পূর্বগঠন, তাকে প্রোটোবায়োন্ট বলে।



প্রাচীন জিনের দুটি বৈশিষ্ট্য লেখো।

প্রাচীন জিনের দুটি বৈশিষ্ট্য হল— প্রাচীন জিন RNA দ্বারা গঠিত ছিল ও প্রাচীন জিন নগ্ন প্রকৃতির।



পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের প্রকৃতি কীরূপ ছিল? 

পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের প্রকৃতি ছিল অবায়ুজীবী রাসায়নিক পরভোজি।