Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 5 Topic 2 (রেচন) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

মানুষের রেচনতন্ত্রের অংশগুলি কী কী?

মানুষের রেচনতন্ত্রের অংশগুলি হল— বৃক্ক (2 টি), গবিনী (2 টি), মূত্রাশয় (1টি), মূত্রনালী (1 টি)।



মূত্রাশয় কাকে বলে? এর কাজ কী?

মূত্রাশয় : শ্রোণিগহবরে অবস্থিত নাসপাতি আকৃতির যে থলিতে মূত্র সাময়িকভাবে সঞ্চিত হয় তাকে মূত্রাশয় বলে |

কাজ: মূত্রাশয়ে মূত্র সঞ্চিত থাকে। মূত্রাশয়ে 300 মিলি মূত্র জমা হলে ডেট্রুসর পেশির সংকোচনে মূত্রথলি থেকে মূত্র নির্গত হয় |



গবিনী কাকে বলে? এর কাজ কী?

গবিনী: বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন যে একজোড়া নালী মূত্রকে মূত্রাশয়ে পৌঁছে দেয়, তাকে বলে গবিনী বা ইউরেটার | এরা পেরিটোনিয়াম পর্দার মধ্যে দিয়ে মূত্রাশয়ের পিছনের অংশে মুক্ত হয়।

কাজ: বৃক্কে উৎপন্ন মূত্র গবিনীর মধ্যে দিয়ে মূত্রাশয়ে পৌঁছোয়।



মানবদেহে বৃক্ক না থাকলে কী অসুবিধা হত?

বৃক্ক মানবদেহের প্রধান রেচন অঙ্গ | বৃক্ক না থাকলে রেচন পদার্থ সমন্বিত মূত্র তৈরি হত না | ফলে ইউরিয়া, অতিরিক্ত লবণ প্রভৃতি ক্ষতিকারক উপাদান দেহে সঞ্চিত হয়ে বিষক্রিয়া ঘটাত | ফলে দেহের স্বাভাবিক বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যেত এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটত।



মূত্রনালী কী? মূত্র নির্গমন নিয়ন্ত্রণকারী মূত্রনালীর পেশিটির নাম কী?

মূত্রনালী : মূত্রাশয়ের ট্রাইগোন অংশ থেকে যে নালী মূত্রকে দেহ থেকে নির্গত করতে সাহায্য করে তাকে মূত্রনালী বলে |

মূত্র নির্গমন নিয়ন্ত্রণকারী পেশি: মূত্রনালীর স্ফিংটার নামক পেশিবলয়ের দ্বারা মূত্র নির্গমন ঐচ্ছিক উপায়ে নিয়ন্ত্রিত হয় |