Class 9 Life Science Chapter 5 (জীববিদ্যা ও মানবকল্যাণ) Part 2 Topic 2 (প্রাকৃতিক সম্পদ এবং তাদের স্থিতিশীল ব্যবহার) সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

খাদ্যের দুটি উৎস ও সেই সংক্রান্ত জীববিদ্যার শাখার নাম লেখাে।

খাদ্যের দুটি উৎস হল কৃষিকার্য ও পশুপালন। এই সংক্রান্ত জীববিদ্যার দুটি শাখা হল যথাক্রমে কৃষিবিদ্যা ও পশুপালনবিদ্যা।



পশুপালন বা অ্যানিম্যাল হাজব্যানড্রি বলতে কী বােঝ?

যে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের পশুদের প্রতিপালন, সুরক্ষা, পরিচালনা, প্রজনন, খাদ্যসরবরাহ, বাসস্থানের উন্নতি এবং তাদের স্বাস্থ্য রক্ষা করা হয়, তাকে পশুপালন বা অ্যানিম্যাল হাজব্যান্‌ড্রি বলে।



কৃষিকাজ বা এগ্রিকালচার বলতে কী বােঝ?

অর্থনৈতিকভাবে গুরুত্বসম্পন্ন উদ্ভিদ ও প্রাণীদের বিজ্ঞানসম্মত উপায়ে চাষের দ্বারা খাদ্য, তন্তু, জৈবজ্বালানি ও ভেষজ উৎপাদনকে কৃষিকাজ বা এগ্রিকালচার বলে।



মৎস্যচাষ বা পিসিকালচার কাকে বলে ?

অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও খাদ্য হিসেবে গ্রহণযােগ্য মাছের বিজ্ঞানসম্মত উপায়ে প্রতিপালন, উৎপাদন বৃদ্ধি, রােগ নিয়ন্ত্রণ ও সংরক্ষণ ও বাজারজাত করার পদ্ধতিকে মৎস্যচাষ বলে।



অ্যাকোয়াকালচার কাকে বলে?  পিসিকালচারের সঙ্গে এর সম্পর্ক কী?

অ্যাকোয়াকালচার: বিজ্ঞানসম্মত উপায়ে সমস্ত জলজ উদ্ভিদের ও প্রাণীর চাষ, রােগ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও বাজারজাতকরণকে  অ্যাকোয়াকালচার বলে।

অ্যাকোয়াকালচার ও পিসিকালচারের সম্পর্ক: পিসিকালচার বা মাছচাষ হল অ্যাকোয়াকালচারের অন্তর্গত একটি প্রধান বিষয়।



খাদ্যের বিকল্প উৎস বলতে কী বােঝায়?

চিরাচরিত খাদ্য ছাড়া যে সমস্ত জীবজ উপাদান স্বল্পমূল্যে পুষ্টির জোগান দেয় ও খাদ্য সমস্যার সমাধানে সাহায্য করে, তাদের খাদ্যের বিকল্প উৎস বলে। যেমন— সিল সেল প্রােটিন, পতঙ্গ, ইয়াম বিন প্রভৃতি।



খাদ্যের বিকল্প উৎসের সুবিধাগুলি লেখাে।

খাদ্যের বিকল্প উৎসের সুবিধাগুলি হল— 

1. খাদ্যসংকটের যুগে বিকল্প উৎসের খাদ্য কম দামে অভুক্ত লােককে বেশি পরিমাপে খাদ্যপ্রহণের সুযােগ দেয়। 

2.  বিকল্প উৎসের খাদ্যগুলি পুষ্টিকর, এমনকি অনেকক্ষেত্রে তা চিরাচরিত খাদ্যের থেকেও বেশি পুষ্টিকর। 

3. এদের উৎপাদন খরচ কম বলে দাম কম এবং সহজলভ্য। উদ্ভিদগুলি খরা এবং কীট পতঙ্গ রােধক, এদের প্রজনন সহজ, উচ্চ প্রােটিন ও অন্যান্য পরিপােষকযুক্ত, খাদ্য ছাড়াও এদের অন্য গুণ থাকে, যেমন অ্যান্টিবায়ােটিক উৎপাদন ও অন্যান্য অর্থনৈতিক গুরুত্ব।



বিকল্প উৎসের খাদ্যগুলির প্রচলনে কী ধরনের অসুবিধা দেখা দিতে পারে বলে তুমি মনে করাে?

