Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 3 Topic 2 (পুষ্টি) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

মানব পুষ্টিতে গলবিল ও গ্রাসনালীর ভূমিকা লেখাে।

গলবিলের ভূমিকা: গৃহীত খাদ্যবস্তু মুখবিবর থেকে গলবিলের মাধ্যমে গ্রাসনালীতে প্রবেশ করে।

গ্রাসনালীর ভূমিকা: এর দ্বারা গলবিল থেকে খাদ্যবস্তু পাকস্থলীতে পোঁছােয়।



খাদ্যপরিপাকে পাকস্থলীর ভূমিকা লেখাে।

খাদ্যপরিপাকে পাকস্থলীর ভূমিকা হল— 

1. পাকরস বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা, 

2. খাদ্যের পরিপাক করা, 

3. পরিপাকের পর খাদ্যের অন্ত্রে ধীরে ধীরে মুক্তি ঘটানাে।



পরিপাক ক্রিয়ায় যকৃতের ভূমিকা উল্লেখ করাে।

যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়ে পিত্তথলিতে সতি হয়। পরে প্রয়ােজনমতাে পিত্তরস সাধারণ পিত্তনালীর মাধ্যমে ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে আসে। পিত্তে উপস্থিত পিত্তলবণ ফ্যাটকে অবদ্রবে (emulsion) পরিণত করে, পরিপাকের উপযােগী করে তােলে।



কুফার কোশ কোথায় থাকে? এর কাজ কী?

অবস্থান: কুফার কোশ যকৃতে থাকে। 

» কাজ: এগুলি ম্যাক্রোফাজ-জাতীয় কোশ, অর্থাৎ প্রতিরক্ষা প্রদান করে।



অগ্ন্যাশয়ের দুটি কাজ লেখাে।

1. অগ্ন্যাশয়ের বহিঃক্ষরা কোশ নিঃসৃত অগ্ন্যাশয়ী রস খাদ্য পরিপাকে সাহায্য করে।

2. অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোশগুচ্ছ আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নির্গত ইনসুলিন ও গ্লুকাগন হরমােন রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে।



পিত্তথলির অবস্থান লেখাে।

অবস্থান: পিত্তথলি (gall bladder) প্রাপীর যকৃতের ডান খণ্ডকের নীচে অবস্থান করে।



ক্রিপটস অফ লিবারকুন গ্রন্থি কী? এর কাজ লেখাে।

ক্রিপট্স অফ লিবারকুন গ্রন্থি: ক্ষুদ্রান্ত্রে ভিলাইয়ের অন্তর্বর্তী স্থানে অবস্থিত গ্রন্থিকে ক্রিস অফ লিবারকুন গ্রন্থি বলে।

কাজ: এগুলি আন্ত্রিক রস ক্ষরণ করে।



ভিলাই কাকে বলে? এর কাজ কী?

ভিলাই: ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীর গাত্রে অবস্থিত আঙুলের মতাে প্রবর্ধিত অংশ থাকে যা শােষণে সাহায্য করে। একে ভিলাই বলে।

কাজ: পরিপাকের পর উৎপন্ন সরল খাদ্যের শােষণে সাহায্য করে।