Class 9 Life Science Chapter 4 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 2 Topic 1 (মানবকল্যাণে জীবাণুর ভূমিকা) Short Questions এক কথায় উত্তর দাও

অণুজীববিদ্যার জনক কে?

বিজ্ঞানী লুই পাস্তুর।



IPM-এর পুরাে নাম কী?

ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট (Integrated Pest Management)।



পেস্ট বা ক্ষতিকর পতঙ্গ দমনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া কোটি ?

ব্যাসিলাস থুরিনজিয়েনসিস।



Bt-এর পুরাে কথাটি লেখাে।

ব্যাসিলাস ঘুরিনজিয়েনসিস।



Bt-টক্সিন কী?

Bt-টক্সিন হল ব্যাসিলাস থুরিনজিয়েনসিস নামক ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত টক্সিন, যা মথ, মাছি, পােকামাকড় ইত্যাদির লাভা দমন করে।



যে জীব থেকে Bt টক্সিন উৎপন্ন হয় তার নাম লেখাে।

ব্যাসিলাস খুরিনজিয়েনসিস।



ব্যাসিলাস থুরিনজিয়েনসিস কোন্ জাতীয় পতঙ্গ দমনে ব্যবহৃত হয় ?

ব্যাসিলাস থুরিনজিয়েনসিস মথ ও প্রজাপতি, বিট্ল বা পােকা, ফ্লাইজাতীয় পতঙ্গ ইত্যাদি দমনে ব্যবহৃত হয়।



ব্যাসিলাস থুরিনজিয়েনসিস দেহ নিঃসৃত কোন প্রােটিন পতঙ্গের মৃত্যু ঘটায়?

Cry প্রােটিন।



জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযােগ্য একটি ভাইরাসের নাম কী?

ব্যাকুলােভাইরাস।



NPV-এর পুরাে কথাটি লেখাে।

নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস (Nuclear Polyhedrosis Virus)।



CPV-এর পুরাে নাম কী?

সাইটোপ্লাজমিক পলিহেড্রোসিস ভাইরাস



CPV-এর কাজ কী?

CPV মথ, প্রজাপতির লার্ভাকে দমন করে জৈবিক নিয়ন্ত্রণে সাহায্য করে।



ভাইরাসঘটিত দুটি কীটনাশকের উদাহরণ দাও।

এলকার ও স্পােডােপটেরিন।



জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযােগ্য একটি প্রােটোজোয়ার নাম লেখাে।

নােসেমা লােকাস্টি।