Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 1 Topic 3 (উদ্ভিদ শারীরবিদ্যা) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

উদ্ভিদের ক্ষেত্রে অপরিহার্য মৌলগুলির নাম উল্লেখ করাে।

উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন অপরিহার্য মৌলগুলির নাম হল ম্যাগনেশিয়াম (Mg),  পটাশিয়াম (K),  ক্যালশিয়াম (Ca),  লৌহ (Fe),  ম্যাঙ্গানিজ (Mn),  দস্তা (Zn),  কপার (Cu),  মলিবডেনাম (Mo), কোবাল্ট (Co), সেলেনিয়াম (se), সিলিকন (Si), সােডিয়াম (Na) ইত্যাদি।



উদ্ভিদের অপরিহার্য অধাতব মৌলগুলির নাম লেখাে।

উদ্ভিদের ক্ষেত্রে অপরিহার্য অধাতব মৌলগুলির নাম-কার্বন (C), হাইড্রোজেন (H), নাইট্রোজেন (N), সালফার (S), ফসফরাস (P), বারন (B), ক্লোরিন (CI) ইত্যাদি।



প্রােটোপ্লাজমীয় মৌলিক উপাদান কাকে বলে? মৌলগুলির নাম লেখাে।

প্রােটোপ্লাজমীয় মৌলিক উপাদান: যে সকল মৌলিক উপাদান উদ্ভিদ কোশের প্রােটোপ্লাজমের বিভিন্ন উপাদান (যেমন—প্রােটিন, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি) গঠনের জন্য দরকার, তাদের প্রােটোপ্লাজমীয় মৌলিক উপাদান বলে।

মৌলগুলির নাম: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি হল প্রােটোপ্লাজমীয় মৌলিক উপাদান।



অতিমাত্রিক পরিপােষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মেজর এলিমেন্ট কাকে বলে? উদাহরণ দাও।

অতিমাত্রিক পরিপােষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট: যে সকল অপরিহার্য মৌলিক উপাদান বা পরিপােষক জীবের স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি, বিপাক, প্রজননের জন্য যথেষ্ট মাত্রায় প্রয়োজনীয় ও যাদের অভাবজনিত লক্ষপসমূহ প্রকটভাবে প্রকাশিত হয়, তাদের অতিমাত্রিক পরিপােষক বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মেজর এলিমেন্ট বলে |

উদাহরণ: C, H, O, P, K, N, S, Ca, Fe, Mg ।



অতিমাত্রিক পরিপােষকের গুরুত্ব লেখাে।

অতিমাত্রিক পরিপােষকের গুরুত্ব হল— উদ্ভিদের বেঁচে থাকার জন্য এগুলি অধিক গুরুত্বপূর্ণ। 1.এদের অভাবে উদ্ভিদদেহে সুস্পষ্ট রােগলক্ষপ দেখা যায়। 2. কোশ-কলার গঠন ও বৃদ্ধিতে এগুলি অত্যাবশ্যক উপাদান।



ক্লোরােসিস কাকে বলে?

নাইট্রোজেন, আয়রন, ম্যাগনেশিয়াম প্রভৃতি মৌলের অভাবে উদ্ভিদের পাতায় ক্লোরােফিল গঠনে ব্যাঘাত ঘটে। এর ফলে পাতা হলুদ বা বিবর্ণ হয়ে যায়। উদ্ভিদের এই রােগটিকে ক্লোরােসিস বলে।



নেক্রোসিস কী এবং কোন্ মৌলের অভাবে তা ঘটে?

উদ্ভিদ অঙ্গের নির্দিষ্ট কয়েকটি স্থানে, কোশের মৃত্যু ঘটা এবং শুকিয়ে যাওয়াকে নেক্রোসিস বলে। বিভিন্ন মৌল যেমন-সালফার (S), ক্যালশিয়াম (Ca), তামা (Cu) প্রভৃতির অভাবে উদ্ভিদ অঙ্গে এই রােগ দেখা যায়।



মটলিং কী? এর কারণ কী?

মটলিং: উদ্ভিদের সবুজ পাতার ওপর বিভিন্ন হলদে বা বেগুনি রঙের, অনিয়তাকার দাগ বা ছােপ তৈরি হওয়ার ঘটনাকে মটলিং বলা হয়।

মটলিং-এর কারণ: জিংক, পটাশিয়াম ও আয়রন-এর অভাবে উদ্ভিদের পাতায় মটলিং হয়।



স্বল্পমাত্রিক পরিপােষক বা মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে? উদাহরণ দাও।

স্বল্পমাত্রিক পরিপােষক বা মাইক্রোনিউটিয়েন্ট: যেসব অপরিহার্য মৌল জীবের স্বাভাবিক পুষ্টি, বৃদ্ধি, বিপাক ও প্রজননের জন্য অতি অল্পমাত্রায় প্রয়ােজন হয় এবং যাদের অভাবজনিত লক্ষণ প্রকট নয়, তাদের স্বল্পমাত্রিক পরিপােষক বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা ট্রেস এলিমেন্ট বলে।

উদাহরণ: Zn, B, Cu



স্বল্পমাত্রিক পরিপােষকের গুরুত্ব লেখাে।

স্বল্পমাত্রিক পরিপােষকের গুরুত্ব হল 1. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য স্বল্পমাত্রিক উপাদানগুলি দরকারী, তবে এদের চাহিদামাত্রা উদ্ভিদদেহে কম। 2. এদের অভাবজনিত অবস্থায় রােগলক্ষণ খুব প্রকট হয় না। 3. উৎসেচকের কোএনজাইম রূপে এগুলি সাধারণত কাজ করে।



শর্করা বিপাক নিয়ন্ত্রণকারী একটি ধাতব মৌলের নাম লেখাে। কীভাবে তা শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে?

শর্করা বিপাক নিয়ন্ত্রণকারী একটি ধাতব মৌলের নাম হল ম্যাগনেশিয়াম। এটি ক্লোরােফিলের গঠনগত উপাদান, যা সালােকসংশ্লেষের মাধ্যমে শর্করা উৎপাদনে আবশ্যিক উপাদান। তাই ম্যাগনেশিয়াম পরােক্ষভাবে শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে।