Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 1 Topic 5 (উদ্ভিদ শারীরবিদ্যা) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

রসের উৎস্রোত কাকে বলে?

যে প্রক্রিয়ায় উদ্ভিদদেহে মূলরােম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ, শােষণ অঞ্চল অর্থাৎ মূল থেকে অভিকর্ষ বলের বিপরীতে জাইলেম বাহিকার মধ্য দিয়ে উধর্বমুখে কাণ্ড ও পাতায় পরিবাহিত হয়, তাকে রসের উৎস্রোত (ascent of sap) বলে।



উদ্ভিদে রসের উৎস্রোতে মূলজ চাপের ভূমিকা ব্যাখ্যা করাে।

উদ্ভিদে রসের উৎস্রোতে মূলজ চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞানী স্টিফেন হেলরে (1727) মতে মূলজ চাপের ফলে জাইলেম বাহিকার মাধ্যমে মূল থেকে পাতায় রসের উধর্বমুখী পরিবহণ ঘটে। এক্ষেত্রে মাটি থেকে মূলরােম দিয়ে জল মূলের কেন্দ্রে অবস্থিত জাইলেম কোশ পর্যন্ত প্রথমে নিষ্ক্রিয় শােষণ পদ্ধতিতে খনিজ আয়ন প্রবেশ করে। এর ফলে জাইলেম কোশগুলি মাটি থেকে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় জল শােষণ করে। এর ফলে জাইলেম বাহিকায় জলের যে উর্ধ্বমুখী চাপ তৈরি হয় তাই মূলজ চাপ | এর মাধ্যমে জল 7 মিটার পর্যন্ত উর্ধ্বমুখে বাহিত হয়।



উদ্ভিদে রসের উৎস্রোতে বাম্পমােচন টানের ভূমিকা ব্যাখ্যা করাে।

পাতার জাইলেম বাহিকাস্খিত জলন্তত্তে শােষগজনিত টানের সৃষ্টি হয়, যাকে বাম্পমােচন টান বলে। বাষ্পমােচন টানের ফলে জাইলেম বাহিকার জলস্তম্ভটি ক্রমাগত ওপরের দিকে উঠতে থাকে।



উদ্ভিদের রসের উৎস্রোতে সমশক্তি টান ও আসন টানের ভূমিকা লেখাে।

জাইলেম বাহিকায় জল অণুগুলির মধ্যে সমশক্তি টান সৃষ্টি হয়। আবার জল অপু ও জাইলেমের অন্তঃপ্রাচীরগাত্রে অবস্থিত বিভিন্ন উপাদানের মধ্যে অসিঞ্জন টান সৃষ্টি হয়। এই দুটি আকর্ষণ, জাইলেম মধ্যস্থ জল-অগু স্তম্ভটিকে নিরবিচ্ছিন্ন রেখে রসের উৎস্রোতে সাহায্য করে।



ডিক্সন ও জলির মতবাদ কোন কোন বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল?

ডিক্সন ও জলির মতবাদ যেসব বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল -

1. জলেরঅপুর সমশক্তিজনিত টান৷

2. জলের অপু ও জাইলেম-এর প্রাচীরের সেলুলােজ অপুর অক্সিজেনজনিত টান।

3. মূলজ চাপ ও বাম্পমােচনজনিত টান।



বাম্পমােচন টান (transpiration pull) বা প্রস্বেদন টান কী?

বাম্পমােচনের সময়ে জল-অপু বাষ্পীভূত হলে জাইলেম বাহিকার মধ্যে অবস্থিত জল-অপু স্তন্তে যে উধ্বমুখী টান সৃষ্টি হয়, তাকে বাষ্পমােচন টান বা প্রস্বেদন টান বলে।



বাম্পমােচনের সঙ্গে রসের উৎস্রোতের সম্পর্ক ব্যাখ্যা করাে।

বাষ্পমােচনের ফলে জাইলেম বাহিকার জলে 20 বায়ুমণ্ডলীয় চাপের সমান টান বল সৃষ্টি হয়। একে বলে বাষ্পমােচন টান। মূল অবধি বিস্তৃত এই টান সমসংযােগ-আসক্তি বলের সঙ্গে ক্রিয়াশীল হয় ও জাইলেম দিয়ে রসের (জল + খনিজ) উধ্ধবমুখী চলন ঘটায়।



উদ্ভিদের পরিবহণ বলতে কী বােঝ ?

যে ভৌত পদ্ধতিতে, উদ্ভিদদেহে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ, মূল থেকে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে কাণ্ডের বিভিন্ন শাখাপ্রশাখা ও পাতায় সঞ্চালিত হয় এবং পাতায় উৎপন্ন তরল খাদ্যরস ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের সমগ্র দেহে ছড়িয়ে পড়ে, তাকে উদ্ভিদের পরিবহণ বলে।



উদ্ভিদ পরিবহণ কয়প্রকার ও কী কী?

উদ্ভিদের পরিবহণ প্রক্রিয়াটিকে দুটি ভাগে ভাগ করা হয়

1. রসের পরিবহণ : জাইলেমের মাধ্যমে রসের উৎস্রোত এবং 2. খাদ্যের পরিবহণ: পাতায় প্রস্তুত খাদ্যের ফ্লোয়েমের মাধ্যমে সংবহন।



উদ্ভিদের সংবহনে সক্রিয় পরিবহণের ভূমিকা কী ?

উদ্ভিদের সংবহনে সক্রিয় পরিবহণের ভূমিকা হল উদ্ভিদের সুক্রোজ জাতীয় খাদ্য সঙ্গীকোশ থেকে সক্রিয় পরিবহণ দ্বারা সিভটিউবে প্রবেশ করে ও পরিবাহিত হয়। অর্থাৎ, উদ্ভিদদেহে খাদ্য পরিবহণে সক্রিয় পরিবহণ সাহায্য করে।



উদ্ভিদে খাদ্য পরিবহণের ধাপ বা পর্যায়গুলি লেখাে।

উদ্ভিদে খাদ্য পরিবহণের ধাপ বা পর্যায়গুলি হল 1. মেসােফিল কোশ থেকে সালােকসংশ্লেষে উৎপন্ন সুক্রোজ খাদ্যের বান্ডিল আবরণী কোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও সঙ্গীকোশে ক্রমান্বয়ে পরিবহণ (মেসােফিল কোশ >> বান্ডিল আবরণী কোশ >> ফ্লোয়েম প্যারেনকাইমা >> সঙ্গীকোশ)।