খাদ্যের বিকল্প উৎসের অসুবিধাগুলি হল—

1.  জনগশ বিকল্প উৎসের খাদ্যের সম্বন্ধে অবগত নয়। সচেতনতার অভাবে এখনও তা জনপ্রিয় নয়। 

2. পতঙ্গ যদিও কোরিয়া, মেক্সিকো প্রভৃতি দেশের অন্যতম খাদ্য, অন্য দেশের মানুষের কাছে যে খাদ্য মানসিক বাধার সৃষ্টি করে। 

3.  বিকল্প উৎসের খাদ্য এখনও অনেকটাই তত্ত্বগত, সাধারণ মানুষের কাছে তা সহজলভ্য নয়।



সিঙ্গাল সেল প্রােটিন বা SCP কাকে বলে ? উদাহরণ দাও।

সিঙ্গল সেল প্রােটিনঃ খাদ্যযােগ্য এককোশী জীব থেকে আগত প্রােটিন-সমৃদ্ধ যে খাদ্য, বিকল্প উৎসের খাদ্যরূপে ব্যবহৃত হয় তাকে সিঙ্গাল সেল প্রােটিন বলে।

উদাহরণ: ঈস্ট, অ্যাসপারজিস ওরাইজি (ছত্রাক), স্পিরুলিনা (সায়ানােব্যাকটেরিয়া), রােডােব্যাকটার কাপসুলেটাস (ব্যাকটেরিয়া), ক্লোরেন্না (শৈবাল)।



SCP-এর ব্যবহারে সুবিধাগুলি কী কী?

SCP-এর ব্যবহারে সুবিধাগুলি হল— 

1. এদের বৃদ্ধি হার বেশি বলে সহজেই প্রচুর পরিমাণে বিকল্প খাদ্য তৈরি করা যায়। 

2.  উদ্ভিদের দেহাংশ (মূল, পাতা বা কাণ্ড) অনেকক্ষেত্রে খাদ্যরূপে ব্যবহারযােগ্য না, SCP-তে পুরাে জীবই ব্যবহৃত হয়। 

3.  SCP-এর প্রােটিন পরিমাণ অনেক বেশি, প্রায় 30% - 70%। 

4.  এগুলি থেকে প্রােটিন ছাড়াও ভিটামিন (যেমন—B), লিপিডও পাওয়া যায়।



ভারতবর্ষে খাদ্যসংকটের প্রধান কারণ কোনগুলি?

1. জনসংখ্যা বৃদ্ধি : ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি বলে খাদ্যচাহিদা ক্রমবর্ধমান 2020 সালে প্রায় 343 মিলিয়ন মেট্রিকটন খাদ্য প্রয়ােজন হবে। 

2.  তেল, সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধি: খাদ্য উৎপাদনে সার ও কীটনাশক দরকারি তেমনি উৎপন্ন খাদ্য পরিবহণে পেট্রোলিয়াম জরুরি। এগুলি মূল্য বৃদ্ধিতে খাদ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। 

3. জলবায়ু পরিবর্তন: ভারতসহ সমগ্র পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে ও তা খামখেয়ালি হয়ে পড়েছে। ফলে জল সরবরাহ ও আদর্শ ভৌত শর্তের অভাবে কৃষিকাজ বিঘ্নিত হচ্ছে।



প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বােঝ?

প্রচলিত শক্তি উৎস: যেসব উৎস মেকে চিরকাল ব্যাপক হারে শক্তি উৎপাদিত হয়ে আসছে তাদের প্রচলিত শক্তির উৎস বলে। যেমন—কয়লা।

অপ্রচলিত শক্তি উৎস: যেসব শক্তির উৎসের ব্যবহার এখনাে পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত নয় বা যেসব উৎস থেকে কম পরিমাণ শক্তি আহরণ করা হয়েছে তাদের অপ্রালিত শক্তির উৎস বলে। যেমন - সৌরশক্তি



পুনর্নবীকরণযােগ্য ও অপুনর্নবীকরণযােগ্য শক্তি বলতে কী বােঝ?

