Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 4 Topic 3 (সংবহন) MCQ সঠিক উত্তর নির্বাচন করো

1. মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল—

দুটি

তিনটি

চারটি

পাঁচটি


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



2. মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল—

দুটি

তিনটি

চারটি

পাঁচটি


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



3. নীচের যেটিতে অধিক অক্সিজেন -যুক্ত রক্ত প্রবাহিত হয় সেটি হল—

সিস্টেমিক শিরা

ফুসফুসীয় শিরা

পোর্টাল শিরা

করোনারি শিরা


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



4. মানুষের বাম অলিন্দ-বাম নিলয় সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটি হল—

ত্রিপত্রক কপাটিকা

দ্বিপত্রক কপাটিকা

অর্ধচন্দ্রাকার কপাটিকা

থিবেসিয়ান কপাটিকা


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



5. ডান নিলয় থেকে ফুসফুসে কার্বনডাই অক্সাইড -যুক্ত রক্ত সরবরাহকারী রক্তনালিকাটি হল—

ফুসফুসীয় শিরা

ফুসফুসীয় ধমনি

মহাধমনি

করোনারি ধমনি


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



6. বাইকাসপিড ভাভের অবস্থান হল—

বাম অলিন্দ ও মহাধমনির সংযোগস্থল

বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল

ডান অলিন্দ ও নিম্ম মহাশিরার সংযোগস্থল

ডান অলিন্দ ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থল


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



7. হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার (natural pacemaker) হল ___________।

SA নোড

পারকিনজি তন্তু

AV নোড

হিজের বান্ডিল


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



8. হৃৎপিণ্ডের সংরক্ষিত ছন্দনিয়ামক বা রিজার্ভ পেসমেকার (reserve pacemaker) হল _________।

AV নোড

হিজের বান্ডিল

SA নোড

পারকিনজি তন্তু


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



9. হৃদপিন্ডের সংকোচন উদ্দীপনা প্রবাহের সঠিক অভিমুখ হল—

SA—হিজের বান্ডিল—উদ্দ—পারকিনজি তন্তু

AV—SA—হিজের বান্ডিল—পারকিনজি তন্তু

পারকিনজি তন্তু–হিজের বান্ডিল — AV – SA

SA–AV—হিজের বান্ডিল—পারকিনজি তন্তু


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



10. হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলে—

ডায়াস্টোল

সিস্টোল

কোনোটিই নয়

উভয়ই


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



11. মানুষের হৃৎপিণ্ডের _______ ফুসফুসীয় শিরা থেকে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে।

ডান অলিন্দে

ডান নিলয়ে

বাম অলিন্দে

বাম নিলয়ে


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



12. মানুষের হৃৎপিণ্ডের _________ সমগ্র দেহ থেকে অধিক কার্বনডাই অক্সাইড যুক্ত রক্ত গৃহীত হয়।

ডান অলিন্দে

ডান নিলয়ে

বাম অলিন্দে

বাম নিলয়ে


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



13. মানুষের হৃৎপিণ্ডের _________ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছোয়।

ডান নিলয়

বাম নিলয়

ডান অলিন্দ

বাম অলিন্দ


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



14. হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পেলে—

রক্তচাপ বাড়ে

রক্তচাপ স্বাভাবিক থাকে

রক্তচাপের ওপর কোনো প্রভাব পড়ে না

রক্তচাপ কমে


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



15. মসৃণ পেশিপূর্ণ টিউনিকা মিডিয়া স্তরটি পুরু হয় কোন্ রক্তবাহে?

ধমনি

শিরা

জালক

লসিকাবাহ


উত্তর দেখার জন্য এখানে ক্লিক করুন



উত্তর

  1. চারটি
  2. দুটি
  3. ফুসফুসীয় শিরা
  4. দ্বিপত্রক কপাটিকা
  5. ফুসফুসীয় ধমনি
  6. বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল
  7. SA নোড
  8. AV নোড
  9. SA–AV—হিজের বান্ডিল—পারকিনজি তন্তু
  10. সিস্টোল
  11. বাম অলিন্দে
  12. ডান অলিন্দে
  13. বাম নিলয়
  14. রক্তচাপ বাড়ে
  15. ধমনি