স্বভােজী পুষ্টি কাকে বলে ?
যে পুষ্টি পদ্ধতিতে ক্লোরােফিলযুক্ত জীবেরা নিজেদের খাদ্য নিজেদের দেহেই তৈরি করতে পারে, সেই পুষ্টি পদ্ধতিকে স্বভােজী পুষ্টি (autotrophic nutrition) বলে। যেমন সমস্ত সবুজ উদ্ভিদ এবং অন্য ক্লোরােফিলযুক্ত জীবের (ইউছিনা, ক্রাইস্যামিবা ইত্যাদি) পুষ্টি।
পরভােজী পুষ্টি কাকে বলে?
যে পুষ্টি পদ্ধতিতে খাদ্য সংশ্লেষে অক্ষম জীবেরা অন্য কোনাে জীবিত বা মৃত জীবদেহ থেকে খাদ্য সংগ্রহের মাধ্যমে পুষ্টি লাভ করে, তাকে পরভােজী পুষ্টি (heterotrophic nutrition) বলে। যেমন—প্রাগীদের পুষ্টি এবং ক্লোরােফিলবিহীন উদ্ভিদ ও ছত্রাক (স্বর্ণলতা, মিউকর ইত্যাদি)-এর পুষ্টি |
পরজীবী এবং পরজীবীয় পুষ্টি বলতে কী বােঝ?
যে সমস্ত পরভােজী জীব অন্য কোনাে জীবের বা প্রাণীর দেহে অবস্থান করে সেই জীবের তথা পোষকের দেহ থেকে খাদ্যরস শােষণ করে পুষ্টি লাভ করে এবং পােষকের ক্ষতিসাধন করে, তাদের পরজীবী বলে। তাদের এই পুষ্টি পদ্ধতিকে পরজীবীয় পুষ্টি বলে। যেমন—স্বলতা, র্যাফ্রেসিয়া ইত্যাদি উদ্ভিদে এবং গােলকৃমি, ফিতাকৃমি প্রভৃতি প্রাণীতে এই পুষ্টি দেখা যায়।
মৃতজীবী এবং মৃতজীবীয় উদ্ভিদ পুষ্টি বলতে কী বােঝ? উদাহরণ দাও।
মৃতজীবী এবং মৃতজীবীয় উদ্ভিদ পুষ্টি ; যে সমস্ত পরভোজী জীব মৃত, গলিত জীবের দেহাবশেষ অথবা অন্যান্য পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টিরস শােষণ করে বেঁচে থাকে, তাদের মৃতজীবী বলে এবং তাদের পুষ্টিকে মৃতজীবীয় পুষ্টি বলে।
উদাহরণ: মনােট্রপার পুষ্টি হল মৃতজীবীয় পুষ্টি।
লাইকেনে পুষ্টিগত মিথােজীবী নির্ভরশীলতা ব্যাখ্যা করাে।
লাইকেন একপ্রকার মিথােজীবীয় সংগঠন, যা শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত। ছত্রাক পরিবেশ থেকে জল ও খনিজ লবণ শােষণ করে শৈবালকে দেয়। আর, শৈবাল কাঁচামালগুলি ব্যবহার করে সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেই খাদ্যের কিছু অংশ ছত্রাককে সরবরাহ করে।
লাইকেনে কোন কোন জীবগােষ্ঠী থাকে? তাদের যথাক্রমে কী কী বলে?
লাইকেনে শৈবাল ও ছত্রাক নামক দুই প্রকার জীবগােষ্ঠী থাকে। » লাইকেনের শৈবাল ও ছত্রাক অংশকে যথাক্রমে ফাইকোবায়ােন্ট ও মাইকোবায়ােন্ট বলে।
মটর-রাইজোবিয়াম কীভাবে পরস্পরের উপকার করে?
রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া মটর গাছের (শিক্পিগােগ্জীয় উদ্ভিদের) মূলের অবুদে বাস করে। রাইজোবিয়াম বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মটর গাছের মূলের অবুদে আবদ্ধ করে। বিনিময়ে রাইজোবিয়াম মটর গাছ থেকে আশ্রয় ও পুষ্টি সংগ্রহ করে।
রাইজোবিয়াম-এর অবস্থান ও কাজ লেখাে।
অবস্থান: রাইজোবিয়াম একপ্রকার মিথােজীবী ব্যাকটেরিয়া যা শিম্বিগােত্রীয় উদ্ভিদের (যেমন-মটর গাছ) মূলের অবুদে বাস করে।
কাজ: 1. সরাসরি বায়ুর নাইট্রোজেন শােষণ করে আশ্রয়দাতা গাছকে আ্যামােনিয়ামরূপে সরবরাহ করে।
2. মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে।
মানুষ ও ই. কোলাই কীভাবে পরস্পর মিথােজীবিতা সম্পন্ন করে ?
