Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 1 Topic 5 (উদ্ভিদ শারীরবিদ্যা) Short Questions এক কথায় উত্তর দাও

উদ্ভিদদেহে পরিবহণের মাধ্যম কী?

জল।



জাইলেমের সজীব উপাদানটির নাম লেখাে।

জাইলেম প্যারেনকাইমা|



মূলের কর্টেক্স অঞ্চলে কী ধরনের কোশ বর্তমান ?

প্যারেনকাইমা |



উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহনে কোন্ বিজ্ঞানীদের মতবাদকে মেনে নেওয়া হয়েছে?

বিজ্ঞানী ডিক্সন ও জলির মতবাদ।



উদ্ভিদের কোন্ অঙ্গে বাষ্পমােচন টানের সৃষ্টি হয়? এটি কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সাহায্য করে ?

জাইলেমের জলস্তম্ভে বাষ্পমােচন টানের সৃষ্টি হয় ও রসের উৎস্রোত প্রক্রিয়াকে সাহায্য করে |



উদ্ভিদে রসের উৎস্রোত নিয়ন্ত্রণকারী বলগুলির (forces) নাম লেখাে।

মূলজ চাপ, বাষ্পমােচন টান, সমশক্তি টান ও আসঞ্জন টান হল উদ্ভিদের রসের উৎস্রোত নিয়ন্ত্রণকারী বল।



সমসংযােগ বল (cohesive force) কী?

জাইলেম বাহিকার সূক্ষ্ম ব্যাসযুক্ত নালিকায় জল অপুগুলি (অর্থাৎ, সমধর্মী অগুপ্নুলি) হাইড্রোজেন বন্ধনের দরুন পারস্পরিক যে আকর্ষণ বল অনুভব করে, তাকে সমসংযােগ বল বলে।



আসন টান (adhesive force) কী ?

জাইলেম বাহিকার জলস্তম্ভের জল অপু যে বল দ্বারা বাহিকার কোশপর্দার সঙ্গে (অর্থাৎ, ভিন্ন ধর্মী অপুলি) যুক্ত থাকে, তাকে আসঞ্জন বা আসক্তি বল বলে।