ফুসফুস যে আবরণ দিয়ে ঢাকা থাকে তার নাম কী?
প্লুরা।
অ্যালভিওলাই কোথায় অবস্থিত ?
ফুসফুসে।
দুটি শ্বাসপেশির নাম উল্লেখ করাে।
ইনটারকস্টাল পেশি ও মধ্যচ্ছদা।
ল্যারিংস বা অ্যাডামের আপেল কী ?
মানুষের ট্র্যাকিয়ার ওপরে অবস্থিত তরুণাস্থি বেষ্টিত উঁচু অংশটিকে ল্যারিংস বলে।
ধূমপানে সৃষ্ট দুটি রােগের নাম লেখাে।
ব্রংকাইটিস এবং ফুসফুসীয় ক্যানসার।
মানুষের ট্র্যাকিয়ায় গায়ে 'C' আকৃতির রিংগুলিকে কী বলে?
ট্যাকিয়াল রিং।
ফুসফুসকে সুস্থ রাখার দুটি উপায় কী কী?
শ্বাস ব্যায়ামের চর্চা এবং ধূমপান ত্যাগ।
রক্তে কীভাবে অক্সিজেন পরিবাহিত হয় ?
অক্সি-হিমােগ্লোবিন রূপে |
রক্তে কীভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় ?
কার্বামিনাে-হিমােগ্লোবিন, সােডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট ইত্যাদি যৌগ গঠনের মাধ্যমে রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়।
পুরিসি বা প্লুরাইটিস কী?
প্লুরার সংক্রমণ বা আঘাতে সৃষ্ট প্রদাহকে প্লুরিসি বা পুরাইটিস বলে।
দীর্ঘস্থায়ী ধূমপানের ফলে ফুসফুসের অ্যালাভিওলাইগুলি বিনষ্ট হয়— একে কী বলে?
এমফাইসিমা।
COPD-এর পুরাে কথাটি কী?
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমােনারি ডিজিজ।
নিউমােনিয়া রােগে কোন্ দেহন্ত্র আক্রান্ত হয়?
শ্বাসতন্ত্র।
ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা বৃদ্ধির দুটি শ্বাস ব্যায়ামের নাম লেখাে।
উষ্ট্রাসন ও অর্ধমৎসেন্দ্রাসন।
