Class 9 Life Science Chapter 5 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 1 Topic 2 (বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রবাসন (emigration) কাকে বলে? এর দ্বারা পপুলেশনের কী পরিবর্তন হয়।

প্রবাসন: কোনাে অঞ্চল থেকে জীবসমষ্টি অন্য অঞ্চলে গমন করলে এই ঘটনাটিকে প্রবাসন বলা হয়।

পপুলেশনের পরিবর্তন : এর দ্বারা পপুলেশনের আকার হ্রাস পায়।



পরিষান, জন্মহার ও মৃত্যুহারের গুরুত্ব কী?

পরিষান, জন্মহার ও মৃত্যুহার পপুলেশনের আকার নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে। জন্মহার ও পরিষানের অন্তর্গত অভিবাসন পপুলেশনের আকার বৃদ্ধি করে। পক্ষান্তরে, মৃত্যুহার ও পরিষানের অন্তর্গত প্রবাসন পপুলেশনের আকার হ্রাস করে।



জৈবিক ক্ষমতা কাকে বলে?

যে-কোনাে পরিবেশে ও পরিস্থিতিতে কোনাে জীবের জীবনধারণ কুমতাকে জৈবিক ক্ষমতা বলে।



কোনাে জীবের জৈবিক ক্ষমতা (biotic potential) কীসের ওপর নির্ভর করে?

কোনাে জীবের জৈবিক ক্ষমতা বংশবৃদ্ধির হার, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা, আত্মরক্ষার ক্ষমতা, ভিন্ন বাসস্থানে মানিয়ে নেওয়ার ক্ষমতার ওপরে নির্ভর করে।



কমিউনিটি কী?

একটি নির্দিষ্ট বাস্তু অঞ্চলে বসবাসকরী আন্তঃক্রিয়াশীল জীবিত প্রজাতিগুলির পপুলেশনকে সামগ্রিকভাবে কমিউনিটি বা বায়ােটিক কমিউনিটি বলে।



কমিউনিটির দুটি বৈশিষ্ট্য লেখাে।

কমিউনিটির দুটি বৈশিষ্ট্য হলো - 

1. প্রত্যেক কমিউনিটিতে নির্দিষ্ট প্রকার স্বভােজী-পরভােজী-বিয়ােজক প্রজাতির সমন্বয় দেখা যায়। 

2. প্রত্যেক কমিউনিটি একটি জীবশূন্য অঞ্চলে শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তার গঠন পরিবর্তিত হয়। একে সাকসেশন বলে।



সিইকোলজি কাকে বলে?

একাধিক ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসকারী একাধিক প্রজাতির পারস্পরিক সম্পর্ক (পরিবেশ ও প্রজাতির মধ্যে) আলােচিত হলে, তাকে সিইকোলজি বলে। যেমন—বিভিন্ন মাছের সাথে পুকুরের পরিবেশের সম্পর্ক।



পরজীবিতা বলতে কী বােঝ ?

যে ধনাত্মক পাত্মক আন্তঃক্রিয়ায় দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে একটি জীব (পরজীবী) অপরটি থেকে পুষ্টি সংগ্রহ করে অপর আশ্রয়দাতা জীবের ক্ষতিসাধন করে, তাকে পরজীবিতা বলে। যেমন—মানুষের দেহে বসবাসকারী কৃমির সঙ্গে মানুষের সম্পর্ক। এখানে মানুষ হল পােষক এবং কৃমি হল পরজীবী।



বাধ্যতামূলক পরজীবিতা বলতে কী বােঝ? 

একটি জীবের জীবন পােষকের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হলে, এই ধরনের জীবীতাকে বাধ্যতামূলক পরজীবীতা বলে। যেমন গ্রাসমােডিয়াম, টিনিয়া নামক পরজীবীতে এই প্রকার পরজীবিতা দেখা যায়।



প্রােটোকোঅপারেশন কাকে বলে? উদাহরণ দাও।

প্রােটোকোঅপারেশন: প্রােটোকোঅপারেশন বা আদ্য-সহযােগিতা হল দুটি প্রজাতির মধ্যে ধনাত্মক-ধনাত্মক আন্তঃক্রিয়া যেখানে উভয় প্রজাতিই উপকৃত হয়, কিন্তু উভয় প্রজাতির সম্পর্ক বাধ্যতামূলক নয়। অর্থাৎ, উভয় প্রজাতি আন্তঃসম্পর্ক ব্যতিরেকে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে।

উদাহরণ: যেমন - পেকার পাখি গন্ডারের দেহের বহিঃপরজীবী প্রাণীদের খাদ্যরূপে গ্রহণ করে। এর দ্বারা গন্ডারের বহিঃপরজীবী (পােকা) থেকে মুক্ত হয়। এক্ষেত্রে দুজনেই উপকৃত হয়, কিন্তু এই সম্পর্ক ছাড়াও উভয়েই বাঁচতে পারে।



মিউচুয়ালিজম কাকে বলে? উদাহরণ দাও।

মিউচুয়ালিজম: মিউচুয়ালিজম হল দুটি প্রজাতির মধ্যে বাধ্যতামূলক ধনাত্মক-ধনাত্মক আন্তঃক্রিয়া, যেখানে উভয় প্রজাতিই উপকৃত হয়। এই সম্পর্ক বাধ্যতামূলক কারণ, দুটি প্রজাতি একে অপরের সাহায্য ব্যতীত স্থিতিশীল হয় না।

উদাহরণ: ট্রাইকোনিষ্কানামক প্রােটোজোয়া উইপােকার খাদ্যনালীতে বাস করে উইপােকাকে সেলুলােজ পরিপাককারী উৎসেচক (সেলুলেজ) সরবরাহ করে। পরিবর্তে ট্রাইকোনিস্কা উইপােকার পাচিত শর্করাজাতীয় খাদ্যরস গ্রহণ করে। এ ছাড়া পতঙ্গ ও উদ্ভিদের মধ্যেও এরকম সম্পর্ক দেখা যায়। পতঙ্গ উদ্ভিদ থেকে খাদ্য (মধু) গ্রহণ করে, পরিবর্তে উদ্ভিদের পরাগযােগে সাহায্য করে।



কমিউনিটি স্তরে বাধ্যতামূলক সহাবস্থানের একটি উদাহরণ দাও।

মিউচুয়ালিজম কমিউনিটি স্তরে বাধ্যতামূলক সহাবস্থান এর একটি উদাহরণ। মটর ও রাইজোবিয়াম-এ এই সহাবস্থান দেখা যায় যেখানে দুটি জীব অবিচ্ছেদ্যভাবে সংলগ্ন থাকে ও উপকৃত হয়। মটর রাইজোবিয়াম-কে খাদ্যের জোগান দেয়। বিনিময়ে তারা রাইজোবিয়াম-এর থেকে নাইট্রোজেন লবগ পেয়ে থাকে।