Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 4 Topic 3 (সংবহন) Short Questions এক কথায় উত্তর দাও

মানুষের হৃৎপিণ্ড কোথায় অবস্থিত?

মানুষের হৃৎপিণ্ড বক্ষগহ্বরে দুটি ফুসফুসের মাঝখানে, দেহ মধ্যরেখার সামান্য বাদিক ঘেঁষে অবস্থিত।



মাছের হৃৎপিণ্ড কোন্ প্রকৃতির?

মাছের হৃৎপিণ্ড একচক্ৰী, ভেনাস হৃৎপিণ্ড প্রকৃতির।



দ্বিচক্রী হৃৎপিণ্ড কোন্ প্রাণীর দেহে পাওয়া যায়?

দ্বিচক্রী হৃৎপিণ্ড মানুষের দেহে পাওয়া যায়।



হৃদপেশির বৈশিষ্ট্য লেখো।

হৃদ্‌পেশি হল সরেখ অনৈচ্ছিক পেশি |



হৃৎপিণ্ডের আবরণীর নাম কী?

পেরিকার্ডিয়াম।



মানব হৃৎপিণ্ডে অলিন্দ-নিলয় কপাটিকার সংখ্যা কত?

দুই |



বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে কোন্ কপাটিকা থাকে?

দ্বিপত্রক কপাটিকা বা মিট্রাল কপাটিকা।



দ্বিপত্রক বা বাইকাসপিড বা মিট্রাল কপাটিকা কী?

হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে, বাম অলিন্দ-নিলয় প্রবেশপথে দুটি পত্রযুক্ত যে কপাটিকা থাকে, তাকে দ্বিপত্রক বা বাইকাসপিড বা মিট্রাল কপাটিকা বলা হয়।



মানব হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যবর্তী কপাটিকার নাম লেখো।

ত্রিপত্রক কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ।



ত্রিপত্রক বা ট্রাইকাসপিড কপাটিকা কাকে বলে?

হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে, ডান অলিন্দ-নিলয় প্রবেশপথে তিনটি পত্রযুক্ত যে কপাটিকা থাকে, তাকে ত্রিপত্রক বা ট্রাইকাসপিড কপাটিকা বলে।



অর্ধচন্দ্রাকৃতি বা সেমিলুনার কপাটিকা কী?

ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির মাঝে এবং বাম নিলয় ও মহাধমনির মাঝে অর্ধচন্দ্রাকার যে কপাটিকা থাকে, তাকে অর্ধচন্দ্রাকৃতি বা সৌমিলুনার কপাটিকা বলে।



মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের কাজ কী?

বাম নিলয়ের কাজ হল অধিক O, যুক্ত রক্ত মহাধমনিতে উৎক্ষেপণ ও তা সারা শরীরে সরবরাহ করা।



মানব হৃৎপিণ্ডের ডান অলিন্দের কাজ কী?

ডান অলিন্দের কাজ হল ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরার দ্বারা সারা শরীরের অধিক কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ ও ডান নিলয়ে প্রেরণ করা।



মানুষের হৃদপ্রাচীরের স্তরগুলির নাম লেখো।

বহিস্তর বা এপিকার্ডিয়াম, মধ্যন্তর বা মায়োকার্ডিয়াম ও অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম।



মানুষের হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয়?

প্রতি মিনিটে একজন প্রাপ্তবয়স্ক লোকের হৃৎপিণ্ড গড়ে 72 বার স্পন্দিত হয়।



হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকারের নাম লেখো।

সাইনো অ্যাট্রিয়াল নোড বা SA নোড।



রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত ছন্দ নিয়ামক কাকে বলে?

হৃৎপিন্ডের অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা AV নোডকে রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত ছন্দ নিয়ামক বলে।



SA নোডের স্পন্দন হার কত?

72 বার/মিনিট।



হৃৎপিণ্ডের নিলয়ে ছন্দবদ্ধতা ছড়িয়ে দেয় কোন্ সংযোগী কলা?

হিজের বান্ডিল ও পারকিনজি তত্ত্ব।



সিস্টোল ও ডায়াস্টোল কী?

হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল (systole) এবং প্রসারণকে ডায়াস্টোল (diastole) বলে।



এমন একটি বৈশিষ্ট্য লেখো যার সাহায্যে দেহ থেকে কেটে নেওয়া একই আকারের এক টুকরো ধমনি আর এক টুকরো শিরাকে খালি চোখে আলাদা করে চিনে নেওয়া যাবে।

পিরার টুকরোর ব্যাস, ধমনির টুকরোর ব্যাসের চেয়ে বড়ো হবে। এই দেখেই খালি চোখে এঁদের আলাদা করে চিনে নেওয়া যাবে।



যে রক্তবাহের মাধ্যমে রক্ত দেহের দূরবর্তী স্থান থেকে তৃৎপিণ্ডের দিকে প্রবাহিত হয় তাকে কী বলে?

যে রক্তবাহের মাধ্যমে রক্ত দেহের দূরবর্তী স্থান থেকে হূৎপিণ্ডের দিকে প্রবাহিত হয়, তাকে শিরা বলে।



রক্তচাপ (blood pressure) কাকে বলে?

রক্তবাহের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময়ে রক্ত রক্তবাহের প্রাচীরথ্রাত্রে লম্বভাবে যে বহির্মুখী পার্শ্বীয় চাপ সৃষ্টি করে, তাকে রক্তচাপ বলে।



ধমনির কাজ কী?

ধর্মনি অধিক অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহন করে নিয়ে যায়(ব্যতিক্রম: ফুসফুসীয় ধমনি অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে)।



শিরার কাজ কী?

শিরা অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে (ব্যতিক্রম: ফুসফুসীয় শিরা অধিক অক্সিজেনযুক্ত রক্ত বহন করে)।



মানুষের শিরা মধ্যস্তরের অমসৃণ পেশির নাম কী?

টিউনিকা মিডিয়া |



কোন্ শিরার উভয় প্রান্তেই জালক থাকে?

হেপাটিক পোর্টাল শিরা |



হৃৎস্পন্দন কোন্ ধমনিতে মাপা হয়?

ব্রাকিয়াল ধমনিতে হূৎস্পন্দন মাপা হয় |



দ্বৈত সংবহনে কী কী সংবহন দেখা যায় ?

সিস্টেমিক সংবহন ও পালমোনারি সংবহন।



কোন্ রক্তবাহে কপাটিকা থাকে?

শিরাতে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে।



একটি ‘বিশুদ্ধ’ রক্তবহনকারী শিরা ও ‘দূষিত’ রক্ত বহনকারী ধমনির নাম লেখো।

একটি ‘বিশুদ্ধ’ রক্তবহনকারী শিরা হল ফুসফুসীয় শিরা ও ‘দূষিত’ রক্ত বহনকারী ধমনি হল ফুসফুসীয় ধমনি।



রক্তচাপ পরিমাপ করা হয় কোন্ যন্ত্র দ্বারা?

স্কিমোম্যানোমিটার ও রিভারোচি কাফ (Rivarocci cuff)।