পুনর্নবীকরণযােগ্য শক্তি : যে শক্তি উসুলি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় না তা দ্রুত প্রাকৃতিকভাবে পুনর্গঠিত হয় তাদের, পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে। যেমন—বায়ুশক্তি, কোটাঃশক্তি।

অপুনর্নবীকরণযােগ্য শক্তি : যে শক্তি উৎসগুলি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, তাদের অপুনর্নবীকরপযােগ্য শক্তি বলে। যেমন - কয়লা, খনিজ তেল।



শক্তি অপচয়ের দুটি সাধারণ উদাহরণ দাও।

শক্তি অপচয়ের দুটি সাধারণ পদ্ধতি হল  1. ঘরে কেউ না থাকলেও ফ্যান, TV চালিয়ে রাখা। 2.  স্ট্রিটলাইট দিনের বেলাতেও জ্বালিয়ে রাখা।



শক্তিসংকট বলতে কী বােঝ ?

শক্তির উৎপাদনের তুলনায় শক্তির চাহিদা ও ব্যবহার বেশি হওয়ায় পৃথিবীব্যাপী যে শক্তি সমস্যা সৃষ্টি হয়েছে তাকে শক্তিসংকট বলে | এর মূল কারণ হল- 

1. উন্নয়নশীল দেশে ব্যাপক শক্তির ব্যবহার

2. শক্তির অপচয়, 

3.  চিরাচরিত শক্তি সম্পদের নিঃশেষ হয়ে যাওয়া।



পারমাণবিক শক্তি কী? এর সুবিধাগুলি লেখাে।

পারমাণবিক শক্তি: তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসের সংযােজন বা বিভাজনে মুক্ত শক্তিকে বলে পারমাণবিক শক্তি বা অ্যাটোমিক শক্তি বা নিউক্লিয়ার শক্তি।

সুবিধা: 1. পারমাণবিক শক্তির সুবিধাগুলি হল— স্বল্প উপাদান ব্যবহারে প্রচুর মাত্রায় শক্তি উৎপাদন করা যায়। 2. উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিলে এর দ্বারা পরিবেশদূষণ অনেক কম হয়।



CNG কী? এর গুরুত্ব লেখাে।

CNG: CNG বা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হল উচ্চচাপে সংরক্ষিত মিথেন গ্যাস,যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

গুরুত্বঃ এটি দহনে পেট্রোলিয়ামের থেকে অনেক কম পরিমাপ ক্ষতিকর উপাদান হয়। তাই এটি গাড়িতে পেট্রোলের বদলে পরিবেশবান গ্যাসরূপে ব্যবহৃত হয়।



LPG কী? এর গুরুত্ব লেখাে।

> LPG: LPG-এর সম্পূর্ণ নাম হল লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস। এটি প্রােপেন বা বিউটেন নামক জ্বলনক্ষম হাইড্রোকার্বন গ্যাস যা জ্বালানি হিসেবে রান্নার জন্য ও গাড়িতে ব্যবহৃত হয়। পেট্রোলিয়াম পরিশােধনে এটি উৎপন্ন করা হয়।

গুরুত্বঃ এটির দহনে তুলনামূলকভাবে কম পরিমাণ গ্রিনহাউস গ্যাস (CO,) উৎপন্ন হয় ও অন্যান্য ক্ষতিকারক উপাদান যেমন ধোঁয়া, ছাই, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় না।



কয়লার মধ্যে শক্তি কীরূপে সঞ্জিত থাকে? এর দহনে কোন্ শক্তির মুক্তি ঘটে?

কয়লার মধ্যে সঞ্চিত শক্তি: কয়লাতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে।

মুক্ত শক্তি: কয়লার দহনে আলােক ও তাপশক্তি নির্গত হয়।