Class 9 Life Science Chapter 3 (জৈবনিক প্রক্রিয়া) Part 5 Topic 2 (রেচন) Short Questions এক কথায় উত্তর দাও

বৃক্কের অবস্থান লেখো।

বৃক্কের দুটি উদরগহবরের পৃষ্ঠদেশে মেরুদণ্ডের উভয় পাশে অবস্থিতা।



লম্বচ্ছেদে বৃক্কের কয়টি স্তর ও কী কী?

লম্বচ্ছেদে বৃক্কের দুটি স্তর–কর্টেক্স ও মেডালা।



বৃক্ক থেকে রেচন বস্তু সাময়িকভাবে কোথায় জমা হয়?

মূত্রাশয়।



বৃক্ককে কেন মানুষের প্রধান রেচন অঙ্গ বলে?

মানুষের প্রধান রেচন পদার্থ ইউরিয়া সমৃদ্ধ মূত্র বৃক্কের মাধ্যমে রেচিত হয় বলে বৃক্ককে মানুষের প্রধান রেচন অঙ্গ বলে।



বৃক্কের আবরণীর নাম কী?

রেনাল ক্যাপসুল।



মানুষের মূত্রের নাইট্রোজেনযুক্ত প্রধান রেচন পদার্থ কী?

ইউরিয়া।



বৃক্কের হাইলাম অংশ বলতে কী বোঝ?

বৃক্কের যে অবতল খাঁজ অংশে গবিনী যুক্ত থাকে, তাকে হাইলাম বলে।



একজন প্রাপ্তবয়স্ক মানুষের মূত্রাশয়ে কতটা মূত্র সঞ্চিত থাকতে পারে?

500-800ml |



মিকচুরিশন কাকে বলে?

যে পদ্ধতিতে মূত্রাশয় শূন্য হয়ে মূত্র নির্গত হয় তাকে মিকচুরিশন বলে।