গ্লুকোজের মৌলিক উপাদান ও তাদের উৎসগুলি কী?
গ্লুকোজের মৌলিক উপাদানগুলি হল—কার্বন (C), অক্সিজেন (O) ও হাইড্রোজেন (H)। সালােকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে এদের উৎস - 1. কার্বনের উৎস: বায়ুর কার্বন ডাইঅক্সাইড। 2. অক্সিজেনের উৎস: বায়ুর কার্বন ডাইঅক্সাইড। 3. হাইড্রোজেনের উৎস: জল (স্থলজ ও জলজ উদ্ভিদ) বা বাতাসের জলীয় বাষ্প (পরাশ্রয়ী উদ্ভিদ)।
মেসােফিল কলা কাকে বলে? এর গুরুত্ব লেখাে।
মেসােফিল কলা: সমাঙ্কপৃষ্ঠ ও বিষমপৃষ্ঠ পাতার উরধ্বত্বক ও নিম্নত্বকের মাঝখানে অবস্থিত সম বা বিষম কলাসংগঠনবিশিষ্ট ও অধিক ক্লোরােফিলযুক্ত কলাকে মেসােফিল কলা বলে।
মেসােফিল কলার গুরুত্ব: এই ক্লোরােপ্লাস্টের গ্রানা ও স্ট্রোমায় যথাক্রমে সালােকসংশ্লেষের আলােক দশা ও আলােক নিরপেক্ষ দশা সংঘটিত হয়।
উদ্ভিদের মূলে সালােকসংশ্লেষ হয় না কেন? একটি উদ্ভিদের নাম কর যার ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়।
উদ্ভিদের মূলে সালােকসংশ্লেষ না হওয়ার কারণগুলি হল— 1. খুলে ক্লোরােফিল রঞ্জক থাকে না। 2. মাটির তলায় থাকে বলে মূল পর্যন্ত সূর্যালােক পৌঁছােতে পারে না। গুলঞ্চের আত্তীকরণ মূলে সালােকসংশ্লেষ ঘটে থাকে।
সালােকসংশ্লেষ প্রক্রিয়ার বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তগুলি কী কী?
বাহ্যিক শর্ত: সূর্যালােক, কার্বন ডাইঅক্সাইড, জল, তাপমাত্রা, অক্সিজেন ইত্যাদি হল সালােকসংশ্লেষ প্রক্রিয়ার বাহ্যিক শর্ত।
অভ্যন্তরীণ শর্ত: ক্লোরােফিল, পত্রর, উৎসেচক, খনিজ লবণ, পাতার অন্তর্গঠন, প্রোটোপ্লাজম ইত্যাদি সালােকসংশ্লেষের অভ্যন্তরীণ শর্ত।
রঙ্গকের শােষণ বর্ণালি বলতে কী বােঝ? কোন যন্ত্রের সাহায্যে শােষণ বর্ণালি মাপা হয় ?
রঙ্গকের শােষণ বর্ণালি : দৃশ্যমান আলােক বর্ণালির যে তরঙ্গ দৈর্ঘ্যের আলাে কোনাে নির্দিষ্ট রঙ্গক দ্বারা শােষিত হয়, তাকে সেই রাকের শােষণ বর্ণালি (absorption spectrum) বলে। যেমন—লাল ও বেগুনি নীল আলো হল ক্লোরােফিল রঙ্গকের শােষণ বর্ণালি।
শােষণ বর্ণালি মাপার যন্ত্র : স্পেট্রোফোটোমিটার যন্ত্রের দ্বারা শােষণ বর্ণালি মাপা হয়।
সালােকসংশ্লেষীয় কার্যবর্ণালি বলতে কী বােঝায়?
দৃশ্যমান আলােক বর্ণালির কমলা-লাল (650 760 nm তরঙ্গ এবং বেগুনি নীল (430 -470 nm তরঙ্গদৈর্ঘ্য) বর্গের আলােতে সালােকসংশ্লেষ প্রক্রিয়াটি সবচেয়ে বেশি সক্রিয় হয়। তাই আলােকবর্শালির এই অংশকে সালােকসংশ্লেষীয় কার্যবর্ণালি বলা হয়।
রাতে সালােকসংশ্লেষ হয় না কেন?