এশ্চেরিশিয়া কোলাই নামক ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে বাস করে পুষ্টি লাভ করে। অপরপক্ষে, এরা মানুষের অন্ত্রে ভিটামিন B12 সংশ্লেষ করে ভিটামিন সরবরাহ করে।
পতঙ্গভুক উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।
পতাভুক উদ্ভিদ:যেসব উদ্ভিদ বিভিন্ন পতঙ্গের দেহ থেকে প্রােটিন শােষণ করে পুষ্টি লাভ করে, তাদের পতঙ্গভুক উদ্ভিদ বলে।
উদাহরণ:কলশপত্রী, সূর্যশিশির, ডায়ােনিয়া, ভেনাস ফ্লাই ট্র্যাপ ইত্যাদি।
সম্পূর্ণ মৃতজীবী কাকে বলে ? উদাহরণ দাও।
সম্পূর্ণ মৃতজীবী: যে সমস্ত জীব পুষ্টির জন্য সম্পূর্ণভাবে মৃত, গলিত, পচা বসুর ওপর নির্ভরশীল, তাদের সম্পূর্ণ মৃতজীবী বলে।
উদাহরণ: মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাক, মনােট্রপা নামক সপুস্পক উদ্ভিদ।
আংশিক মৃতজীবী কাকে বলে? উদাহরণ দাও।
আংশিক মৃতজীবী: যে সমস্ত স্বভােজী উদ্ভিদ পুষ্টির জন্য আংশিকভাবে কোনাে পচনশীল জৈব পদার্থের ওপর নির্ভরশীল, তাদের আংশিক মৃতজীবী বলে। এই সমস্ত উদ্ভিদের মূলে বসবাসকারী একপ্রকার ছত্রাক পরােক্ষভাবে ওই পচনশীল জৈব পদার্থ শোষণে সাহায্য করে উদ্ভিদের আংশিক পুষ্টি জোগান দেয়।
উদাহরণ: পাইন গাছ |
ব্যতিহারী পুষ্টি পদ্ধতি বলতে কী বােঝায়?
মিথােজীবীয় পুষ্টির ক্ষেত্রে যখন দুটি জীব পরস্পরের ওপর পুষ্টির জন্যে নির্ভরশীল হয়, তখন সেই পুষ্টি পদ্ধতিকে ব্যতিহারী পুষ্টি বলে। যেমন-লাইকেন-এর পুষ্টি, মটর গাছ এবং রাইজোবিয়াম-এর পুষ্টি।
সহভােক্তা পুষ্টি পদ্ধতি বলতে কী বােঝায় ? উদাহরণ দাও।
সহভোক্তা পুষ্টি যে মিথােজীবীয় পুষ্টি প্রক্রিয়ায় দুটি জীব সহাবস্থানে থাকা সত্ত্বেও পৃথকভাবে পুষ্টিসাধন করে, তাকে সহভােক্তা পুষ্টি বলে।
উদাহরণ: অর্কিড ও আমগাছ, হাওর ও রেমােরা মাছ প্রভৃতি এই জাতীয় পুষ্টিসাধন করে।
সম্পূর্ণ পরজীবী কাকে বলে? উদাহরণ দাও।
সম্পূর্ণ পরজীবী: যেসব পরজীবী জীব পুষ্টির জন্য সম্পূর্ণভাবে পােষকের ওপর নির্ভরশীল, তাদের সম্পূর্ণ পরজীবী বলে।
উদাহরণ: সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হল র্যাফ্রেসিয়া, স্বলতা ইত্যাদি এবং সম্পূর্ণ পরজীবী প্রাণী হল গােলকৃমি, ফিতাকৃমি ইত্যাদি।
আংশিক পরজীবী কাকে বলে? উদাহরণ দাও।
আংশিক পরজীবী: যেসব পরজীবী জীব পুষ্টির জন্য আংশিকভাবে পােষকের ওপর নির্ভরশীল, তাদের আংশিক পরজীবী বলে।
উদাহরণ: আংশিক পরজীবী উদ্ভিদ শ্বেতচন্দন, ভিসকাম ইত্যাদি ও আংশিক পরজীবী প্রাণী ছারপােকা, মশা ইত্যাদি।
কপ্রােফ্যাগি বলতে কী বােঝ? উদাহরণ দাও।
কপ্রােফ্যাগি: কোনাে প্রাণী যখন নিজের বা অন্য কোনাে প্রাণীর বর্জিত মল, খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টিলাভ করে, তখন সেই পুষ্টি পদ্ধতিকে কপ্রােফ্যাগি বলে। এভাবে পুষ্টি সম্পন্নকারী প্রাণীদের কপ্রােফ্যাগাস প্রাণী বলে।
উদাহরণ: শুয়াের, গিনিপিগ, মাছি প্রভৃতি প্রাণী মল ভক্ষণ করে।
স্যাংগুইনিভাের বা রক্তভােজী কাকে বলে? উদাহরণ দাও।
স্যাংগুইনিভাের : যেসব প্রাণী অপর কোনাে প্রাণীর সঙ্গে সংলগ্ন হয়ে তাদের দেহ থেকে রক্তপান করে নিজেদের পুষ্টি সম্পন্ন করে, তাদের স্যাংগুইনিভাের বা রক্তভােজী বলে।
উদাহরণ: জোক, ভ্যামপায়ার বাদুড় ইত্যাদি।
অন্তঃপরজীবী প্রাণী কাদের বলে ?
যে সকল পরজীবী প্রাণী পােষকের দেহের ভিতরে অবস্থান করে, তাদের অন্তঃপরজীবী প্রাণী বলে।
যেমন - ফিতাকৃমি, গােলকৃমি, যকৃৎ কৃমি ইত্যাদি।
বহিঃপরজীবী প্রাণী কাদের বলে ?
যে সকল পরজীবী প্রাণী পোষকের দেহের বাইরে অবস্থান করে, তাদের বহিঃপরজীবী প্রাণী বলে।
যেমন - উকুন, এটুলি ইত্যাদি।
