জীব সংগঠনের স্তরগুলি পরপর তীর চিহ্ন দিয়ে যুক্ত করো।
জীব সংগঠনের বিভিন্ন স্তরগুলি নীচে তাঁর চিহ্নের মাধ্যমে যুক্ত করে উল্লেখ করা হল |
কোশ > কলা > অঙ্গ > তন্ত্র > জীবদেহ
সম্পর্ক স্থাপন করো—কোশ, কলা ও অঙ্গ।
জীবদেহের গঠনগত ও কার্যগত একক হল কোশ | উৎপত্তিগত ও কার্যগতভাবে এক, এইরূপ সম বা অসম আকৃতির কোশসমষ্টিকে কলা বলে | এক বা একাধিক কলাগুলি একত্রিত হয়ে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য কলাতন্ত্র গঠন করে। বিভিন্ন কলাতন্ত্র একত্রিত হয়ে অঙ্গ তৈরি করে। বিভিন্ন অঙ্গগুলি একটি নির্দিষ্ট কাজের জন্য সমন্বিত হয়ে তৈরি করে তন্ত্র এবং তন্ত্রগুলি মিলে সৃষ্টি হয় জীবদেহ |
কলা বা টিস্যু কাকে বলে?
উৎপত্তিগত ও কার্যগতভাবে এক, এমন সম বা বিষম আকৃতির কোশসমষ্টিকে কলা বলে | যেমন—জাইলেম কলা |
একটি উদ্ভিদ কলার নাম ও কাজ লেখো।
নাম: জাইলেম |
কাজ: জল ও খনিজের ঊর্ধ্বমুখী পরিবহণ |
ভাজক কলা বা মেরিস্টেমাটিক টিস্যু কাকে বলে?
উদ্ভিদদেহে যে অপরিণত কলার কোশগুলি ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোশের সৃষ্টি করে, তাকে ভাজক কলা বা মেরিস্টেমাটিক টিস্যু বলে | যেমন—ক্যামবিয়াম |
ভাজক কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য বলো।
ভাজক কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য হল— 1. কোশগুলি সমান ব্যাসবিশিষ্ট ও কোশপ্রাচীর পাতলা | 2. কোশান্তর রন্ধ্র থাকে না।
ক্যামবিয়াম কাকে বলে?
দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিলে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে যে গৌগ বা পার্শ্বস্থ ভাজক কলার স্তরটি অবস্থান করে, তাকে ক্যামবিয়াম বলে |
প্যারেনকাইমা কলার দুটি কাজ লেখো।
প্যারেনকাইমা কলার দুটি কাজ হল— 1. এই কলা খাদ্য এবং জল সঞ্চয় ও সংবহন করে। 2. এই কলা বাইরের আঘাত থেকে উদ্ভিদদেহকে রক্ষা করে।
কোলেনকাইমা কলার দুটি কাজ লেখো।
কোলেনকাইমা কলার দুটি কাজ হল— 1. এই কলা স্থিতিস্থাপক প্রকৃতির হওয়ায় বর্ধনশীল অঙ্গগুলিকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে| 2. ক্লোরোপ্লাসটিড সমন্বিত কোলেনকাইমা কলা খাদ্য তৈরির কাজে সহায়তা করে।
কোলেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখো।
কোলেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য হল— 1. এই কলার কোশপ্রাচীর অসমানভাবে পুরু এবং সেলুলোজ, হেমিসেলুলোজ বা পেকটিন-নির্মিত। 2. কোশে কোশগহ্বরযুক্ত সজীব প্রোটোপ্লাস্ট থাকে।
স্ক্লেরেনকাইমা কলার দুটি কাজ লেখো।
স্ক্লেরেনকাইমা কলার দৃষ্টি কাজ হল— 1. কলা উদ্ভিদেহকে অর্জুতা দান করে। 2. এই কলা উদ্ভিদদেহে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে।
স্ক্লেরেনকাইমা কলার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো।
স্ক্লেরেনকাইমা কলার প্রধান দুটি বৈশিষ্ট্য হল— 1. কোশপ্রাচীর অত্যন্ত মোটা হয় ও তাতে অসমানভাবে লিগনিন জমে নানা প্রকার অলংকরণ সৃষ্টি হয়। 2. সজীব প্রোটোপ্লাস্ট থাকে না, তাই কোশগুলি মৃত প্রকৃতির।
যান্ত্রিক কলা কাকে বলে? উদাহরণ দাও।
যান্ত্রিক কলা: যেসব কলা উদ্ভিদদেহে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, তাদের যান্ত্রিক কলা বলে।
উদাহরণ: কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কলা।
রেনকাইমা কাকে বলে? উদাহরণ দাও।
এরেনকাইমা যেসব প্যারেনকাইমা কলার কোশগুলির মাঝে আন্তঃকোশীর রগুলি বায়ুপূর্ণ হয় ও উদ্ভিদ অঙ্গকে জলে ভাসতে সাহায্য করে, তাদের এরেনকাইমা বলে।
উদাহরণ: কচুরিপানা, পদ্ম, পালুক প্রভৃতির পত্রবৃত্ত।
জটিল স্থায়ী কলা কাকে বলে? এটি কত প্রকারের হয়?
জটিল স্থায়ী কলা: গঠন ও আকৃতিগতভাবে পৃথক, কিন্তু একইরকম কাজে লিপ্ত এবং একই উৎস থেকে উৎপন্ন, এমন বিভাজনে অক্ষম কোশসমষ্টিকে জটিল স্থায়ী কলা বলে। যেমন—জাইলেম কলা।
প্রকারভেদ : জটিল স্থায়ী কলা দুই প্রকারের। যথা– জাইলেম এবং ফ্লোয়েম |
নালিকা বান্ডিল কাকে বলে? এটি কোন্ কোন্ কলা দ্বারা গঠিত?
নালিকা বান্ডিল: উদ্ভিদের সংবহনে সাহায্যকারী কলা-গুচ্ছকে ভাসকুলার বান্ডিল বা নালিকা বান্ডিল বলে।
উপাদান: নালিকা বান্ডিল জাইলেম ও ফ্লোয়েম কলা দ্বারা গঠিত।
জাইলেম কলার উপাদানগুলি কী কী?
জাইলেম কলার উপাদানগুলি হল— ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু।
জাইলেমের কাজ কী?
জাইলেমের কাজ হল– 1. উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পৌঁছোনো। 2. উদ্ভিদদেহকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা।