রাতে সালােকসংশ্লেষ না হওয়ার কারণ- 1. রাতে সূর্যালােকের অনুপস্থিতিতে ক্লোরােফিলের সক্রিয়করণ ঘাটে না। 2. সরষে, আপেল, অঙুির প্রভৃতি বহু উদ্ভিদের ক্ষেত্রে রাতে স্টোমাটা বন্ধ থাকে বলে কার্বনডাই অক্সাইড, উদ্ভিদদেহে প্রবেশ করতে পারে না। তাই সালােকসংশ্লেষ রাতে ঘটে না।
ক্লোরােফিলের উপাদান উল্লেখ করাে।
ক্লোরােফিলের উপাদানগুলি হল-কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেশিয়াম।
ক্লোরােফিলের অবস্থান উল্লেখ করাে।
ক্লোরােপ্লাস্টের গ্রানা অংশের থাইলাকয়েড আবরণীর অন্তঃপ্রাচীরে কোয়ান্টাজোম (যা অ্যাটেনা কমপ্লেক্স নামেও পরিচিত) থাকে। এর মধ্যেই সবুজ রঙ্গক পদার্থ ক্লোরােফিল অবস্থান করে।
গ্রানা ও থাইলাকয়েড কী ? এর গুরুত্ব লেখাে।
গ্রানা ও থাইলাকয়েড: ক্লোরােপ্লাস্টে অনেকগুলি চ্যাপটা চাকতির মতাে থলিকা স্তরে স্তরে সজ্জিত হয়ে তম্ভাকার গ্রানা (একবচনে: গ্রানাম) গঠন করে। পর্দাবৃত এই চাকতিসদৃশ এক একটি থলিকে থাইলাকয়েড বলে।
গ্রানা ও থাইলাকয়েডের গুরুত্ব: গ্রানা তথা এর একক বা ঘাইলাকয়েডের ভিতর ক্লোরােফিল থাকায়, এখানে সালােকসংশ্লেষের আলােক দশা সংঘটিত হয়।
স্ট্রোমা কী এবং এর গুরুত্ব লেখাে।
স্ট্রোমা: স্ট্রোমা হল ক্লোরােপ্লাস্টের ধাত্র অংশ।
স্ট্রোমার গুরুত্ব: স্ট্রোমায় সালােকসংশ্লেষের আলােক নিরপেক্ষ দশা সম্পাদনের জন্য প্রয়ােজনীয় উৎসেচক থাকার ফলে সালােকসংশ্লেষের এই দশাটি এখানে ঘটে।
মহাকাশযানে ক্লোরেল্লা উদ্ভিদ রাখা হয় কেন?
মহাকাশযানে ক্লোরেন্না উদ্ভিদ রাখার কারণগুলি হল— 1. ক্লোরেল্লা। সালােকসংশ্লেষের সময়ে পরিবেশ থেকে খুব বেশি মাত্রায় কার্বনডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন নির্গত করে। যার ফলে ক্লোরেল্লা মহাকাশযানে মহাকাশযাত্রীদের দ্বারা নিগত কার্বনডাই অক্সাইড গ্রহণ করে, তাদের প্রশ্বাসকাজের সুবিধার জন্য অক্সিজেন নির্গমন করে। 2. এ ছাড়াও মহাকাশযাত্রীরা ক্লোরেল্লা শৈবালটিকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে।
ক্যারােটিনয়েডের দুটি কাজ লেখাে।
ক্যারােটিনয়েডের দুটি কাজ হল—
1. সালােকসংশ্লেষে ভূমিকা: ক্যারােটিনয়েড রঙ্গকগুলি সালােকসংশ্লেষে সরাসরি অংশগ্রহণ করে না। এরা মূলত আলােক বর্ণালির নীল-সবুজ আলােক শােষণ করে এবং তা ক্লোরােফিলে পৌঁছে দেয়। তাই এদের সাহায্যকারী রঙ্গকও বলে।
2. উদ্ভিদ অঙ্গের বর্ণ গঠন: ক্যারােটিন রক বিভিন্ন উদ্ভিদের ফুল ও ফলের বর্গ (যেমন—গাজরের কমলা রং, টম্যাটো ও লঙ্কার লাল রং) গঠন করে।
